শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন : চারঘাটে জনপ্রিয়তার শীর্ষে কাজী মাহমুদুল হাসান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০২ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ০২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার চারঘাট-বাঘা উপজেলা পরিষদ নির্বাচন।ইতোমধ্যে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রতিক বরাদ্দ শেষ হয়েছে।

এবার চারঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, তারা হলেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারন-সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন (মোটরসাইকেল প্রতীক) এবং বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব (গোড়া প্রতীক) এ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চারঘাট উপজেলা চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মধ্যে একজন নবীন ও তরুণদের প্রিয় মুখ কাজী মাহমুদুল হাসান (মামুন) তাঁর প্রতীক মোটরসাইকেল।এবার চারঘাটে প্রবীণদের ভীড়ে নবীন প্রার্থী কাজী মাহমুদুল হাসান (মামুন) আলোচনার শীর্ষে রয়েছেন।

কাজী মাহমুদুল হাসান (মামুন) চারঘাট উপজেলার সারদা ট্রাফিক মোড় খলিফা পাড়া এলাকার কাজী আসফার হোসেনের ছেলে।

চারঘাট উপজেলার রাজনীতি করে বেড়ে উঠা এই মামুন প্রবীনদের চেয়ে উচ্চ শিক্ষিত।এবং তিনি রাজশাহী জেলার ৭ বারের সেরা করদাতাও হয়েছেন।সেই জায়গা থেকে তিনি এবার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।অন্য প্রার্থীদের তুলনায় তিনি যেমন শিক্ষিত তেমনই জনবান্ধব একজন প্রার্থী।সেবার মাধ্যমে তিনি এ উপজেলার প্রায় সব শ্রেণি পেশার মানুষের কাছে পরিচিত মুখ।জনপ্রিয় এ প্রার্থী এবার উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে চারঘাট উপজেলার চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান।

চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাহমুদুল হাসান (মামুন) বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে।প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবন মানের উন্নতি হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।সেই জায়গা থেকে আমি সাধারণ মানুষের মতামত নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি।জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমি নির্বাচন করছি।

তিনি আরও বলেন, আমি বর্তমানে চারঘাট উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারন-সম্পাদক এবং চারঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজনীতির পাশাপাশি ব্যবসাও করি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছি।এছাড়াও আমি রাজশাহী জেলার ৭ বারের সেরা করদাতাও হয়েছি সেই জায়গা থেকে এবার যদি চারঘাট বাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন আমি তাদেরই একজন হয়ে কাজ করবো।আগামী ৫জুন নির্বাচনে আমাকে চারঘাট বাসী মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে অবশ্যই আমি এলাকাবাসীর উন্নয়নে সবার চেয়ে বেশি চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এ উপজেলার ভোটাররা বলেন, চারঘাট উপজেলায় প্রবীনদের ভীড়ে নবীন মুখ মামুন এবার সবচেয়ে বেশি আলোচনায় আছেন।প্রবীনদের পূর্বের কাজ ও বয়সের ভাড়ে এখন অনেক এলাকাবাসী তাদের চিনেন না বললেই চলে।সে হিসেবে চেয়ারম্যান পদে নতুন মুখ তরুণদের অহংকার মামুনকে প্রায় সবাই চিনে।আমাদের আপদ বিপদে মামুন ভাই সবসময় আমাদের পাশে থাকেন।সকলের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে এমন একজন যোগ্য চেয়ারম্যান প্রার্থীকেই প্রাধান্য দিচ্ছেন চারঘাট উপজেলাবাসী।

উল্লেখ্য, আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।এর মধ্যে চারঘাট উপজেলার নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪০৩ জন।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান