শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

সড়কে বেখেয়ালে হাঁটায় বাড়ছে দুর্ঘটনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মানুষের অসচেতনতায় বিশৃঙ্খলা বাড়ে রাজধানীর সড়কে। ফুটওভার ব্রিজ ব্যবহারে অনাগ্রহ কিংবা সড়কে বেখেয়ালে হাঁটার মতো অসতর্কতায় দুর্ঘটনায় পড়েন অনেক পথচারীরা। এজন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি পথচারীবান্ধব সড়ক ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।


মোবাইল ফোনে কথা বলতে বলতে দিব্যি হাঁটা লোকটির উদ্দেশ্য সড়ক পাড় হওয়া। কিন্তু চলন্ত গাড়ির সামনে জীবনের ঝুঁকি নিয়ে কেনো এই পারাপার? এমন প্রশ্নে নিরুত্তর তিনি।


সড়ক পারাপারের এমন দৃশ্য ও এতে ঘটা দুর্ঘটনাও রাজধানীতে নেহাত কম নয়। ফুটওভার ব্রিজ থাকলেও ঝুঁকি নিয়ে সড়ক পার হন অনেক নগরবাসী। এমন অসচেতনতার বিষয়ে জানতে চাইলেও যুক্তির অভাব হয় না তাদের।


পথচারীদের একজন বলেন, 'আমি স্ট্রোক করা রোগী। ব্রিজ পার হয়ে উঠলে আমার সমস্যা হয় তাই হেঁটে পার হচ্ছি।'


নিয়ম মেনে গাড়ি চালালেও যখন-তখন গাড়ির সামনে চলে আসায় দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে দাবি চালকদের।


গাড়ি চালকদের একজন বলেন, 'চলন্ত গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে।'


পাশে ফুটওভার ব্রিজ থাকার পরও চলন্ত গাড়ির সামনে ঝুঁকি নিয়ে পারাপারের এই চিত্র ঢাকার রাস্তায় নিয়মিতই দেখা যায়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরের সড়কে এধরনের বিশৃঙ্খলা যেন নিয়মে পরিণত হয়েছে। সড়কে চলাচল করা যান, যাত্রী ও পথচারীর অসচেতনতা আর দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলোর অবহেলার বহিঃপ্রকাশ এমন চিত্র। সমীক্ষায় দেখা যায়, এসব কারণে ঘটা দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন পথচারীরা।


বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট-এআরআইয়ের দীর্ঘ দিনের গবেষণা বলছে, সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা, যেই হার ৭০ শতাংশেরও বেশি। আর জেলা শহরগুলোতে যা প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি। দুর্ঘটনার শিকার হওয়া পথচারীদের মধ্যে দিনের বেলায় বেশি হতাহত হয় ৬৩ শতাংশ আর রাতে ৩৭ শতাংশ।


গবেষণায় আরও উঠে আসে, শহুরে এলাকায় সড়ক পারাপারে মারা যান ৪১ শতাংশ, সড়ক ঘেঁষে হাঁটতে গিয়ে প্রাণ হারান ৩৯ শতাংশ আর সড়কে দাঁড়িয়ে থেকে দুর্ঘটনায় মারা যান ১৪ শতাংশ।


সচেতনতার পাশাপাশি পথচারী বান্ধব সড়ক ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, সড়কে প্রয়োজন উল্লেখযোগ্য আধুনিক অবকাঠামোগত উন্নয়ন।


যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, 'পথচারীরা সব সময়ে জন্য ঝুঁকিতে আছে। কারণ গতি বাড়ছে। পথচারীদের জন্য পথচারীবান্ধব অবকাঠামো আমরা দিতে পারি নাই। পাশাপাশি পথচারীদেরও অসচেতনা তো রয়েছে। ফুটওভার ব্রিজগুলো পথচারীবান্ধব হতে হবে।'


এদিকে, চালক-যাত্রীসহ সকল সড়ক ব্যবহারীদের জন্য বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া সড়কে সুশৃঙ্খল পরিবেশ অসম্ভব।


বিআরটিএ পরিচালক গোলাম রব্বানী বলেন, 'আমরা জনসচেতনতা বাড়াতে র‌্যালি, সেমিনার করছি। পাশাপাশি বাস টার্মিনালে গিয়েও যাত্রীদের সচেতন করা হচ্ছে।'


বিভিন্ন ট্রাফিক আইন আর শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে প্রতিটি পরিবার ও সমাজকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের