শিরোনাম
কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

উপজেলায় বিএনপির প্রার্থীর ছড়াছড়ি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৫ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৫ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে , উপজেলা নির্বাচনে যদি বিএনপির কেউ অংশগ্রহণ করে তাহলে তাকে আজীবন বহিষ্কার করা হবে। কিন্তু বিএনপি নেতাদের এই কথাকে উপেক্ষা করে দলটির অন্তত পাঁচ শতাধিক স্থানীয় পর্যায়ের নেতা এখন উপজেলা নির্বাচনের জন্য মাঠে নেমেছে।


উপজেলা নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থীরা এখন এলাকায় সরগরম করছেন। তারা ইফতার পার্টির আয়োজন করেছেন, জনসংযোগ শুরু করেছেন এবং নির্বাচনের জন্য আনুসঙ্গিক প্রস্তুতিও গ্রহণ করেছেন।


বিএনপির স্থানীয় পর্যায়ে নেতারা বলছেন, দলের কেন্দ্রীয় নেতারা যদি তাদেরকে বহিষ্কার করে কিছু করার নেই। দরকার হলে তারা দল করবেন না। কিন্তু উপজেলা নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতেই হবে।


উপজেলা নির্বাচনে কেন বিএনপির স্থানীয় পর্যায়ে নেতারা অংশগ্রহণ করতে চান এর কারণ হিসেবে তারা বলেছেন যে, নির্বাচন প্রতিরোধের ডাক দিয়ে নেতারা ঘুমিয়ে ছিলেন, তারা নির্বাচন প্রতিরোধ করতে পারেননি। জেল, জুলুম, মামলা, হামলা সব হচ্ছে আমাদের বিরুদ্ধে। এখন যদি আমরা নির্বাচনও না করি, তাহলে এলাকায় আমাদের কোন অস্তিত্ব থাকবে না। আমরা এলাকা থেকে নিঃশেষিত হয়ে যাব। জনগণ চায় যে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি। আন্দোলনও করা হচ্ছে না, অন্যদিকে যদি নির্বাচনও না করা হয় তাহলে পরে জনগণের সঙ্গে সম্পর্ক থাকবে কিভাবে। কর্মীরা কিভাবে কাজ করবে এবং কর্মীদের মনোবল কিভাবে রক্ষা করা যাবে? এই প্রশ্নটি করছেন স্থানীয় পর্যায়ের নেতারা।


বিএনপির কেন্দ্রীয় নেতারা যদিও বলেছেন যে, নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে বহিষ্কার করা হবে। কিন্তু এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জোয়ার দেখে বিএনপির মধ্যেও নানারকম মেরুকরণ হচ্ছে। বিএনপি নেতারা মনে করছেন, এটির ফলে স্থানীয় পর্যায়ে বিএনপি খালি হয়ে যাবে। বিএনপির কোনো জনপ্রিয় নেতাই নির্বাচন থেকে দূরে থাকবেন না। শুধুমাত্র যারা জনপ্রিয়হীন পদলেহী এবং বিভিন্ন রকমের উপঢৌকন দিয়ে দলের নেতৃত্ব পেয়েছেন, সাধারণ মানুষের কাছে যাদের কোন গ্রহণযোগ্যতা নেই, তারাই নির্বাচন থেকে দূরে থাকতে পারেন।


আর যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে, জনপ্রিয়তা আছে তারা নির্বাচন থেকে দূরে থাকবে না। কারণ দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে দলের অবস্থা যেমন শোচনীয় হয়েছে, তেমনি বেড়েছে জনবিচ্ছিন্নতা। আর এই কারণেই জনগণের সঙ্গে সম্পর্ক রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা মনে করছেন। তাছাড়া তারা বলছেন যে, জনগণ আওয়ামী লীগের বিকল্প প্রার্থী চায়। এবার নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করছে না, সে কারণে এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং জয়লাভ করা অনেক সহজ।


বিএনপির স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছেও বলছেন যে, নির্বাচনের ব্যাপারে গোঁয়ার্তুমি থেকে যেন সরে আসে। রাজনীতিতে কোনো গোঁয়ার্তুমির জায়গা নেই। গোঁয়ার্তুমির পরিণতি হবে বিএনপির জন্য ধ্বংস। এমনিতেই বিএনপি প্রায় বিলীন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে যদি এরকম ভুল রাজনীতি আঁকড়ে ধরে থাকে তাহলে বিএনপি আরও নিঃশেষিত হবে বলে তারা মনে করছেন। আর একারণেই উপজেলা নির্বাচনে বিএনপির বাঁধভাঙ্গা জোয়ার ঠেকাতে শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতারা হয়তো নীরবতার কৌশলই অবলম্বন করবেন।


আরও খবর




নারায়ণগঞ্জে মালামাল ডেলিভারি দিতে এসে ট্রাকচাপায় নিহত ভ্যানচালক

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন-এর ওপর সন্ত্রাসী হামলার

তালায় প্রতিবন্ধী ফিরোজার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ভাঙচুর! থানায় লিখিত অভিযোগ

ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা