শিরোনাম
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু,আহত ১ লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি জামালগঞ্জে হাওরপাড়ের মানুষের বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু চন্দনাইশের হাশিমপুরে আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালনা ওরশ শরীফ অনুষ্ঠিত ধুনটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আখাউড়ায় সাংবাদিকদের সাথে এমপি মুশফিকুর রহমানের মতবিনিময় পুশ ইনের চেষ্টায় আবারও ব্যর্থ বিএসএফ শাজাহানপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন
রবিবার ১৪ জুন ২০২৬
রবিবার ১৪ জুন ২০২৬

ওয়াসিম আকরামের কাছে সবচেয়ে কম নম্বর মুস্তাফিজের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাঁহাতি ফাস্ট বোলারদের মাঝে ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে সফল বলা চলে ওয়াসিম আকরামকে। বাঁহাতের ঘূর্ণিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুলতান অব সুইং হিসেবে। ক্রিকেটে রিভার্স সুইং আবিষ্কার করে রীতিমত হইচই ফেলেছিলেন এই পেসার। বর্তমানে কাজ করছেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হিসেবে।  



টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অনলাইন আলাপচারিতায় বাঁহাতি পেসারদের নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম আকরাম। এক অনলাইন সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক পেসারের কাছে আর্শদীপ সিং, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং মুস্তাফিজকে রেটিং করতে বলা হয়। যেখানে সবচেয়ে কম নম্বর পেয়েছেন বাংলাদেশের পেসার। ১০ এর মানদণ্ডে পেয়েছেন মোটে ৭। 


সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের এই পেসারকে দশে দশ দিয়েছেন। তালিকার দুইয়ে আছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারকে দশের মাঝে ৯.৭৫ দিয়েছেন। ভারতের তরুণ পেসার আর্শদীপকে ৮.৫ রেটিং দিয়েছেন ওয়াসিম। 


তবে বাংলাদেশের পেসার মুস্তাফিজের মূল অস্ত্র কাটারের প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। যদিও তার কাটারের কার্যকরীতা এবং ধারাবাহিকতা নিয়ে কথা বলেছেন তিনি।



সঞ্চালকের প্রশ্নের সূত্র ধরে ওয়াসিম আকরাম, ‘এটা (কাটার এত কার্যকরী হওয়ার কারণ) অনুশীলন এবং ছদ্মবেশী। বোলিং করার আগে সে আঙুল খুব বেশি ওপেন করে না। তার অ্যাকশনও পরিবর্তন হয় না। আঙুল ওপেন না করে সে এভাবে (অনেকটা বাঁহাতি স্পিনারের মতো) বোলিং করতে পারে। এজন্য সে এত বেশি ধারাবাহিক। তার ইনজুরির সমস্যা আছে, এজন্য টেস্টে তার খুব বেশি আগ্রহ নেই।’



অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে মুস্তাফিজের প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম, ‘আমরা যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেটের আলোচনা করছি, এখানে সে বেশ ভালো। বিশেষ করে তার কাটার। এখন তো সে নতুন বলে ইনসুইং করাও শিখেছে। নতুন বলে আগে শুধু আড়াআড়িভাবে এলেও এখন খানিকটা সুইং পাচ্ছে। তখন তাকে সহজেই বুঝা গিয়েছিল। বেশ কিছুদিন ধরে সে সুইংও করা শিখে নিয়েছে।’


আরও খবর




নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু,আহত ১

লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি

জামালগঞ্জে হাওরপাড়ের মানুষের বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

২৩ অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল ‘ডু সামথিং ফাউন্ডেশন’

পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চিরিরবন্দরে ৯ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ জরিমানা

কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

চন্দনাইশের হাশিমপুরে আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালনা ওরশ শরীফ অনুষ্ঠিত

ধুনটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আখাউড়ায় সাংবাদিকদের সাথে এমপি মুশফিকুর রহমানের মতবিনিময়

ময়মনসিংহে আইএসইউ-এর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পুশ ইনের চেষ্টায় আবারও ব্যর্থ বিএসএফ

শাজাহানপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ