শিরোনাম
ধুনটে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ রূপগঞ্জে ব্রাইট শিশু কানন স্কুলে দুর্ধর্ষ চুরি,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,গ্রেফতার-১ কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় জোরালো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বের প্রত্যাশা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে বিভিন্ন মহলে।


রাজনৈতিক মহলের একাধিক সূত্র জানায়, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হতে পারে। যদিও আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান এবং নজরুল ইসলাম খান-এর নামও ছিল, তবে সর্বশেষ সম্ভাব্য মন্ত্রিসভার আলোচ্য তালিকায় তাঁদের নাম স্থান পেয়েছে বলে জানা গেছে।


এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা চলমান রয়েছে। সচেতন মহলের ধারণা, মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম না থাকায় তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতার বিবেচনায় তিনি রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। যদিও এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে তাঁর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে দলটি জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে। দলটির আদর্শিক ও সাংগঠনিক ভিত্তি গঠনের সময় ড. খন্দকার মোশাররফ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে তাঁর পরিচিতি সুপ্রতিষ্ঠিত। 


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেছেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


ড. মোশাররফ পাঁচবার সংসদ সদস্য এবং তিনবার মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য মন্ত্রী থাকাকালে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও দায়িত্ব পালন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয়। দলীয় প্রধান খালেদা জিয়া-এর আস্থা অর্জন করে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখেন তিনি।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পরিমিতভাষী ও শালীন আচরণ, প্রশাসনিক অভিজ্ঞতা, সংকট মোকাবিলায় ধৈর্য ও দূরদর্শিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। এসব বিবেচনায় রাষ্ট্রের সর্বোচ্চ পদে তাঁর মতো অভিজ্ঞ নেতৃত্ব দায়িত্ব পেলে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় হতে পারে—এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে ক্রমেই জোরালো হচ্ছে।


আরও খবর




সীতাকুণ্ডে কলেজ অধ্যক্ষ‘র বিরুদ্ধে মানববন্ধন

কুমিল্লাকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

ধুনটে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস সহ দুইটি আন্তঃনগর ট্রেন

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

হামলার অভিযোগের সাত দিন, অধরা অভিযুক্তরা—বিচার নিয়ে শঙ্কা

উলিপুরে ৯৯৯-এর পুলিশের বিরুদ্ধে আসামি তাড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত এসআই ৫ ঘণ্টা অবরুদ্ধ

নিষিদ্ধ মৌসুমেও সুন্দরবনে মাছ শিকার, বনরক্ষীদের অভিযানে শুঁটকি মাছা ধ্বংস

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন স্কুলে দুর্ধর্ষ চুরি,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,গ্রেফতার-১

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল

গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া