শিরোনাম
আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। দলীয় প্রতীকবিহীন এ নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বিএনপির। দায়িত্বশীল নেতারা বলছেন, দলীয় প্রতীক না থাকায় একক প্রার্থী নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে। তবে সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখতে নানামুখী কৌশল নেওয়া শুরু করেছে দলটি। অন্যদিকে সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দল অনেক আসনে একক প্রার্থী ঘোষণা করে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছে। আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের মধ্যেই প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপযোগী দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদের হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ করেছে ইসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বড় দলে যোগ্য প্রার্থীর সংখ্যা বেশি থাকাটাই স্বাভাবিক। তবে চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ, অবদান এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দলের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কমিশন তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে তফসিল ঘোষণা করবে। তবে একটি গণতান্ত্রিক দল হিসেবে যে যার অবস্থান থেকে নির্বাচনি প্রস্তুতি নেবে- এটাই স্বাভাবিক।


জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এলাকায় শুভেচ্ছা-সংবলতি পোস্টার-ফেস্টুন সাঁটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা ও বিভিন্ন ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছেন। স্থানীয় সংসদ সদস্যদের সমর্থন পেতে অনেকেই জোর তদবির-লবিং শুরু করেছেন। দলীয় সূত্র জানায়, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়ে এখন থেকেই সব রকম প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এই নির্বাচনের সুযোগে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করতে চায় দলটি। সম্প্রতি বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠকে তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনকে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করার স্পষ্ট বার্তা দেন। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করার জন্য নেতাদের কঠোর নির্দেশ দেন। তিনি জানান, প্রাক-বাছাইয়ের ক্ষেত্রে এলাকায় জনপ্রিয়তা, সর্বস্তরে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা- এ তিনটি মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে চূড়ান্তভাবে প্রার্থীদের ভোটারদের আস্থা অর্জন করেই জয়ী হতে হবে।


জানা গেছে, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিরুৎসাহিত করতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানাবেন।


তবে বিএনপি-সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে এমন কঠোর নির্দেশনা ও আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীরা কতটুকু একমত হতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যানের কঠোর বার্তা সত্ত্বেও ১৯০ জন বিদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরবর্তীতে বহিষ্কৃত হন। ফলে আসন্ন স্থানীয় নির্বাচনেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কি না, তা নিয়ে দলের নীতিনির্ধারকদের নতুন করে ভাবতে হচ্ছে।



আরও খবর




আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব