শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

উলিপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোহাইমিনুল ইলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে সবুজ মিয়া (৪০) ও তাঁর স্ত্রী ফলোয়ারা বেগম (৪০) আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সবুজ মিয়া।ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের টাপুরকুটি গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার কয়েকজনের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।গত ২৬ আগস্ট সকাল ৯টার দিকে এরশাদুল হক, বাবর আলী, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম ও ইসরাফিল মিয়া বাঁশের লাঠি ও দা নিয়ে দলবদ্ধভাবে সবুজ মিয়ার বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় গালিগালাজের একপর্যায়ে তাঁরা হামলা চালান বলে অভিযোগ করেন সবুজ।সবুজ মিয়ার অভিযোগ, হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁকে লাঠি ও দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁকে দা দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি দুই হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তাঁর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাথায় তিনটি ও হাতে দুটি সেলাই দেওয়া হয়।এ সময় তাঁর স্ত্রী ফলোয়ারা বেগম ও ছেলে শিমুল ইসলাম (১৫) এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ফলোয়ারা বেগমের চুল ও কাপড় টেনে ছিঁড়ে ফেলা, মাটিতে ফেলে মারধর এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন সবুজ। এতে তাঁর স্ত্রীর হাতে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়।পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়দের সহায়তায় আহতদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সবুজ মিয়া বলেন,হামলার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এরশাদুল হক। তাঁর দাবি, সবুজ মিয়ার জমিতে কীটনাশক ও ঘাস পোড়ানোর ওষুধ প্রয়োগের কারণে তাঁদের চাষ করা ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে তিনি ও তাঁর ভাই আব্দুল মজিদ সবুজের বাড়িতে কথা বলতে গেলে উল্টো তাঁদের মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর ভাইকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।এরশাদুল হক আরও বলেন, সবুজ মিয়া ও তাঁর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগও তিনি অস্বীকার করেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন,লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"