শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উৎপাদন মেয়াদ বাড়লেও ব্যয় বাড়ছে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় আগামী ডিসেম্বরেও উৎপাদনে যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এক বছর সময় বাড়িয়ে লক্ষ্য ধরা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে আশার কথা, মেয়াদ বাড়লেও বাড়বে না খরচ। আর বাংলাদেশের ১০ শতাংশ প্রকল্প খরচ টাকায় নিতে রাজি হয়েছে রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটম। এরমধ্যেই সঞ্চালন লাইনের বাকি থাকা কাজ শেষ করতে চায় পিজিসিবি।


আগামী ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের। তবে সময় বাড়ানো হয়েছে আরও এক বছর। ২০২৫ সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎকেন্দ্রটি।


পরিকল্পনা অনুসারে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদনের কথা ছিল ২০২২ সালের ডিসেম্বরে। আর বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল তেইশের ডিসেম্বরে। এরপর এটি পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হয়। তবে গেল ফেব্রুয়ারিতে রাশান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সাল পর্যন্ত। আর পুরো প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২৭ সাল পর্যন্ত। তবে, চুক্তি অনুযায়ী বাড়বে না প্রকল্প খরচ।


মূলত করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়ে মূল প্রকল্প ও পিজিসিবির সঞ্চালন লাইনের যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় বিলম্ব হচ্ছে উৎপাদনে যেতেও। যদিও, আগামী ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, 'এখন আমরা অনবোর্ড। যে ধীর গতি ছিল তা নেই। আমাদের এখন মেইন বিষয় হচ্ছে যমুনা নদী পার দিতে হবে। এখানকার ট্রান্সমিশন লাইন একটা বড় বিষয়। সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছর শেষ নাগাদ।'


সঞ্চালন লাইন নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বলছে তাদের কাজ শেষ হবে উৎপাদনে যাওয়ার আগেই। রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত ২৩০ কেভির মোট ৬৫ কিলোমিটার ও বগুড়া পর্যন্ত ৪০০ কেভির মোট ৯০ কিলোমিটার লাইন নির্মাণকাজ শেষ। সবশেষ জুন মাসে প্রস্তুত হয়েছে আমিন বাজার কালিয়াকৈর পর্যন্ত ৪০০ কেভির ৫১ কিলোমিটার লাইন। এছাড়া রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভির ১৪৬ কিলোমিটার লাইনের বাকি থাকা ১০ শতাংশ কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। আর রূপপুর- ধামরাই ২৩০ কেভির ১৪৫ কিলোমিটার লাইনের বাকি ৫ শতাংশ রিভার ক্রসিং ও রূপপুর ঢাকা ৪০০ কেভির ১৪৭ কিলোমিটার লাইনের বাকি থাকা ১০ শতাংশেরও বেশি কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে রিভার ক্রসিং থাকায় সময় বেশি লাগছে কম দূরত্বেও।


রূপপুর প্রকল্পের মূল অংশে প্রথম ইউনিটের কাজ শেষ ৯০ শতাংশ। আগামী ডিসেম্বরে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো শুরু হবে বলে জানালেন প্রকল্প পরিচালক।


রুপপুর পারমাণবিক বিদ্যৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. জাহেদুল হাছান বলেন, 'ভৌত কাঠামোর কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। আমাদের বড় মাইলফলক চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো হবে এই ডিসেম্বর। আমরা আশা করছি, ধারাবাহিক কার্যক্রম শেষ করতে পারবো।' 


এদিকে প্রকল্পে খরচের জন্য চুক্তি অনুযায়ী বছরে বরাদ্দ করা মোট অর্থের ১০ শতাংশ দেয় বাংলাদেশ। ডলারের সংকট ও দাম বাড়ায় নিয়মিত বিল পরিশোধ সহজ করতে গত মে মাসে আলোচনায় বসে দু'পক্ষ। এতে চুক্তির বাইরে গিয়েও টাকায় অর্থ নিতে রাজি হয় রাশান ঠিকাদারি সংস্থা রোসাটম। এতে কাজ আরও সহজ হয়েছে।


সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প রূপপুরে গত বছরের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পারমাণবিক জ্বালানির প্রথম চালান তুলে দেয় রাশিয়া। ৩৩তম সদস্য হিসেবে পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। এ প্রকল্পে খরচ হবে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি আর রাশিয়া থেকে ঋণ–সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। 


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন