শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা যাচ্ছে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে না করার সিদ্ধান্ত নিলেও এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা থেকেই যাচ্ছে। অতীতের তুলনায় এবারের নির্বাচনে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ থেকে সর্বাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর দল থেকে প্রার্থী বেশি হলে স্বাভাবিকভাবে দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিভক্তিও বেশি হবে।


এবারের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয় না থাকায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের মধ্য থেকে কয়েকজন করে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রস্তুতি চলছে। এদের অনেকেই জেলা বা উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। স্থানীয় নেতাকর্মীরাও যার যার মতো একেক জন প্রার্থীর কর্মী-সমর্থক হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে বিভিন্নর প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থান নেবেন। এছাড়া জেলা, উপজেলা কমিটির শীর্ষ পদে রয়েছেন এমন নেতারা নির্বাচন না করলে কোনো না কোনো প্রার্থীর প্রতি তাদের সমর্থন থাকবে। আবার এমপি-মন্ত্রীদেরও কোনো না কোনো প্রার্থীর প্রতি প্রকাশ্য না হলেও অপ্রকাশ্য সমর্থন থাকতে পারে। অতীতে দল থেকে মনোনয়ন বা নৌকা প্রতীক দিয়ে এবং বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপারে দলের সাংগঠনিকভাবে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়ার পরও অনেক জায়গায়ই এ ধরনের ঘটনা ঠেকানো যায়নি। এবারের নির্বাচনে প্রার্থী হওয়া বা সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ফলে ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীর সমর্থন দিতে কারো কোনো বাধাও নেই।


এদিকে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অনেক জায়গায়ই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর আগে ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অনেক জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং এর থেকে কোথাও কোথাও প্রাণহানিও হয়। এর পর গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলের প্রার্থীর বাইরে দল থেকে অন্য যে কাউকে স্বতন্ত্র প্রার্থী হওয়া উন্মুক্ত করে দেওয়া হয়। এতে প্রায় অধিকাংশ আসনেই আওয়ামী লীগের একাধিক বা কয়েকজন করে স্বতন্ত্র প্রার্থী থাকায় কোনো কোনো জায়গায় দ্বন্দ্ব সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনাও ঘটে। উপজেলায়ও একাধিক প্রার্থী ও দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে ভোট প্রতিযোগিতায় নামবেন, এতে দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা থেকে যায় বলে অনেকেই মনে করছেন। তবে আওয়ামী লীগ নেতারা এ ব্যাপার প্রকাশ্যে কিছু বলতে চান না। তারা বলছেন, এই দলীয় দ্বন্দ্ব এড়াতেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগ নেতারা দ্বন্দ্ব এড়াতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। এর পাশাপাশি উপজেলা নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দলীয় মনোনয়ন না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অন্য দলেরও অনেকেই প্রার্থী হতে উৎসাহিত হবে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর হবে।


এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, এতে কোনো দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ কোন্দল হবে বলে আমি মনে করি না। আগে আমরা দল থেকে প্রার্থী দিতাম। দলীয় প্রার্থী দেওয়ার পরও দলের কেউ কেউ বিদ্রোহ করে প্রার্থী হতো, এতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল দেখা দিত। এটা যাতে না হয় সে জন্যই দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দলীয়ভাবে কোনো প্রার্থী থাকবে না, দলের যারা প্রার্থী হবে তাদের প্রতি নেতাকর্মী যে যার খুশি সমর্থন দেবে। দল মনোনয়ন না দিলেও নেতাদের কোনো প্রার্থীকে সমর্থন দিতে বাধা নেই। এতে দলের মধ্যে দ্বন্দ্বের কোনো বিষয় দেখি না। আর দ্বন্দ্ব হবে কি হবে না সেটা তো আগেই বলা যায় না।


বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম  বলেন, দ্বন্দ্ব, কোন্দল যাতে তৈরি না হয় সে জন্যই উপজেলায় দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশাকরি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।  


আরও খবর




শরণখোলায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় রেপিড রেসপন্স বিডি ও উপমা'র যৌথ উদ্যোগে অনষ্টিত হল " হিট ওয়েবে করণীয়" শির্ষক উঠান বৈঠক ও লিফেলট বিতরণ

সমতা ও পরিবেশ সুরক্ষায় অধ্যক্ষের ব্যতিক্রমী উপহার

উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক ভূমি জবরদখল চেষ্টার অভিযোগ

দীর্ঘ বিরতির পর দায়িত্বে ফিরলেন মধ্যনগরের দুই ইউপি চেয়ারম্যান

গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা