
আবু রায়হান,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে হয়েছে।
১৮ এপ্রিল শনিবার দুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এই মেলার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: লায়লা আঞ্জুমান বানু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ ।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জিয়াউর রহমান।
টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ টি গ্রুপের শিক্ষার্থীরা এতে অংশ নেন।



























