শিরোনাম
ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬
চিকিৎসা না দিয়ে শান্তি সমাবেশ করেছেন অনেকেই

শিক্ষার্থীদের আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা না দিতে চাপ ছিলো চিকিৎসকদের ওপর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা পেতে পড়তে হয় চরম বিপাকে। উপকণ্ঠের শহর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলেও এর প্রভাব পড়ে। অবহেলায় ঘটে যায় অঙ্গহানি।


মধ্য জুলাই কিংবা আগস্টের প্রথম সপ্তাহে কী খুব একটা সহজ ছিল চিকিৎসা নেয়া। সে সময় পুলিশের গুলিতে গুরুতর আহতদের পড়তে হয় চরম বিপাকে। অবহেলায় ঘটে অঙ্গহানি।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন সপ্তম শ্রেণি পড়ুয়া নিশাত। তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে মামা আল আমিনেরও। পরবর্তীতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের রোষানলে পড়তে হয় এ পরিবারকে। বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চলছে চিকিৎসা।


আল আমিন বলেন, 'রক্ত পড়ছে আমার ভাগিনার শরীর থেকে। আমরা গেঞ্জি দিয়ে ও হাত দিয়ে চেপে ধরে আছি, হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা দেখে না। ওকে নিয়ে আসলে আঙুল দিয়ে গুলি বের করতেছে আর ওকে থাপড়াচ্ছে আর বলছে আর যাবি আন্দোলনে? যা।'


শহর ছেড়ে যদি একেবারে প্রত্যন্ত অঞ্চলেও দেখা মেলে একই চিত্র। সাতক্ষীরার নবম শ্রেণীর ছাত্র আলী আহসান। তার পায়ে ছয়টি গুলি লাগে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় পচন ধরে পায়ে। একপর্যায়ে কাটা পড়ে ডান পা। চোখের সামনে একমাত্র ছেলের এমন করুণ পরিণতি অথৈ সাগরে ভাসিয়েছে দিনমজুর বাবা শাহীন-জোসনা দম্পতিকে।


আলী আহসানের মা জোসনা বেগম বলেন, 'প্রথমে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওরা বললো আমরা পারবো না। ওখান থেকে আমার ছেলের কোনো চিকিৎসা হয়নি। ওতোদিন আমার ছেলেটা কষ্ট ভোগ করেছে।'


শুধু সেবা গ্রহীতারাই নয়, সেবা দাতারাও পড়েছেন বিশেষ মহলের রোষানলে। চাইলেও যেতে পরেননি কাতরানো মানুষটার কাছে। সে সময় কোন কোন সুযোগ সন্ধানী দাঁড়িয়েছেন ছাত্র জনতার বিপক্ষেও। তাতে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা।


এসব কর্মসূচিতে অংশ নিতে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের চাপ দেয়া হয়। বদলির হুমকিসহ তৈরি হয় একাধিক তালিকা।


রাজধানীর পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. জাহাঙ্গীর আলম বলেন, 'সেবা বাদ দিয়ে শান্তি সমাবেশে গেছেন। এর সাথে সাধারণ নার্সদের হুমকি, ভয়ভীতি দেখিয়ে তাদেরও সমাবেশে নিয়ে গেছেন। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে হাসপাতালে আসছে তাদের চিকিৎসা না করে বাইরে পাঠিয়ে দিয়েছে।'


শেখ হাসিনার সরকারের আমলে হাসপাতালগুলো রূপ নিয়েছিল রাজনৈতিক প্রতিষ্ঠানে। যেখানে নিরাপদ ছিলেন না কোন চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। যার ব্যতিক্রম ছিল না পঙ্গু হাসপাতালও। সেখানে দলীয়করণ বন্ধসহ সেবার পরিবেশ নিশ্চিতের দাবি চিকিৎসকদের।


হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমা সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সাহিদুর রহমান খান বলেন, 'আমরা এর মধ্যে শুধু পেশাদারিত্বই চাই। কোনো রাজনৈতিক লেজুরবৃত্তি চাই না। বারবার আমরা রাজনৈতিক পরিস্থিতির বলি হই।'


সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করছে। সেইসঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


তিনি বলেন, 'যথাযথ তদন্ত ওবং তথ্যের ভিত্তিতে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো। তবে, সেটা একটু সময় লাগবে। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি এটার বলি হোক।'


৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তনে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। নগরবাসীর দাবি- সেবা নিশ্চিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে করতে হবে বিকেন্দ্রীকরণ। 


আরও খবর




ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান