শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাই আইটি খাতে সাহসী সিদ্ধান্তের বাজেট

প্রকাশিত:রবিবার ১৯ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে ইরান-ইসরায়েল অস্ত্রের ঝনঝনানি ও নানা ভূ-রাজনৈতিক সংকটকের মধ্যেই আরও একটি বাজেট সমাগত। বাজেটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগন তাদের মতামত পেশ করছেন, নিজেদের ব্যবসায়ীক খাতের উন্নয়নে দাবিদাওয়া উত্থাপন করছেন । আমার অর্থনৈতিক জ্ঞান সীমিত হওয়ায় অনেককিছু মাথার উপর দিয়ে গেলেও আইটি ইন্ডাস্ট্রির মানুষ হিসাবে এই খাতের আলোচনা, পর্যালোচনা, কথন, অতিকথন আমায় টানে। তথ্য প্রযুক্তির অনেক ট্রেডবডি এবং কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করছেন আইটি  খাতে কর অব্যবহিত বা প্রণোদনা সুবিধা প্রত্যাহার গাছে তুলে মই কেড়ে নেয়ার শামিল বা সম্ভাবনার অপমৃত্যু হিসাবে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই অর্থনীতির ভিত্তি গড়তে আসলেই কি কর অব্যবহিত বা প্রণোদনা সুবিধা আরো কিছুদিন রাখা উচিত? আসুন আমাদের বিগত দুই দশকের কিছু উন্নয়ণ অগ্রগতির সুচক এবং বৈশ্বিক কালচার বিশ্লেষণ করে দেখি।

১৯৯৩ সালে দেশে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল স্থাপনের সু্যোগ এলেও তৎকালীন বিএনপি সরকারের  অদূরদর্শী নেতৃত্বের কারণে বাস্তবে রূপ না নেয়ার দুঃখজনক কাহিনী আমাদের সবারই জানা। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারই  সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পদক্ষেপ গ্রহন করে। আইটি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলে ইন্টারনেট সহজলভ্য করে সরকারের ধারাবাহিক পলিসি সাপোর্টের মাধ্যমে আজ ডিজিটাল বাংলাদেশের ব্রান্ডিং ছড়িয়েছে বিশ্বব্যাপী। এই পথ চলায় আইটি প্রোডাক্ট আমদানী কর মুক্ত রাখা, তথ্যপ্রযুক্তি খাতের ওপর কর অব্যাহতি,  সফটওয়্যারের উৎপাদন পর্যায়ে ভ্যাট মওকুফ, আইটি/আইটিইএস রপ্তানীতে ক্যাশ ইন্সেটিভ সহ নানা যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত ছিল। বিনিময়ে দেশ আজ ডিজিটাল হয়েছে কিন্তু দীর্ঘ এই পথ চলায় সরকারকে কখনো নির্মম ট্রলের শিকার হতে হয়েছে, কখনো অপপ্রচারের নিষ্ঠুর বলি হতে হয়েছে। তাই আজ আমাদের কতিপয় তথ্য প্রযুক্তিবিদের কর অব্যবহিত বা প্রণোদনা সুবিধা প্রত্যাহার প্রশ্নে উদ্বেগ, মায়াকান্না ও সরকারের প্রতি তির্যক মন্তব্য “মায়ের চেয়ে মাসির দরদ বেশি” প্রবাদটিকেই মনে করিয়ে দেয়।

ওই তথাকথিত প্রযুক্তি বিশেষজ্ঞরা গুঞ্জন ছড়িয়েছে, সরকার আইএমএফ এর প্রেসক্রিপশন বাস্তবায়নে তৎপর। এনবিআর বলছে আমাদের আইটি ইন্ডাস্ট্রির বাৎসরিক প্রফিট ৫ হাজার কোটি টাকা। এই খাত করের আওতায় আনলে সরকারের অনেক রাজস্ব আদায় হবে। আইটিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে এই তথ্যটিতে গলদ আছে সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এখানে দরকার স্টেকহোল্ডার, এনবিআর ও আইএমএফ এর এক সাথে বসে সঠিক তথ্য বিশ্লেষণ, যাতে সরকার এই শিল্পের রাজস্ব এবং মুনাফা সঠিকভাবে নির্ধারণ করতে পারে। সঠিক তথ্য বিশ্লেষণে সরকার সিদ্ধান্ত নিতে পারবে জুন ২০২৪ এর পর আইটি  খাতে কর অব্যবহিত বা প্রণোদনা সুবিধা উঠিয়ে দিয়ে বা অব্যাহত রেখে কতটা কল্যাণকর হবে দেশীয় আইটি ইন্ডাস্ট্রি।  

 

আমার মনে হয় আমাদের ভাবনার গোড়াতেই গলদ আছে। তথ্য প্রযুক্তি কে একটি নির্দিষ্ট খাত হিসাবে বিবেচনা করাই আমাদের ভুল। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ব্যবস্থা, ভূমিব্যবস্থাপনা, কর ব্যবস্থাপনা, ট্রাফিক সিস্টেম, সিটিজেন সার্ভিস সব কিছুতেই আছে তথ্য প্রযুক্তির মেলবন্ধন। সবগুলো খাতকে আধুনিক ও ব্যবহার উপযোগী করতে তথ্য প্রযুক্তির সংযুক্তি নিশ্চিত করতে হচ্ছে। তাই তথ্য প্রযুক্তি স্বকীয় একটি খাত হিসাবে বিবেচনা না করে সবগুলো খাতের সংমিশ্রণ মনে করাই শ্রেয়। আইসিটি ইন্ডাস্ট্রির সুবিধাদি সংকুচিত করলে তার আল্টিমেট প্রভাব পড়বে প্রত্যেকটা শিল্পের উন্নয়নে, সামগ্রিক আগ্রগতিতে। সরকারের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, তাই দেশের সামগ্রিক অগ্রগতিতে তথ্য প্রযুক্তির সুবিধা অব্যাহত রাখতেই হবে। এই খাত যে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে ১০ বছর ধরে, ২০২৪ সালের জুন মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। এই দশ বছরে আমাদের যে অগ্রগতি সেখানে সন্তুষ্টির ঢেকুর তোলার সুযোগ নেই।  ৫ বিলিয়ন ডলার আইটি এক্সপোর্ট এর লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ে অর্জনে ব্যর্থ হয়ে আবার নতুন সময় নির্ধারণ করেছি। তাই সময় এসেছে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের আইটি খাতের সহায়ক পরিবেশ আরো সুদৃঢ় ও জোরদার করা, যাতে করে আমাদের আইটি খাত একটি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে।  

 

একটি শিশুকে হাতে ধরে পথচলা শিখাতে হয়, মুখে তুলে খাওয়াতে হয় কিন্তু একটা সময়ে তার হাত ছেড়ে দিয়ে চলা বা খাওয়া শিখতে দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে সেই সময়টা কখন? আমাদের আইটি খাতকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তিতে দাঁড় করাতে বিগত দিনে দেয়া কর সুবিধা যথেষ্ট কিনা? পাশের দেশ ইন্ডিয়া বা আইটিতে দ্রুত বিকশিত ফিলিপিন্স ও ভিয়েতনামের ইন্ডাস্ট্রি বিশ্লেষণ করতে পারি।  সেখানেও সরকারের দেয়া সাপোর্ট ছিল নিদিষ্ট সময়ের জন্য। ইন্ডিয়া আইটি স্টার্টআপকে ৩ বছর,  ফিলিপিন্স ২ বছর এবং ভিয়েতনাম ৫ বছর করের আওতামুক্ত রেখেছে।  কর অব্যবহিত, ভর্তুকি বা প্রণোদনা কখনো গতিশীল অর্থনীতির স্থায়ী বৈশিষ্ট্য হতে পারে না। তাই আমাদের দেশেও সরকারি সাপোর্ট একটা সময়ে প্রত্যাহার করতেই হবে। সরকার যদি মনে করে টেকসই অর্থনীতির ভিত্তি গড়তে নতুন করে আইটি  খাতে কর অব্যবহিত বা প্রণোদনা সুবিধা অব্যহত রাখবে না তাহলে কি হতে পারে। এই শিল্পে নতুন বিনিয়োগ হওয়ার সুযোগ কমে আসবে, বর্তমান দেশীয় প্রতিষ্ঠানের বিকাশ বাধাগ্রস্থ হবে , সরাকারী প্রসেস অটোমেশন বা শিল্প অটোমেশনের খরচ খরচ বাড়বে। মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো অগ্রগতি বাধাগ্রস্থ হবে। তাই সরকারকে দূরদর্শিতার সাথে হিসাব করে  সাহসিকতার সাথে সিদ্ধান্ত নিতে হবে।

কোন স্বার্থান্বেষী কুচক্রী মহলের মায়া কান্নায় প্রলুব্ধ হয়ে বা আইএমএফ এর শর্তের বেড়াজালে পড়ে আইটি খাতের সিদ্ধান্ত নিবে না বর্তমান সরকার। আমার বিশ্বাস, সকল চাপ-উত্তাপ সামলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, দেশীয় আইটি খাতকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তিতে দাঁড় করাতে সাহসী যুগান্তকারী সিদ্ধান্তই আসছে আমাদের জন্য।

অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে গত দুই দশকের প্রবৃদ্ধির গতি থামিয়ে কিছু ক্ষেত্রে একটু ছাড় দিয়ে হলেও বাস্তবতার নিরিখে যুগোপযোগী বাজেটের দিকেই সরকারকে হাঁটতে হবে। বাস্তবতায় রপ্তানিমুখী শিল্পগুলোর জন্য দেওয়া প্রণোদনাগুলো সরিয়ে নেওয়ার চিন্তা করলে অন্যায় কিছু হবে না। আমাদের গত বাজেটের ভতুর্কি ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা যেখানে রফতানি খাতে প্রণোদনায় ছিল ৭ হাজার ৮২৫ কোটি টাকা। আর আইটি রফতানি প্রণোদনা ছিল আরও সামান্য। এই সামান্য প্রণোদনা আরও কিছুদিন অব্যাহত থাকলে আমাদের ইন্ডাস্ট্রির অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে সুবিধা হবে।

কর আহরণ প্রক্রিয়ার ডিজিটাইজেশনের মাধ্যমে দেশের রাজস্ব কয়েকগুণ বাড়ানো সম্ভাব। আর সেই ডিজিটাইজেশনের পথকে রুদ্ধ না করে প্রসারিত করতে সিদ্ধান্ত নিতে সাহসী হতে হবে। কোন স্বার্থান্বেষী কুচক্রী মহলের মায়া কান্নায় প্রলুব্ধ হয়ে বা আইএমএফ এর শর্তের বেড়াজালে পড়ে আইটি খাতের সিদ্ধান্ত নিবে না বর্তমান সরকার। আমার বিশ্বাস, সকল চাপ-উত্তাপ সামলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, দেশীয় আইটি খাতকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তিতে দাঁড় করাতে সাহসী যুগান্তকারী সিদ্ধান্তই আসছে আমাদের জন্য। আস্থা আমাদের শতভাগ, ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বর্তমান সরকার প্রধান এবং আমাদের ডায়নামিক মন্ত্রণালয় আইটি খাতের চলমান প্রশ্নে যুগোপযোগী সিদ্ধান্তই নিবেন।

লেখকঃ গাজী আলিম আল রাজী, সদস্য, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ

               [email protected]


আরও খবর




গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের অনৈতিকভাবে রেশনপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ

মুরাদনগরে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা