শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

ভারতীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন চায় জাগপা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভারতীয় প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।


সোমবার (২৪ মার্চ) দলটির সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া জানায়।


তাসমিয়া প্রধান বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটার মূল কারণ আমরা একটা সৌজন্য সাক্ষাত করতে চেয়েছি। অনেকেই জানেন যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগাপা'র দলীয় নিবন্ধন ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই। শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আমরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।


তিনি সৌজনের সাক্ষাতের বিষয়ে বলেন, মূল কারণটা হলো আমারা তো নিবন্ধন পেয়েছি, কোর্টের  ফরমালিটিস তো হবে। এছাড়া উনাকে জানানো যে, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন, যেই নির্বাচন আমরা গত ১৬ বছর দেখেছি, যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের সিইসি নেতৃত্বে সামনে যে নির্বাচন হবে এটা অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং ভারতীয় প্রভাবমুক্ত হবে।


তাসমিয়া প্রধান বলেন, আমরা উনার সঙ্গে সাক্ষাত করে অনেক ভালো বোধ করছি। আমরা জানি যে উনি সৎ ব্যক্তি, জানালাম যে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি। তিনিও বললেন যে সামনের নির্বাচনে সব দলের সহায়তা দরকার। আমরা জানালাম যে সব ধরনের সহাযোগিতা আমাদের জায়গা থেকে করবো।


তিনি আরো বলেন, ছাত্র বিপ্লবের পর আমরা বিশ্বাস করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা হ্ইকোর্ট থেকে রায় পেয়েছি এখন নির্বাচন কমিশন আপিল করলে আমরা সেটা আইনগতভাবে মোকাবেলা করবো। নিবন্ধন চলে আসলে কতজন নারী আছে সেটা মনে হয় কম, আপনারা জানেন। আমাদের দলে ৩০ শতাংশ আছে। তবে আইনে এটা বেড়েছে।


২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে আইন হলে ৪৪টি দল নিবন্ধন পায়। এরমধ্যে ৫ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। এছাড়া আরো ১০টি দল নিবন্ধন পায়। ফলে বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৪৯টি।


নিবন্ধন হারানো দল:


স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন প্রথম বাতিল হয়। দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালত। একাদশ সংসদ নির্বাচনের আগে আদালতে আপিল নিষ্পত্তির ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করে ইসি।


একাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ২০২০ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি ও ২০২১ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করা হয়।


সে সময় কাজী ফারুকের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কমিশনকে কোনো তথ্য দিতে পারেনি।


ফেরদৌস কোরেশীর দল পিডিপির কেন্দ্রীয় দপ্তর এবং জেলা ও উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা পায়নি কমিশন।


এছাড়া শফিউল আলম প্রধানের দল জাগপা এক তৃতীয়াংশ জেলা, ১০০ উপজেলা/থানায় দলীয় কার্যালয় ও ১০০টি উপজেলায় ২০০ জন ভোটার সদস্যও দেখাতে পারেনি।  


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান