শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দলীয় শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর হচ্ছে বিএনপি। দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন অভিযোগ যে পর্যায়ের নেতার বিরুদ্ধেই উঠুক না কেন কোনো ছাড় নয়। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে কঠোর হচ্ছে বিএনপি। দলের শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দিচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাংগঠনিক শাস্তির আওতায় আনা হচ্ছে। চাঁদাবাজি, দলবাজি, ভাঙচুরসহ নানা অভিযোগে সারা দেশে প্রায় ৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির নেতা-কর্মীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে কি না সেসব বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনায় নিচ্ছে দলটি।


জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে কোথায় কী ঘটছে, কারা কী করছে-খবর পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে এ ধরনের যত তথ্য পেয়েছি, সঙ্গে সঙ্গে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের ৫-৬ হাজার নেতা-কর্মী, যারা দলের নামে, বিভিন্ন অঙ্গসংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে দুর্বৃত্ত চক্রের সঙ্গে যোগসাজশ করে অথবা দুর্বৃত্ত চক্র গড়ে তুলেছিল, অনৈতিক কাজের মধ্যে ছিল, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, এ বিষয়ে বিএনপি এবং এর নেতারা ‘আপসহীন’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘একেবারে জিরো টলারেন্স’ নীতিতে আছেন। নানা অভিযোগে বিএনপির ৭ হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তারেক রহমান।


বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান। দলের এমন মনোভাবের মধ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উঠেপড়ে লেগেছে একটি ষড়যন্ত্রকারী মহল। অনেকে নব্য বিএনপি সেজে অপকর্ম করছে। কেউ অতিউৎসাহী হয়ে দলের ক্ষতি করছে। দোষী সবাইকে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি দেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা বলছেন। তিনি যত বড় নেতাই হোন না কেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু বরদাশত করা হবে না। এ ছাড়া ইদানীং অনেক নেতার ছত্রছায়ায় নব্য বিএনপি তৈরি হচ্ছে, যারা সুযোগে ফায়দা লুটবে। এজন্য হাইকমান্ড দলে নতুন সদস্য নেওয়া আপাতত বন্ধ করে দিয়েছে।


নেতারা জানান, অনেক বাজার-বন্দরে বিএনপির তরফ থেকে মাইকিং করে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। দলের কেউ জড়িত থাকলে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। তারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির কিছু বিভ্রান্ত নেতা-কর্মী মনে করছেন ক্ষমতার করিডরের কাছাকাছি চলে এসেছেন। অনেকে নিজ নিজ এলাকায় আস্তানা গেড়েছেন। নিজেদের বলয় বৃদ্ধি করে মুহূর্তেই প্রভাবশালী বনে গেছেন। সাংগঠনিক নিয়ম-নির্দেশনা কিংবা শৃঙ্খলার তোয়াক্কা না করে নিজেরাই করছেন এলাকার বিচার-সালিশ। যেখান থেকে আদায় করে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। দেশের কোথাও না কোথাও পূর্বশত্রুতা পারিবারিক কিংবা রাজনৈতিক কলহের জেরে জমি, ব্যবসাবাণিজ্য দখল, অর্থ আত্মসাতের ঘটনা রোজই ঘটছে। বিএনপি এসব বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কোথাও সংশ্লিষ্ট নেতা-কর্মীকে আইনের হাতেও তুলে দিচ্ছে।


বিএনপির দপ্তর থেকে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে এসব ঘটনায় দলের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ হাজার ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপির নেতা-কর্মী রয়েছেন ১ হাজার ৮০০ জন। এদের মধ্যে ৮০০ জনকে বহিষ্কার, ৫০ জনের পদ স্থগিত, অন্তত ৭০০ জনকে কারণ দর্শানো নোটিস, ১০০ জনকে সতর্ক এবং ১৫০ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়াও আরও অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল এখন পর্যন্ত ৪০০ জনকে বহিষ্কার ও ৬ শতাধিক নেতা-কর্মীকে কারণ দর্শানো নোটিস দিয়েছে বলে জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০০ নেতা-কর্মী বহিষ্কার ও ১৫০ জন কারণ দর্শানো নোটিস পেয়েছেন, যুবদলেরও শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, আবেদনের ভিত্তিতে অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহারও করা হচ্ছে।


ক্লিন ইমেজধারী-ত্যাগীদের মনোনয়ন দেবে বিএনপি: বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে। দখলদারি, চাঁদাবাজি এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতারা যত প্রভাবশালীই হোন না কেন, তাদের কোনোভাবেই দলীয় টিকিট দেওয়া হবে না। তারেক রহমান ইতোমধ্যে প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং এ নির্বাচনে দলকে জনগণের আস্থার ভিত্তিতেই জয়লাভ করতে হবে। সেই লক্ষ্যে দলীয় ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন কাউকে মনোনয়ন থেকে দূরে রাখার বিষয়ে তিনি শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে কঠোর বার্তা দিয়েছেন।



আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির