শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

সরকারে ব্যস্ত আওয়ামী লীগ, সংগঠন কি দুর্বল হচ্ছে?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৬ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৬ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দল ও সরকারে একাকার আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে দল ও সরকার পরিচালনায় আলাদা নেতৃত্বের আলোচনা থাকলেও বাস্তবে তা হয়নি। বরং ক্রমশ সরকারে বিলীন হতে চলেছে আওয়ামী লীগ। ক্ষমতা ধরে রাখতে বা সরকারে সফল হতে গিয়ে দলটির সাংগঠনিক শক্তি ক্ষয় হচ্ছে। বছরের বেশিরভাগ সময় নানান নির্বাচনে পার করছে সময়। সংগঠনে থাকছে না মনোযোগ। এতে গোছানো হচ্ছে না দল, ঢিমেতালে চলছে সাংগঠনিক কার্যক্রম।

  মন্ত্রিসভার ১২ সদস্য আওয়ামী লীগের শীর্ষ নেতা

    সরকারি পদে যতটা ব্যস্ত ঠিক ততটাই কম ব্যস্ত দলীয় কাজে

    বিভিন্ন নির্বাচনেই বেশিরভাগ সময় পার দলটির

    ৭৮ সাংগঠনিক জেলার মধ্যে ৩৯টির মেয়াদ শেষ

    বিভিন্ন শাখার সম্মেলন ও কমিটি গঠনে আগ্রহ নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে। এ সরকারের মন্ত্রিসভার ১২ সদস্য আওয়ামী লীগের শীর্ষনেতা। আছেন জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকও। এছাড়া সংসদীয় কমিটির সভাপতি, জাতীয় সংসদের হুইপসহ নানান জায়গায় দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ নেতারা।



সরকারের মন্ত্রিসভায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি টানা চারবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে দেশের ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। তিনিও টানা তৃতীয় মেয়াদে এই দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে ওবায়দুল কাদের বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।



ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। গত সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে করা হয়েছে নতুন সরকারের সমাজকল্যাণমন্ত্রী। এছাড়া নতুন মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, বস্ত্র ও পাট মন্ত্রলায়ের দায়িত্ব পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আরেক প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব।




নতুন সরকারে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন দলের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম সামসুন নাহার (চাপা), স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দলটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।


এছাড়া দ্বাদশ জাতীয় সংসদে হুইপ নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা ও কার্যনির্বাহী সদস্য অ্যাভোকেট ড. সানজিদা খানম।



সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এসব পদে তারা যতটা ব্যস্ত ঠিক ততটাই কম ব্যস্ত দলীয় কাজে। হাতেগোনা কয়েকজন নেতা ছাড়া বেশিরভাগ আসেন না দলীয় কার্যালয়েও।


বিশ্লেষণে দেখা যায়, এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনেই সিংহভাগ সময় ব্যয় হয়েছে দলটির। দলের সম্মেলন, কমিটি গঠন ও সাংগঠনিক কর্মসূচির চেয়ে গুরুত্ব পেয়েছে সরকারি বা জাতীয় কর্মসূচি। টানা চার মেয়াদে ক্ষমতায় গেলেও এই সময়ে দলটির জাতীয় সম্মেলন হয়েছে পাঁচবার। এর মধ্যে স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো নিয়মমাফিক করলেও সেভাবে দলের শাখা সম্মেলন ও কমিটি গঠন হয়নি।


জানা গেছে, দলের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে এরই মধ্যে ৩৯টির মেয়াদ শেষ হয়েছে। এগুলোতে সম্মেলন ও কমিটি গঠনে মনোযোগ নেই আওয়ামী লীগের। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোও বেশিরভাগ কেন্দ্রীয় কমিটিনির্ভর। শাখার সম্মেলন ও কমিটি গঠনে তেমন আগ্রহ নেই।



দলীয় তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাতীয় সম্মেলনের আগে সারাদেশে নিয়ম রক্ষার সম্মেলন করেছে আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক জেলা ৭৮টির মধ্যে ৩৯টির সম্মেলন করেছিল। সম্মেলন করেনি ৩৯টির। সম্মেলন হওয়া ৩৯টির মধ্যে প্রায় সবকটিতেই সভাপতি-সম্পাদকনির্ভর কমিটি হয়েছে। সেগুলোর মধ্যে নতুন নেতৃত্ব পেয়েছে মাত্র সাতটি জেলা।


অন্যদিকে নেতৃত্বের পরিবর্তন হয়নি ২৪টিতে এবং নেতৃত্বের আংশিক পরিবর্তন হয়েছে আটিতে। উপজেলা পর্যায়েও একই চিত্র। ১৫ থেকে ১৮-২০ বছর সম্মেলন হয়নি এমন উপজেলায়ও সম্মেলন হয়েছে। তবে ২০২২ সালের সম্মেলনের পর নতুন করে কোনো শাখার সম্মেলন বা কমিটি হয়নি। যদিও হাতেগোনা কয়েকটি পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে।



এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘এ বছর আমরা সাংগঠনিক কাজে মনোনিবেশ করবো। আমাদের মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন করার চিন্তা-ভাবনা আছে। আমরা বছরটি সম্পূর্ণ সাংগঠনিক কাজে ব্যয় করতে চাই, ইনশাআল্লাহ।’


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বিগত জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ প্রায় সব ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সবগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন হয়নি। এগুলো নিয়ে কাজ চলছে। যেসব কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে বা অদূর ভবিষ্যতে হবে সেগুলোর সম্মেলন এ বছর এবং আগামী বছর অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সম্মেলনের আগেই সব পর্যায়ের মেয়াদোত্তীর্ণ ইউনিটের সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং অনুমোদন সম্পন্ন হবে। সম্মেলন একটি নিয়মিত কার্যক্রম।’



দলটির আরেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অত্যন্ত সুসংগঠিত। তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের প্রাণশক্তি। তৃণমূলসহ সব পর্যায়ের কমিটি গঠনে কেন্দ্র প্রস্তুত থাকে। দলীয় ফোরামে এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন ও সম্মেলন হয়ে যাওয়া শাখাগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে। আগামী সম্মেলনের আগেই সব শাখা সম্মেলন করে নতুন কমিটি নিশ্চিত করা হবে।’


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা