শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

রপ্তানির খবরে ইলিশের বাজার চড়া

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাড়তি দামে ইলিশ বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। দুই সপ্তাহ আগে যে দাম ছিল, তার চেয়ে অন্তত ৩০০ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের।

 


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের আড়তসহ আশপাশের খুচরা বাজার ঘুরে এমনটিই দেখা গেল।


কারওয়ান বাজারে আড়তের বাইরে খুচরা বাজারে এক থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা।  


এক কেজি ৩০০ গ্রামের ইলিশের কেজি এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা। আর দেড় কেজির ইলিশ দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।


তুলনামূলক ছোট ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকায়। আর ২৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬০০ থেকে এক হাজার টাকা ।


একই ইলিশ কারওয়ান বাজার, রাজাবাজার, মিরপুর-১০ নম্বরের বাজারে ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।  


রাজধানীতে আজ (শুক্রবার) যে দামে ইলিশ বিক্রি হচ্ছে, দুই সপ্তাহ আগেও ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হয়েছিল। তখনো ভারতে ইলিশ রপ্তানি করার ঘোষণা হয়নি।  


কারওয়ানবাজারের মাছ আড়তের বাইরে খুচরা বাজারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, মোকামে মাছ কম পাওয়া যাচ্ছে, যা পাওয়া যাচ্ছে, তাতে দাম বেশি। এ কারণে দাম বেড়েছে। দাম বাড়লে তো আর লোকসান করে বিক্রি করব না, আমরাও বাড়িয়েছি।  


তবে সাপ্তাহিক ছুটি শুক্রবারের কারণেও মাছের দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা জানান, শুক্রবারে ছুটির দিন থাকে, এদিন সবাই বাজার করেন, সপ্তাহের কেনাকাটা করেন। এ কারণে মাছের সরবরাহ যেমন বেশি হয়, আবার বিক্রিও বেশি হয়।


বাড়তি দামে ইলিশ কিনে ক্রেতারা খুশি নন। বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি মাছ কিনতে এসে দুই কেজি ওজনের তিনটি ইলিশ কিনেছেন। তিনি বলেন, দুদিন বৃষ্টি হচ্ছে। মনে করেছিলাম মাছের দাম কিছুটা কমবে। কিন্তু কমেনি। গত সপ্তাহের মতো আজও সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।  


বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা হলে তারা আরও জানান, ভারতে ইলিশ রপ্তানির ঘোষণার সঙ্গে সঙ্গে দাম বেড়েছে। সেই বাড়তি দামেই এখন বিক্রি হচ্ছে ইলিশ। দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করা দেশের মানুষের সমস্যা এবং বাজার ব্যবস্থার ত্রুটি।


বর্তমান অন্তর্বর্তী সরকার প্রথমে ভারতে ইলিশ মাছ বন্ধের ঘোষণা দেয়। এতে মাছের বাজারে কিছুটা স্বস্তি ফেরে। কয়েকদিন তুলনামূলক কম দামে বিক্রি হয় ইলিশ। কিন্তু ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার ইলিশ রপ্তানির সিদ্ধান্তের ঘোষণা দিলে বেড়ে যায় ইলিশের দাম। সেই বাড়তি দামই চলছে। 


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প