শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

রাজউকের ‘ড্যাপ’ বাতিল নাকি সংশোধন?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি মাস্টারপ্ল্যানের গ্যাজেট প্রকাশ করেছিল, যার নাম ‘ডিটেইল এরিয়া প্ল্যান’ বা সংক্ষেপে ড্যাপ। এর মেয়াদ ধরা হয় ২০১৬-২০৩৫ সাল পর্যন্ত। ২০২২ সালের সেপ্টেম্বরে ড্যাপের নতুন গেজেট (২০২২-২০৩৫) প্রকাশিত হয়। কিন্তু ড্যাপের গেজেট প্রকাশের পর থেকেই এনিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সরকারের পটপরিবর্তনের পরপর এই আলোচনা এখন তুঙ্গে। কেউ বলছেন এই প্রকল্প বাতিল করতে হবে। আবার কেউ বলছেন, এটি বাতিল নয়, বরং সংশোধন করা দরকার।


রাজউক সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রকাশ করা ড্যাপের নতুন গেজেট (২০২২-২০৩৫) অনুযায়ী ভবন নির্মাণে ফার (ফ্লোর এরিয়া রেশিও), রাস্তার প্রশস্ততা, ভবনের উচ্চতাসহ নানা বিষয়ে কড়াকড়ি শর্ত থাকায় রাজধানীতে ভবন নির্মাণে ধস নামে। ওই গেজেট প্রকাশিত হওয়ার পর অন্যান্য সময়ের তুলনায় রাজউক থেকে ভবনের নকশা অনুমোদনের হার অর্ধেক নেমে আসে।


আবাসন ব্যবসায়ীরা বলছেন, বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) প্রজ্ঞাপন জারির পর আবাসন খাতে ব্যাপক মাত্রায় স্থবিরতা নেমে আসে। আগামীতে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে। বিগত সরকার প্রণীত ‘বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ’ ড্যাপের (২০২২-২০৩৫) কারণে খালবিল, জলাশয় ও কৃষিজমি দ্রুতগতিতে হ্রাস পাবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হবে। তাছাড়া এই প্রকল্প ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে নয় বরং এই প্রকল্প তৈরি হয়েছিল কিছু স্বার্থান্বেষী মহলের সুবিধাভোগের জন্য। তাই এই প্রকল্প বাদ দিয়ে নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের।


অন্যদিকে স্থপতিরা বলছেন, বাতিল নয়, বরং সংশোধনই এর সমাধান। এই প্রকল্পে ইতোমধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে। তাছাড়া ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য ড্যাপ যে ধারণা দিয়েছে তা একেবারে অযৌক্তিক নয়। তবে কিছু ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। সেসব বিষয় সংশোধন করলে আবাসন ব্যবসায়ীদের যে রাগ-ক্ষোভ  আছে তা কমবে বা বৈষম্য দূর হবে।


রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, একটি সুন্দর ও সময়োপযোগী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮কে উপেক্ষা এবং মাস্টার প্ল্যান-২০১০ অন্যায়ভাবে রহিত করা হয়। আবাসন খাত যাতে কুক্ষিগত করা যায়  এবং বিগত সরকারের মদদপুষ্ট একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে কিছু অসাধু কর্মকর্তা এ কাজ করে।


ওয়াহিদুজ্জামান আরও বলেন, আবাসন শিল্পের স্থবিরতা কাটেনি এবং জনগণের অসন্তোষ বিদ্যমান রয়েছে। অনেক এলাকায় আগে যেখানে আট তলা ভবন তৈরি করতে পারতেন, নতুন ড্যাপের ফার (ফ্লোর এরিয়া রেশিও) অনুযায়ী বাড়ি তৈরি করতে পারবেন চার থেকে পাঁচ তলা। এই ড্যাপ প্রজ্ঞাপন জারির পর আবাসন খাতে ব্যাপক মাত্রায় স্থবিরতা নেমে এসেছে। আমরা চাই না পূর্বের সরকার প্রণীত বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাপের (২০২২-২০৩৫) কারণে এই তিলে তিলে গড়ে ওঠা আবাসন শিল্প বন্ধ হয়ে যাক।


এদিকে রাজউকের মাস্টারপ্ল্যান ড্যাপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)। একইসঙ্গে এই মাস্টারপ্ল্যান স্থগিত করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে তারা। সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খানবলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এর নতুন গ্যাজেট (২০২২-২০৩৫)বাস্তবায়ন স্থগিত করে আইনি এবং অন্যান্য অসঙ্গতি দূর করার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে অবিলম্বে এই মাস্টারপ্ল্যান সংস্কারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।


তিনি আরও বলেন, স্থপতি ইনস্টিটিউট শুরু থেকেই বলে আসছে, এই পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া নগর পরিকল্পনা সংক্রান্ত দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। ইতোপূর্বে ঢাকা মহানগরীর পরিকল্পনা প্রণয়নের প্রথম পর্যায়ে প্রস্তাবিত নগর অঞ্চলের ‘কাঠামো পরিকল্পনা’ গ্যাজেটের মাধ্যমে অনুমোদন করার পর নগরের বিভিন্ন এলাকার জন্য ‘আরবান এরিয়া প্ল্যান’ এবং পরিশেষে ‘ডিটেইল এরিয়া প্ল্যান’ গ্যাজেটের মাধ্যমে অনুমোদন করা হয়।


ড্যাপ (২০২২-৩৫) প্রণয়নের আগে ‘ঢাকা কাঠামো পরিকল্পনা’ ২০১৬ সালে প্রণয়ন করা হলেও তা গ্যাজেটভুক্ত না করে আইনি ব্যত্যয় ঘটিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করে ২০২২ সালে এই বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-৩৫) গ্যাজেট করা হয়। কাজেই এই বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-৩৫) বেআইনি প্রক্রিয়ায় প্রণীত হয়েছে। প্রকল্পে বন্যা প্রবাহ অঞ্চলের সংজ্ঞা পরিবর্তন করে এবং কৃষি জমিতে অবাধ নগরায়নের সুযোগ দিয়ে এই পরিকল্পনা মারাত্মক পরিবেশ বিপর্যয় সৃষ্টি করেছে, যুক্ত করেন তিনি।


বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ বলেন, ঢাকার জনঘনত্ব বেশি এটা সত্য। ঢাকাকে বিশ্বের অন্য শহরের সঙ্গে তুলনা করলে চলবে না। কেননা বাংলাদেশের ছোট ভূখণ্ডে ১৮ কোটি মানুষের বাস। সে হিসাবে ঢাকার জনসংখ্যা কিছুটা বেশি থাকবে এটাই স্বাভাবিক। তবে ঢাকা উপরমুখী করতে না দিলে সমস্যা আরও প্রকট হবে। সিঙ্গাপুরের নগরায়ণ ফর্মুলায় (ঊর্ধ্বমুখী) নগরায়ন করতে হবে দেশের।


ড্যাপ সম্পর্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) এর সঙ্গে কথা বলতে চাইলে তিনি নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।


মাহফুজা আক্তার  বলেন, শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে কোনও না কোনও প্ল্যান তো নিশ্চয়ই থাকবে। নয়তো শহরের উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। প্ল্যান ছাড়া নিশ্চয়ই শহর এগুবে না। ড্যাপের বিষয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। তবে বাতিল হওয়ার প্রশ্নই আসে না। তবে হ্যাঁ সংশোধনের বিষয় থাকলে সেটা নিশ্চয়ই হবে।


তিনি আরো বলেন, দেড় হাজার স্কয়ার কিলোমিটারের প্ল্যান যখন আপনি করবেন তখন আপনি নিখুঁতভাবে করতে পারবেন না। কিছু অসঙ্গতি থাকবেই স্বাভাবিক। সিদ্ধান্তের বিষয়ে সবাই একমত থাকবে সেটাও না। আবাসন ব্যবসায়ীদের মূল ইস্যু হচ্ছে প্লটের পার ইস্যুটা। আমাদের গুটি কয়েকের সুবিধার জন্য তো আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত করতে পারি না।


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬