শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, আছে ছাত্র-জনতাও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। শৃঙ্খলার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিতে করছেন দায়িত্ব পালন।


সোমবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে রাজধানীর সড়কগুলোতে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা।


তবে ট্রাফিক পুলিশ সড়কে ফিরলেও, ঘরে ফেরেননি এই কয়দিন ট্রাফিকের কাজ করা ছাত্র-জনতা। বরং ট্রাফিক পুলিশের পাশাপাশি তাদেরও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা গেছে।


রাজধানীর খামাড়বাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্যভবন এবং শিক্ষাভবন মোড় ঘুরে এই চিত্র দেখা গেছে।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারে পতনের পর পুলিশের চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় থানা ও ট্রাফিক পুলিশের স্থাপনাগুলোয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত ও নিহত হন পুলিশের অনেক সদস্য। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় কর্মস্থলে ফিরতে অনীহা ছিল ট্রাফিক ও পুলিশ সদস্যদের।  


এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ট্রাফিক ও পুলিশ সদস্যদের নিরাপত্তার আশ্বাস দিয়ে কর্মস্থলে ফেরার নির্দেশ দেয় ডিএমপি। তারই প্রেক্ষিতে সোমবার ভোর থেকে রাজধানীর সড়কে দায়িত্ব পালনে নামেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ভোর সাড়ে ৬টা থেকে দুপুর আড়াইটা এবং দুপুর আড়াইটা থেকে রাত ১১টা এই দুই শিফটে কাজ শুরু করেছেন তারা।


খামারবাড়ি মোড়ে তেঁজগাও ট্রাফিক জোনের কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। এখন আরো কোনো ভয় নেই তাদের। সবাই তাদের সহযোগিতা করছেন। স্বাভাবিকভাবেই তারা কাজ করছেন।


এদিকে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে গত কয়েকদিন সড়কে শৃঙ্খলার কাজ করেছেন শিক্ষার্থী ও জনতা। ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরুর পরও তাদের সড়কে শৃঙ্খলার কাজ করতে দেখা গেছে।


এ বিষয়ে কথা হয় খামারবাড়ি মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফ উদ্দিন সরদারের সঙ্গে।  


তিনি বলেন, ট্রাফিক পুলিশরা এখনো ভয়ে আছে। যে কারণে তারা যথাযথভাবে সড়কের শৃঙ্খলার কাজ করতে পারছেন না। তাদের সাহস দিতেই শিক্ষার্থীরা সড়কে আছেন। ট্রাফিক পুলিশ নির্ভয়ে কাজ শুরু করলে তারা চলে যাবেন বলে জানান।


সেগুনবাগিচার কদম ফোয়ারা মোড়ে আরেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, আজকে যে ট্রাফিক পুলিশ সড়কে নামবে তা আমরা জানতাম না। যেহেতু এখন ট্রাফিক পুলিশ সড়কে আছে, তাই আমরা আগামীকাল থেকে আর আসবো না। তবে যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সেটি দিতে আমরা প্রস্তুত আছি। আপাতত আমরা তাদের সহযোগিতা ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।


ফার্মগেট মোড়ে কথা হয় তেঁজগাও ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসেনের সঙ্গে। তিনি বলেন, সবাই খুবই ভালো রেসপন্স করছে। আমরা উচ্ছ্বসিত। যে ভয় ছিল সেটা কেটে গেছে। এখন শিক্ষার্থীদের পড়াশোনার মনোনিবেশ করা প্রয়োজন। যদি স্বেচ্ছাসেবক প্রয়োজন হয় তাহলে নীতি নির্ধারকরা সেটার নির্দেশ দেবেন।


প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর পুলিশে সংস্কারের দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এরপর থেকে পুলিশ সদস্যদের সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন না করে বিরতিতে ছিলেন।  


রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।


তারা গণমাধ্যমে জানান, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন। ’


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬