শিরোনাম
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬ বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

উৎকণ্ঠার মধ্যেই ঢাকায় ফিরছে কর্মচাঞ্চল্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতার পালাবদলের অস্থিরতায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।


সরকার পতনের পর গত কয়েকদিনে রাস্তায় যান চলাচল কম থাকলেও এ সপ্তার প্রথম কর্মদিবসে রাস্তায় পরিবহন ও মানুষের আনাগোনা বাড়ছে। রোববার সকালে সড়কে সব ধরনের পরিবহন চলতে দেখা গেলাও সংখ্যাটা এখনও আগের মতো নয়।


যাত্রীরা বলছেন, কাজের জন্য তাদের বাইরে বের হতে হচ্ছে; তবে অস্বস্তি রয়ে গেছে এখনও। রাস্তায় যান চলাচল তুলনামূলক কম থাকায় যাতায়াতেও তাদের বেগ পেতে হচ্ছে। তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তারা।


গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা ও ঢাকার সড়ক। এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা।


এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। এ সরকারের প্রথম কর্মদিবস রোববার।


এদিনও সড়কের কোথাও ট্রাফিক পুলিশ দেখা যায়নি, নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।


মিরপুর থেকে গণপরিবহনে চড়ে বনানীর চেয়ারম্যান বাড়ি যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী রিফাত মিয়া। তিনি  বলেন, আগে তাদের অফিস চলত সন্ধ্যা ৭টা পর্যন্ত। বর্তমানে নিরাপত্তাজনিত কারণে সময়সীমা কমিয়ে বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে।


“কারণ সন্ধ্যায় রাস্তায় বের হলে ঝামেলা হতে পারে। পুলিশ নাই তো- যেসব ঘটনা ঘটছে; এলাকায় ডাকাতি হওয়ার মাইকিং করে রাতে- এসব কারণে রাস্তায় বের হলে হামলার শিকার হতে পারি, সে ভয় নিয়েই রাস্তায় বের হই। কাজের জন্য বের হতেই হবে, এছাড়া তো উপায় নাই। রাস্তায় মানুষও আগের মতো বের হয় না। অফিস শেষ হলে সঙ্গে সঙ্গে বাসায় চলে যাই, দেরি করি না।”


মিরপুরের কালশীতে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেল বেসরকারি চাকরিজীবী তমাল রহমানকে, তিনি যাবেন কারওয়ান বাজার।


তমাল বলেন, “তুলনামূলক গাড়ি কম; গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়- যাতায়াতের একটা অসুবিধা হচ্ছে আরকি।


“কয়েকদিন তো দেশে খুব ঝামেলাও ছিল, সেজন্য একটু একটু ভয়ও হয়।”


বিআরটিসি বাসের হেল্পার সবুজ মিয়া বলেন, আতঙ্কে মানুষ রাস্তায় বের হচ্ছে না; ফলে যাত্রী সংকটে চলতে হচ্ছে তাদের।


“গাড়িতে দেখেন না যাত্রী কম, তেলের টাকাই ওঠে না। একারণে গাড়ি কম বের হয় রাস্তায়। আমরাও অনেক দিন পরে বের হইছি আজকে।”


মিরপুরের কালশীতে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন রাইড শেয়ারের চালক আশরাফ হোসেন। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরেই যাত্রী কম পাচ্ছেন তিনি।


“এমনিতেও ৪-৫ দিন বাইক নিয়ে বের হইনি। এখনও যাত্রী খুব কম, যা টাকা দিচ্ছে তাতেই রাজি হয়ে যাচ্ছি- পরিবার পরিজন নিয়ে চলতে হবে তো। মানুষ রাস্তায় বের হচ্ছে কম, তাদের হাতে টাকা কম- আমাদেরও চলার অবস্থা খারাপ।”




মিরপুর ১২ নম্বর এলাকার দোকান পাটগুলো অন্যান্য সময় খুলতো সকাল পৌনে ৭টার দিকে। এখন সকাল ৯টার দিকেও সব দোকান খুলতে দেখা যায় না।


রোববার সকাল সাড়ে ৮টার পর দোকান খুলতে আসেন মুদি দোকানি সাব্বির হোসেন। দেরিতে দোকান খোলার কারণ হিসেবে তিনি বলছেন, “দেশের অবস্থা ভালো না বুঝেন না! একারণে দেরিতে খুলি। মানুষের আনাগোনা যখন বাড়তে থাকে তখন খুলি আরকি।”


মুসকান জেনারেল স্টোরের বিক্রেতা মো. সিফাত বলেন, তাদের বেচাবিক্রি এখনও স্বাভাবিক সময়ের মতো ফেরিনি।


“মানুষের হাতে টাকা কম, লম্বা সময় ধরে তাদের কাজ বন্ধ ছিল। একারণে বিক্রি কম হচ্ছে।”


কালশীর ফল বিক্রেতা মো. ইকবাল আতঙ্কে দোকান খুলেননি এক সপ্তাহ। রোববার সকালে ভ্যান নিয়ে বসলেও ক্রেতা না থাকার ফলে তাকে অলস সময় পার করতে দেখা যায়।


তিনি বলছেন, জিনিসপত্রের দাম বেশি হওয়ায় তার বিক্রি কম হচ্ছে।


“বাজারে মালামালের যোগান এখনও কমের দিকে, গাড়ি আসে না ঝামেলার কারণে। দোকানও কম বসতেছে। আগে এসময় দোকানের লাইন থাকত এখানে, এখন মাত্র কয়ডা দোকান।”



আরও খবর




মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন