শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

বিরতির পর আবারও রেডিওতে আরজে আকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


তানজিদ শুভ্র: বাংলাদেশের এফএম রেডিও জগতে তরুণ শ্রোতাদের কাছে এক পরিচিত নাম আরজে আকাশ। মাইক্রোফোনের সামনে তার সহজ-সরল, প্রাণবন্ত উপস্থাপনা শ্রোতাদের মন জয় করেছে বহু আগেই। একসময়কার নিয়মিত কণ্ঠ এখন আবার শোনা যাবে নতুন উদ্যমে।

আকাশের রেডিও যাত্রা শুরু হয়েছিল পিপলস রেডিওতে অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে। এরপর যোগ দেন রেডিও ধ্বনিতে, যেখানে দীর্ঘদিন ‘হ্যাজাক বাতি’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন শ্রোতাদের প্রিয় মুখ। রাতের নিঃশব্দ সময়ে তার আড্ডায় সজীব হয়ে উঠত হাজারো শ্রোতার মন।

শ্রোতাদের ভালোবাসা ও জনপ্রিয়তার পথ ধরে আকাশ পরে যুক্ত হন ক্যাপিটাল এফএম-এ। কখনো সকালে ‘গুড মর্নিং ক্যাপিটাল’ দিয়ে শুরু করেছেন শ্রোতাদের দিন, হাসি, আড্ডা আর খুনসুটিতে ভরিয়ে। আবার কখনো ছিলেন ‘ক্যাপিটাল ককটেল শো’-এর প্রাণকেন্দ্রে। শুধু ফ্রিকুয়েন্সিতেই নয়, ফেসবুক লাইভে এসেও তিনি শ্রোতাদের সাথে মেতে উঠতেন এক ভিন্ন আড্ডায়।

রেডিওতে শো উপস্থাপনার পাশাপাশি মাঝে মাঝে সংবাদ পাঠেও শোনা গেছে তার কণ্ঠ। সবচেয়ে বড় ব্যাপার, শ্রোতাদের সাথে তার সংযোগ ছিল আন্তরিক। ফোন কলে ভক্তদের সরাসরি যুক্ত করে অনুষ্ঠান চালাতেন তিনি, আর শ্রোতারাও প্রিয় আরজের সাথে কথা বলার সুযোগ পেয়ে আনন্দে ভরে যেতেন।

তবে মাঝখানে একটা দীর্ঘ সময় মাইক্রোফোন থেকে দূরে ছিলেন আকাশ। শ্রোতারাও হয়তো খুঁজে ফিরেছেন সেই প্রাণবন্ত কণ্ঠ। অবশেষে আবারও ফিরলেন মাইক্রোফোনের টানে—এবার শোনা যাচ্ছে জাগো এফএম-এর হ্যালো মর্নিং শো-তে। নতুনভাবে যাত্রা শুরুতে আকাশের কণ্ঠ আবার ছড়িয়ে দেবে প্রাণের উচ্ছ্বাস, তরুণ প্রজন্মকে দিবে নতুন এক সকাল। শনি থেকে বৃহস্পতি নিয়মিত সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাগো এফএম এর ফ্রিকুয়েন্সি ৯৪.৪ এ শোনা যাবে।

রেডিওর পাশাপাশি আকাশ নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন অভিনয়ের মঞ্চেও। বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। অভিনয় আর রেডিও—দুটোকেই নিজের ভালোলাগার জায়গা হিসেবে বর্ণনা করেছেন তিনি। তার ভাষায়, “অভিনয় এবং রেডিওতে শো করা দুটোই আমার অনেক ভালবাসার জায়গা। যেহেতু আমার যাত্রার শুরুটা হয় রেডিও থেকে, রেডিওর প্রতি আলাদা ভালোবাসা, একটা আবেগ বরাবরই কাজ করে।”

শুধু অভিনয়-উপস্থাপনাতেই নয়, আকাশের রয়েছে গান গাওয়ার প্রতি ঝোঁক। তার কণ্ঠে সুরের আভাস বহু শ্রোতা আগেও শুনেছেন। আকাশের বলেন, “ভালো গান করি কিনা জানি না, তবে মাঝে মাঝে গুনগুন করি এবং এটাকে আমি বেশ উপভোগ করি। সামনে যদি কখনো সেই রকম সুযোগ আসে তাহলে অবশ্যই ইচ্ছা আছে কাজ করার।”

একজন আরজের জন্য মাইক্রোফোন মানে কেবল একটি মাধ্যম নয়, বরং আবেগ, ভালোবাসা আর পরিচয়ের প্রতীক। আকাশের জীবনে রেডিওর গুরুত্ব তাই অন্য রকম। মাঝে সময়ের ব্যবধান থাকলেও আবারও সেই কণ্ঠ ফিরেছে এফএম ব্যান্ডে। মাইক্রোফোনে তার হাসি, আড্ডায় আবারও উজ্জীবিত করবে শ্রোতাদের মন।


আরও খবর




রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই