শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

সরছে না কালশীর অবৈধ ট্রাকস্ট্যান্ড, নষ্ট হচ্ছে নতুন সড়ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হাজার কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক ফ্লাইওভার, ফুট ওভারব্রিজ ও সড়ক নির্মাণ করা হয়েছে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে ইসিবি চত্বর পর্যন্ত অংশে। এগুলোর কারণে বদলে গেছে কালশী এলাকা। প্রতিদিন কোনও  ভোগান্তি ছাড়াই চলছে শত শত যানবাহন। তবে আলোর নিচে যেন অন্ধকার কালশীর মোড়ে থাকা অবৈধ ট্রাকস্ট্যান্ড। বছরের পর বছর এই স্ট্যান্ড নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বরং এই ট্রাকস্ট্যান্ড এখন স্থায়ী রূপ নিচ্ছে। প্রতিনিয়ত এখানে বাড়ছে ট্রাকের সংখ্যা। দাপট বেড়ে চলেছে অবৈধ দখলদারদের। অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ‘খুশি’ করে টিকিয়ে রাখা হয়েছে এই অবৈধ ট্রাকস্ট্যান্ড।


স্থানীয়রা জানান, ২০১৪ সালে মিরপুর ১১ নম্বরের প্রধান সড়ক থেকে সরিয়ে এই ট্রাকস্ট্যান্ডটি কালশীতে নিয়ে আসা হয়। প্রথম দিকে অল্প কিছু ট্রাক এখানে রাখা হতো। তবে বর্তমানে এই স্ট্যান্ডে পাঁচ শতাধিক ট্রাক রাখা হয়। প্রায় অর্ধকিলোমিটার সড়কজুড়ে এই অবৈধ স্ট্যান্ডটি গড়ে তোলা হয়েছে। ১২০ ফুট চওড়া সড়কের দুই-তৃতীয়াংশ অংশ ট্রাকস্ট্যান্ডের দখলে। অভিযোগ রয়েছে, মাসে অন্তত ৮ লাখ টাকা চাঁদা ওঠে এই স্ট্যান্ড থেকে।



কালশী থেকে ডিওএইচএস ও ইসিবি পর্যন্ত অংশে দীর্ঘদিন সংস্কার কাজ চলে, এসময় বেহাল অবস্থায় ছিল কালশী মোড় থেকে দক্ষিণ দিকে বাউনিয়া বাঁধ এলাকার ৩৫০ মিটার দৈর্ঘ্যের রাস্তাটি। ফলে এই পথ দিয়ে যান চলাচল কম ছিল। আর এই সুযোগে এখানে গড়ে ওঠে ট্রাকস্ট্যান্ড। পরে সড়কটি চওড়া করার প্রয়োজনীয়তা দেখা দেয়। দুই পাশের বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়ে ৪০ ফুট রাস্তাটি ১২০ ফুট চওড়া করা হয়। এতে আরও সুযোগ পেয়ে বসে অবৈধ ট্রাকস্ট্যান্ডের দখলবাজরা। তাদের দখলে থাকা সড়কে ট্রাকের সংখ্যা বেড়েই চলছে।


ট্রাকচালকরা জানান, প্রথমদিকে বিক্ষিপ্তভাবে এসব ট্রাক থেকে চাঁদা তোলা হতো। বর্তমানে শ্রমিক সংগঠনের নাম করে চাঁদা তোলার বিষয়টি স্থায়ী রূপ নিয়েছে। মাসিক ভাড়া হিসেবে চাঁদা দিতে হয়।


সরেজমিন দেখা গেছে, সড়কের পাশেই ‘বাংলাদেশ আন্তজেলা ট্রাক ও মিনি ট্রাকচালক ইউনিয়ন’ নামে অবৈধভাবে একটি পাকা কার্যালয় গড়ে তোলা হয়েছে। এই স্ট্যান্ডে ট্রাক রাখার শর্ত হিসেবে ইউনিয়নের সদস্য হতে হয়। ভর্তি ফি ৪ হাজার টাকা। আর মাসিক ভাড়া ছোট পিকআপ ভ্যানের জন্য ১২০০ টাকা, মাঝারি থেকে বড় লরির ভাড়া ১৫০০ থেকে ২ হাজার টাকা। ইউনিয়নের তথ্যমতে, এখানে ২৫০টি ট্রাক রাখার ব্যবস্থা রয়েছে। তবে সরেজমিন আরও বেশি ট্রাক দেখা গেছে। ট্রাকচালকরা জানিয়েছেন, এই সংখ্যা ৫০০টির মতো হবে।



কালশী অবৈধ ট্রাকস্ট্যান্ডটি ঢাকা-১৬ সংসদীয় আসনের ৫ নম্বর ওয়ার্ডের আওতায় পড়েছে। এই আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর রউফ নান্নু। স্ট্যান্ডে অবস্থিত বাংলাদেশ আন্তজেলা ট্রাক  ও মিনি ট্রাকচালক ইউনিয়নের অফিস ও বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ট্রাকস্ট্যান্ড থেকে তোলা চাঁদার একটি অংশ এই দুই প্রতিনিধিও পেয়ে থাকেন।



জানতে চাইলে ইউনিয়ন অফিসে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, সবাইকে দিয়েই এই স্ট্যান্ড টিকে আছে। তা না হলে কি সরকারি রাস্তার ওপর এভাবে বছরের পর বছর স্ট্যান্ড রাখা যায়!


জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে চলছেন কিনা প্রশ্নে তিনি বলেন, খোঁজ নেন। কেউ তো আর তাদের নাম বলবে না। যারা নিয়মিত চাঁদার ভাগ নেয় তারাও অস্বীকার করবে। ভাগ সবাই পায়। এত টাকা ওঠে, কই যায়, কার পকেটে যায়? আমরা কি একা সবার সামনে দিয়ে এই টাকা হজম করতে পারবো? আমরা কে? আমাদের কি কোনও রাজনৈতিক পরিচয় আছে? ক্ষমতা আছে?


অভিযোগের বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রউফ নান্নু বলেন, ‘আমি এখান থেকে কী সুবিধা নেবো? তারা আমার নাম ভাঙিয়ে সত্যকে আড়াল করে।  ট্রাকস্ট্যান্ডটি ওখানকার কিছু লোক পরিচালনা করে। তাদের  নাম আমি বলবো না। আমি তো সিটি করপোরেশনের লোক। আমরা নতুন রাস্তা বানাচ্ছি। এই রাস্তা বানাতে কাউকে কোনও সুবিধা দেইনি। আমি নিজে ওই ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়েছি। এখন কিছু হলেই তারা আমার নাম বলে।’


স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। পরে তার মোবাইলে এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি।



দীর্ঘদিন বেহাল অবস্থা থাকার পর কালশী মোড় থেকে বাউনিয়া বাঁধ পর্যন্ত অর্ধকিলোমিটার সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০ কোটি টাকা ব্যয়ে ১২০ ফুট প্রশস্ত সড়কটি নতুন করে ডাবল লেন করা হচ্ছে। সড়কের মাঝে চওড়া আইল্যান্ড রাখা হয়েছে গাছ রোপণ ও পার্ক করার জন্য। ইতোমধ্যে সড়কের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এরপরও সরছে না অবৈধ ট্রাকস্ট্যান্ড।



সড়কের সংস্কার কাজ করতে হচ্ছে অবৈধ ট্রাকস্ট্যান্ড বহাল রেখেই। সড়কের যে অংশে কাজ শুরু হয়, সেই অংশ থেকে কিছু ট্রাক সরিয়ে অন্যপাশে রাখা হয়। পরে পিচ ঢালাইয়ের কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে ট্রাকগুলো আবার আগের জায়গায় রাখা হয়। এভাবে ভোগান্তি নিয়েই ধাপে ধাপে চলছে সড়কের সংস্কার কাজ।


সরেজমিন দেখা যায়, রাস্তার পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। সড়কের আইল্যান্ড বা মিডিয়ান ঘেরাও দেওয়া অবস্থায় আছে। ফুটপাতে টাইলস বসানোর কাজও শেষ। তবে নতুন লেনের ওপরই রাখা হয়েছে সারি সারি ট্রাক। সড়কের ওপরেই চলছে ট্রাক মেরামত ও ধোয়াসহ বিভিন্ন কাজ। নির্বিচারে সড়কের ওপর ফেলে রাখা হয়েছে ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ। এরইমধ্যে নতুন সড়কের কয়েক জায়গায় জমাট বেঁধেছে কাদামাটি। ফলে নতুন সড়ক চালু হওয়ার আগেই বিভিন্ন অংশ নষ্ট হতে দেখা গেছে।


কালশীর অবৈধ ট্রাকস্ট্যান্ড নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। স্ট্যান্ড ঘিরে বিচরণ করছে বখাটে ও মাদকসেবীরা।  তাদের হেনস্তার শিকার হতে হচ্ছে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীদের।


স্থানীয়দের অভিযোগ, এই স্ট্যান্ডের কারণে বছরের পর বছর ধরে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর থাকে। এই সড়ক দিয়ে এলাকায় প্রবেশ করা কষ্টকর।


দুর্ভোগের বিষয়ে এই সড়কে কয়েকজন পথচারীর সঙ্গে কথা হয়। বাউনিয়া বাঁধ এ ব্লকের বাসিন্দা শিউলি আক্তার বলেন, এ পথ দিয়ে চলাফেরা কঠিন। পুরো রাস্তাজুড়ে থাকে ট্রাক। যেটুকু খালি আছে, তার ফুটপাতে বসানো হয়েছে চায়ের দোকান।



নাজমা নামে আরেক বাসিন্দা বলেন, আমি এই এলাকায় অনেক বছর ধরে ভাড়া থাকি। ট্রাকস্ট্যান্ডের কারণে জায়গাটা সবসময় নোংরা থাকে। পাশে স্কুল আছে, মেয়ে শিক্ষার্থীদের এ পথে যাতায়াত করতে হয়। তাদের জন্য এ রাস্তা পার হওয়া সমস্যা। সবসময় বাতাসে ভেসে বেড়ায় গাঁজার গন্ধ। বখাটেরা এখানে জটলা করে আড্ডা দেয়। ফলে এ রাস্তা পথচারীদের জন্য মোটেও স্বস্তিকর নয়।



অবৈধ ট্রাকস্ট্যান্ডের বিষয়ে কথা বলতে বাংলাদেশ আন্তজেলা ট্রাক ও মিনি ট্রাকচালক ইউনিয়নের অফিসে গেলেও সভাপতি আবুল হোসেনকে পাওয়া যায়নি। তাকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ করেননি।


কালশীর ‘বাংলাদেশ ট্রাক ও মিনি ট্রাকচালক ইউনিয়নের’ সভাপতি আবুল হোসেন বলেন, ‘এই ট্রাকস্ট্যান্ড পরিচালনার জন্য খরচ আছে। সেজন্য গাড়িপ্রতি মাসে ৮০০ টাকা চাঁদা আদায় করা হয়। কিন্তু কোনও ধরনের ভর্তি ফি নেই। তবে নতুন গাড়ির মালিকদের কাছে গিয়ে কেউ কেউ বলে— আবুল ভাই আমার পরিচিত, তোকে ভর্তি করিয়ে দেই, দুই-তিন হাজার টাকা দিস। এগুলো ট্রাক ড্রাইভার ও স্টাফদের পুরনো খাসলত।



চাঁদার টাকা কী কাজে ব্যয় হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সার্জেন্ট পুলিশদের মাসোহারা হিসাবে ৩০০ থেকে ৫০০ টাকা করে দিয়ে থাকি। এছাড়াও অন্যান্য খরচ রয়েছে। এখানে লুকানোর কিছু নাই।’ তবে নিয়মের বাইরেও কিছু চাঁদাবাজি হচ্ছে, কিন্তু সেই টাকা তার কাছ পর্যন্ত আসে না বলে জানান আবুল হোসেন।


ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, সিটি করপোরেশন ও গণপূর্ত অধিদফতরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছিল জায়গা দেবে। কিন্তু কবে দেবে, কীভাবে দেবে, সেটা তারা বলেনি।’


এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ‘আমরা বিষয়টি অবগত হলাম। খুব দ্রুত ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদে অভিযান চালানো হবে।’


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন