শিরোনাম
ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত:সোমবার ০৩ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৩ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




ইবি প্রতিনিধি


বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (৩ মার্চ) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।


মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, “অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই”, “বিপিএসসি পারলে বার কাউন্সিলের কী হলো?”, “আমাদের দাবি মানতে হবে”, “বাংলাদেশ বার কাউন্সিল, সুবিবেচিত সিদ্ধান্ত নিন”, “শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই”, “এটা আমাদের অধিকার, কোনো আবদার নয়”, “৪০২০ টাকা মগের মুল্লুক!”, “শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক”—সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।


শিক্ষার্থীরা বলেন, “বার কাউন্সিল পরীক্ষায় ৪০২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রতিটি চাকরির পরীক্ষার ফি কমানো হলেও বার কাউন্সিল ফি কমানোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। প্রাথমিক পর্যায়ে ১০৮০ টাকা, এরপর ফর্ম ফিলাপে আবার ৪০২০ টাকা নেওয়া বা নির্ধারণ করা আমাদের জন্য বৈষম্যমূলক। বার কাউন্সিলের সনদ কোনো আলাদীনের চেরাগ নয়, যে এটি পেলেই আমরা লাখ টাকা আয় করতে পারব! সুতরাং— শুরুতেই এত টাকা নেওয়া অযৌক্তিক। শিক্ষানবিশদের অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে এই বৈষম্যমূলক ফি প্রত্যাহারের দাবি জানাই।”


আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, “আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল কারণ হলো বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা। চাকরি প্রত্যাশী ও নবীন আইনবিদরা তাদের যৌক্তিক অধিকার আদায়ের চূড়ান্ত রূপ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেখিয়েছেন। তবে আজকের নতুন বাংলাদেশেও বৈষম্য এখনো দূর হয়নি। বাংলাদেশ বার কাউন্সিল নবীন শিক্ষানবিশ আইনজীবীদের এনরোলমেন্ট পরীক্ষার জন্য ৪০২০ টাকা ফি নির্ধারণ করেছে। শুধু এটাই নয়— এর আগে ইনক্রিমেন্ট বাবদ আমাদের ১০৮০ টাকা জমা দিতে হয়। ঢাকার বাইরে অবস্থান করার কারণে বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি ও ভাইভা পরীক্ষায় অংশ নিতে গিয়ে আমাদের হাজার হাজার টাকা খরচ হয়। বিশ্বের অন্যান্য দেশ যেখানে শিক্ষার্থীদের নানা সুবিধা দেয়, সেখানে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অন্যায্য সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সকল চাকরির পরীক্ষার আবেদন ফি কমানো হলেও বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার এনরোলমেন্ট ফি এখনো কমানো হয়নি। আমরা এই বৈষম্যমূলক ফি ও অযৌক্তিক পরীক্ষার ফি কমিয়ে আনার দাবি জানাচ্ছি।”


আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “বার কাউন্সিল অভিভাবকের দায়িত্ব পালন না করে আমাদের শোষণ করতে চাইছে। বার কাউন্সিলকে সমস্ত শিক্ষানবিশের অভিভাবক হিসেবে দ্রুত এই অযৌক্তিক ফি সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে। বার কাউন্সিলের প্রতি আমাদের অনুরোধ— আপনারা আমাদের দাবি বিবেচনা করুন।


আরও খবর




চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত চকরিয়ার ইয়াছিন আরফাত

‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সৌজন্য সাক্ষাৎ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন