শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রী সবার দৃষ্টি এখন গণভবনে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উপজেলা নির্বাচনে দলীয় সভানেত্রীর নির্দেশনা অমান্য করে যেসব এমপি-মন্ত্রীরা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রার্থী করেছেন তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত আসে তা জানতে দৃষ্টি সবার গণভবনে। 


৩০ এপ্রিল সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকে ১৬টি এজেন্ডা রাখা হয়েছে।  


জেলা নেতা থেকে শুরু করে উপজেলা ভোট করছেন এমন একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। 


জানা গেছে, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের প্রার্থী হতে নিষেধ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের সভানেত্রীর এই নির্দেশনা অমান্য করে প্রথম ধাপে কমপক্ষে ১৪ জন এমপি-প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন প্রার্থী রয়েছেন। পরবর্তী ধাপের নির্বাচনগুলোয়ও মাঠে আছেন আরও অনেক এমপি-মন্ত্রীর স্বজন। নিজেদের বাঁচাতে এমপি ও তাদের স্বজনরা নানা যুক্তি সামনে আনছেন। এতে বিব্রত ও ক্ষুব্ধ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অমান্য করা এমপি-মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা তৈরি করছেন তারা। 


কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক সম্পাদকরা রিপোর্টে এ তালিকা তুলে ধরবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দায়িত্বপ্রাপ্ত একাধিক এ তথ্য জানিয়েছেন। 


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় সভানেত্রীর নির্দেশনা যারা মানবেন না তাদের দল করার প্রয়োজন আছে কি না প্রশ্ন থেকে যায়। কারণ, দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় প্রধানের আনুকূল্য নিয়েই তারা দলের এমপি-মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা হয়েছেন। তারা সভানেত্রীর নির্দেশনা মানবেন না- এটা হতে পারে না। সে কারণে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। যেন ভবিষ্যতে আর কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে সাহস না দেখায়। 


দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, দলের নির্দেশনা অমান্য করে যেসব এমপি-মন্ত্রীর স্বজনরা উপজেলা নির্বাচন করছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। এগুলো তারা ৩০ এপ্রিল দলীয় সভানেত্রীর সামনে উপস্থাপন করবেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে নির্দেশনা দেবেন, সেই মোতাবেক তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন।


আরও খবর




টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা