শিরোনাম
ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মী শিশু ধর্ষন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবীতে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন তিনশর বেশি মানুষ। ৮ মার্চ শনিবার  সকালে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ এবং ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষন, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনে ২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় এনজিওকর্মী মাহাবুব আলম প্রকাশ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলাসহ সব মামলার ন্যায়বিচারের দাবি করা হয়।


অনুষ্ঠিত মানববন্ধনে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার দ্রুত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা। গৃহকর্মে নিযুক্ত শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এসময় গৃহকর্মী শিশু ধর্ষন মামলাসহ সকল নারী ও শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবী জানান তাঁরা। 


নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ ও ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র আয়োজনে এবং অপরাজেয় বাংলাদেশ’র সাবেক বিভাগীয় সমন্বয়কারী ও শিশু অধিকার কর্মী মাহাবুবুল আলমের পরিচালনায় উক্ত মানব বন্ধনে অংশগ্রহনকারী সংস্থা সমূহের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র সহসভাপতি এবং দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি ও বিভাগীয় ব্যুরো চীফ সাইদুল ইসলাম, বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম, অপরাজেয় বাংলাদেশ-চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, এডাব-চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)-চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র রেজা মুজাম্মেল, দৈনিক সমকাল’র শৈবাল আচার্য্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) রেজোয়ান চৌধুরী, শ্রমিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী শাহীন, ইপসা’র সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস প্রমূখ।


মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছে। ঠিক এই ধরণের একটি ঘটনা ঘটেছিল ২০১৯ সালে চট্টগ্রামের চান্দগাঁওয়ে। বিচারহীনতার কারণে অপরাধীরা বারবার একই কাজ করার সাহস পাচ্ছে।


এসময় মানব বন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, শিশু নির্যাতনকারী ও গৃহকর্মী শিশু ধর্ষনকারী এনজিও কর্মকর্তা মাহাবুবুর রহমানের শিশু নির্যাতন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচার দাবী জানাচ্ছি। প্রতিটি নারী নির্যাতনের ঘটনায় যদি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে আর কেউ গৃহকর্মীসহ নারী নির্যাতনের সাহস দেখাত না। সরকারী হটলাইন ১০৯৮ এর মাধ্যমে প্রাপ্ত শিশু গৃহকর্মীদের অভিযোগ এর ভিত্তিতে যেসব মামলা হয়েছে তার সঠিকভাবে বিচার নিশ্চিত করতে এ মানববন্ধনে আহবান জানানো হয়। এখানে উল্লেখ্য যে, ২০১৯ সালের ২২ জুলাই হটলাইনে কল পেয়ে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ও চান্দগাঁও থানা পুলিশ উক্ত এনজিও কর্মকর্তার ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় গৃহকর্মী শিশুকে উদ্ধার করে। পরবর্তীতে শিশু গৃহকর্মীর হটলাইন ১০৯৮ এবং থানায় অভিযোগের ভিত্তিতে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ধর্ষনের মামলা হয়। 


মানববন্ধনে সংহতি জানিয়ে বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি দিন উদযাপনের জন্য নয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দেশ তথা জাতীর উন্নয়নে চাই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা। বৈষম্যহীন এই বাংলাদেশে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। নারী ও শিশু নির্যাতন মামলাসমূহের ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


মানববন্ধনে সংহতি জানিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, পত্রিকায় সব খবর আসে না। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী বা তাদের পরিবারের সদস্যদের চাপে অনেক ধর্ষনের তথ্য চাপা পড়ে যায়। কোন কোন ঘটনা আদালত পর্যন্ত গড়ালেও আইনের ফাঁক গলে সত্যিকারের অপরাধী পার পেয়ে যায়। এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র সহসভাপতি এবং দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি ও বিভাগীয় ব্যুরো চীফ সাইদুল ইসলাম বলেন, ধর্ষনের কিছু কিছু মামলায় আসামীরা গ্রেপ্তার হয়ে জেলও খাটে। কিন্তু পরে জামিনে বের হয়ে এসে ভুক্তভোগীর দারিদ্র্যতাকে পুঁজি করে হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করায় বা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করে। এতে অন্য অপরাধীরা সাহস পেয়ে যায়।


মানববন্ধনে নারী ও শিশু নির্য়াতন প্রতিরোধে কর্মরত বেসরকারী স্বেচ্চাসেবী সংগঠনসমূহের মধ্যে অপরোজেয় বাংলাদেশ, এডাব, ইলমা, টিআইবি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ইপসা, ক্লাইমেট একশন এন্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (কায়ো) বাংলাদেশ, ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, জাগ্রত যুব সামাজিক সংঘ, ঊষার আলো যুব সংঘ, নারী নির্যাতন প্রতিরোধে চট্টগ্রাম জেলা কমিটি, নারী নির্যাতন রোধে সাংবাদিক ফোরাম সংগঠনসমূহের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থী, তৃণমূলের সাধারণ মানুষ অংশগ্রহন করেন। শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজনয়ীতা উল্লেখ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী শিশুদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আরও খবর




চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত চকরিয়ার ইয়াছিন আরফাত

‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সৌজন্য সাক্ষাৎ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন