শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

যুবকদের আইসিটিতে দক্ষ করার উদ্যোগ, ফ্রিল্যান্সিংয়ে গুরুত্ব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৪ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, দেশে ১৫-২৯ বছর বয়সী জনসংখ্যা পৌনে পাঁচ কোটি। আর মোট বেকার প্রায় ২৫ লাখ। বেকার ও কর্মক্ষম যুব সম্প্রদায়কে দক্ষ করে তুলতে আইসিটি প্রশিক্ষণ দেবে সরকার। ফ্রিল্যান্সিংয়ে থাকবে বিশেষ গুরুত্ব। প্রকল্পের আওতায় নতুন করে ৭১ হাজার যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কাজ করছে সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর।


‘৬৪টি জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৭ কোটি টাকা। তবে এই ব্যয় কিছুটা কমতে পারে। এ প্রকল্পের মাধ্যমে ৬৪ জেলার সব অফিসে প্রযুক্তি উপকরণ সরবরাহ করা হবে। এতে জোর দেওয়া হবে ফ্রিল্যান্সিংয়ে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন সারাদেশে ৭৯টি যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত পাঁচটি প্রশিক্ষণ কোর্সের সক্ষমতা বাড়াতে প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। বাস্তবায়ন করা হবে জুন ২০২৬ মেয়াদে। আট বিভাগের ৬৪টি জেলায় অবস্থিত ৭৯টি যুব প্রশিক্ষণ কেন্দ্রে বাস্তবায়িত হবে।


পরিকল্পনা কমিশন জানায়, ৫০ কোটি টাকার কম ব্যয় হওয়ায় প্রকল্পের ক্ষেত্রে ফিজিবিলিটি স্ট্যাডি বাধ্যতামূলক নয়। তাই ফিজিবিলিটি স্ট্যাডি করা হয়নি। তবে পর্যায়ভুক্ত প্রকল্প হিসেবে প্রথম পর্যায়ে বাস্তবায়িত প্রকল্পটির আইএমইডি থেকে সমাপ্ত মূল্যায়ন করা হয়েছে। সমাপ্ত মূল্যায়ন প্রতিবেদনে এ জাতীয় প্রকল্প বাংলাদেশকে উন্নত দেশে উত্তরণ ত্বরান্বিতকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে।



যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এম এ আখের  বলেন, ‘প্রকল্পটি মূলত দেশের সব যুব অফিসে নতুন করে প্রযুক্তি যন্ত্রপাতি কেনার জন্য হাতে নেওয়া হয়েছে। এর আগের প্রকল্পে অর্থাৎ প্রথম পর্যায়ে কিছু যন্ত্রপাতি কেনা হয়েছে। এবার আরও কিছু কেনা হবে। কম্পিউটার যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো অনেক পুরোনো। নতুন যন্ত্রপাতি পেলে প্রশিক্ষণের জন্য সহায়ক হবে।’


তিনি বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে ৭১ হাজার ৫৮০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ দেবেন সরকারের নির্ধারিত প্রশিক্ষকরা। বিশেষ করে এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের সুযোগ থাকবে বেশি।’


তিনি জানান, বর্তমান বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং, নেটওয়ার্কিং ও ইন্টারনেট, ওয়েবপেজ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, হার্ডওয়্যার অ্যান্ড ট্রাবলস্যুটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিংসহ কম্পিউটার বিষয়ে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে।




এ পরিপ্রেক্ষিতে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ৬৪টি জেলায় অবস্থিত ৭৯টি যুব প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স, ইলেট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ট্রেডে ছয়মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।


কোর্সগুলো যথাযথভাবে পরিচালনায় প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে প্রকল্পটির প্রথম পর্যায়ের একটি প্রকল্প ৬০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২০১৬ থেকে ২০১৯ মেয়াদে বাস্তবায়িত হয়। এ খাতে কর্মসংস্থানের অবারিত সুযোগ থাকায় নতুন করে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের মূল জেলা পর্যায়ে প্রশিক্ষণ সেন্টার ও কম্পিউটার উপকরণ সরবরাহ করা হবে।


পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বিদ্যমান ২৭৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহের মাধ্যমে মানসম্পন্ন প্রশিক্ষণ, দেশ-বিদেশে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, চাকরির ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি, যুবকদের উপার্জনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশে দারিদ্র্য হ্রাস করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।




এর আগে ‘৬৪টি জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য খুব উন্নয়ন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আওতায় ৬৪টি জেলায় কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ট্রেডে ছয়মাস মেয়াদি কোর্সে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৮৫০ জনের। এর মধ্যে ৬৪ হাজার ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।



নতুন প্রকল্পটির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম আরও যুগোপযোগী হবে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পটি বাস্তবায়নে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ কিনে সরবরাহ করা হবে প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে। এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ আরও আধুনিক হবে।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন