শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

সাধারণ ক্ষমার সুযোগে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন নতুন প্রবাসীরাও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় প্রত্যাবাসন কর্মসূচি চলছে মালয়েশিয়ায়। এই সুযোগে জরিমানা দিয়ে নিজ দেশে ফিরছেন সেখানে অবৈধভাবে বসবাসরত বহু প্রবাসী। তালিকায় আছেন নতুন করে মালয়েশিয়া যাওয়া কর্মীরাও। প্রবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের কর্মহীনতা ও নানা শোষণ-নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা।


স্বপ্নের দেশ মালয়েশিয়া গেলেই মিলবে কাজ। মুছবে দারিদ্রতা, ঘুচবে কষ্ট। এমন স্বপ্নে আসা বহু যুবক ফিরছেন চোখের পানি নিয়ে। সহায় সম্বল বিক্রির পাশাপাশি ঋণের বোঝা নিয়ে এখন নিঃস্ব বহু অবৈধ প্রবাসী। তালিকায় আছেন প্রবাসী বাংলাদেশিরাও। আর তাই এই মুহূর্তে দেশে ফেরাটাই একমাত্র প্রত্যাশা তাদের।


চলতি বছরের জুনে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশ করেছেন ৪ লাখ ৭২ হাজারেরও বেশি বাংলাদেশি। দেশটির পক্ষ থেকে শূন্য অভিবাসন ব্যয়ের কথা বলা হলেও বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নির্ধারিত ব্যয় প্রায় ৭৯ হাজার টাকা। যা নানা হাত বদলে জনপ্রতি পৌঁছায় সাড়ে ৩ লাখ থেকে শুরু করে প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত । অভিযোগ রয়েছে, হাত বদলের বড় অংশ যায় সিন্ডিকেটের ১০০টি রিক্রুটিং এজেন্সির পকেটে।


সাধারণ ক্ষমার আওতায় মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের জন্য চলমান প্রত্যাবাসন কর্মসূচির সুযোগে দেশে ফিরছেন অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত। এ দলে আছেন নতুন করে আসা বহু প্রবাসীও। যথাযথ কাজ না পাওয়া, দীর্ঘদিনের বেকারত্বসহ কর্মস্থলে শোষণ-নির্যাতন থেকে বাঁচতে কোনোরকম জীবন নিয়ে দেশে ফিরছেন বলেও জানান তারা। দেশে ফেরার খরচ মেটাতে শেষ সম্বলটুকুও বিক্রি করেছেন কেউ কেউ।


প্রবাসীদের একজন বলেন, ‘ক্লিনারের কাজের কথায় এনে আমাকে কনস্ট্রাকশন কাজের একটা ফ্যাক্টরিতে কাজ ধরিয়েছে। এই কাজটা খুবই কষ্টের।’


যাওয়া আসা দিয়ে ১৫ লাখ টাকা খরচ। দেনা করে এখানে এসেছি।


দেশটিতে অবস্থানরত প্রবাসীরা বলছেন, বিপুল অর্থ ব্যয় করেও প্রতারণার শিকার হওয়ার অন্যতম কারণ সিন্ডিকেট বাণিজ্য ও সরকারের উদাসীনতা। পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত না করে কর্মীদের মালয়েশিয়া পাঠানোয় তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা।


মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মো. রুবেল আলম বলেন, ‘কর্মসংস্থানের চিন্তা না করে শুধুমাত্র খাওয়ার চিন্তা করে এখানে লোক পাঠিয়েছে। যারা ফলে এসব লোকের পরিবার একদম ধ্বংস হয়ে গিয়েছে।’


স্বপ্নভঙ্গের ক্ষত আর ঋণের বোঝা নিয়ে ফেরা প্রবাসীদের প্রত্যাশা মালয়েশিয়ার শ্রমবাজার দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা