শিরোনাম
জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়! জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬
শুক্রবার ১৭ জুলাই ২০২৬

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৬ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গত বছর ‘ক্রিস্টি’ সিনেমায় সিডনি সুইনি অভিনয় করেছিলেন বক্সারের চরিত্রে। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বটে, কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ। সিনেমাটিতে সিডনি সুইনিকে গ্ল্যামারাস চরিত্রে দেখা যায়নি, ছিল না ঘনিষ্ঠ দৃশ্যও। এর কিছুদিন পরই মুক্তি পায় ‘দ্য হাউসমেইড’। এ সিনেমায় যথারীতি সিডনির অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য আছে; ছবি হিট। এরপর চলতি বছর এসেছে এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘ইউফোরিয়া’। এ সিরিজের নগ্ন দৃশ্য নিয়ে হয়েছে ব্যাপক বিতর্ক। কিন্তু সিরিজটি যথারীতি হিট। গত ৩১ মে মুক্তি পাওয়া শেষ পর্বটি মাত্র সাত দিনে ভিউ হয়েছে ৮.৭ মিলিয়ন! কিন্তু বারবার নগ্ন দৃশ্যে অভিনয় করে আলোচনায় থাকা কে এই সিডনি সুইনি?



পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে তরুণ প্রজন্মের কাছে সিডনি সুইনির পরিচিতি এইচবিওর দুই আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ দিয়ে। এ দুই সিরিজে, বিশেষ করে ‘ইউফোরিয়া’য় সুইনির নগ্ন দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, যত আলোচনা-সমালোচনাই হোক, নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না তিনি। ‘ইউফোরিয়া’ সিরিজের স্রষ্টা স্যাম লেভিনসন। সুইনি সাক্ষাৎকারে বলেন, এই নির্মাতার কাজ তাঁর খুবই পছন্দের। তাই তিনি যে চিত্রনাট্যে যা রাখবেন, সে অনুযায়ী অভিনয় করতে তাঁর আপত্তি নেই।


১৯৯৭ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্পোকেন শহরে জন্ম সিডনি সুইনির। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। পরিবারের সবাই প্রথমে এটিকে গুরুত্ব দেননি। কিংবদন্তির মতো শোনালেও সত্যি, মাত্র ১২ বছর বয়সে অভিনয় শেখার অনুমতি পাওয়ার জন্য তিনি নিজের পরিবারের সামনে একটি পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেখানে দেখিয়েছিলেন, কীভাবে অভিনয়কে তিনি পেশা হিসেবে নিতে চান। শেষ পর্যন্ত পরিবার রাজি হয়। এরপর শুরু হয় অডিশনের পর অডিশন। হলিউডে সাফল্য তাঁর কাছে সহজে আসেনি। কিশোর বয়সে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন সিরিজে। বড় সুযোগ আসে ২০১৮ সালে। প্রথমে তিনি অভিনয় করেন ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এ। এরপর ‘শার্প অবজেক্ট’-এ অভিনয় করে সমালোচকদের নজরে আসেন। তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় ‘ইউফোরিয়া’। এই সিরিজে ক্যাসি হাওয়ার্ড চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন সিডনি সুইনি।



পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে সিডনি বলেন, ‘এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।’ ক্রাইম ড্রামা ঘরানার সিনেমা ‘রিয়েলিটি’তে একেবারে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেন সুইনি। এ ছবিতে কোনো অন্তরঙ্গ দৃশ্যও নেই। তবে সিডনি সুইনি জানেন, তিনি যত ভালোই অভিনয় করেন না কেন, মানুষ কেবল তাঁর শরীর নিয়েই কথা বলে। এ জন্য কৈশোর থেকেই চেষ্টা করেছেন এমন কিছু করতে, যাতে মানুষ তাঁর কাজ নিয়েই কেবল কথা বলে। তিনি বলেন, ‘আমি স্কুলে যত বেশি সম্ভব খেলায় অংশ নিতাম, পড়াশোনায় মনোযোগ দিতাম, যাতে মানুষ ভাবতে না পারে যে আমি শরীরসর্বস্ব।’


সাক্ষাৎকারে সুইনি আরও বলেন, আলোচনা-সমালোচনা যা-ই হোক, চরিত্রের প্রয়োজনে তিনি পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করা বন্ধ করবেন না।


‘ইউফোরিয়া’র নতুন মৌসুমে ক্যাসির (সিডনি সুইনি) চরিত্র নিয়ে সমালোচনা হয়েছে। অনেক দর্শক মনে করছেন, তার উপস্থাপনাটি অতিরিক্ত যৌন আবেদনময় ও অবমাননাকর। ক্যাসির চরিত্র শুরু থেকেই একধরনের মানসিক শূন্যতা ও স্বীকৃতির চাহিদার মধ্যে আবদ্ধ। তার শৈশব, বিশেষ করে বাবার অনুপস্থিতি তাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে, যেখানে সে সম্পর্কের মাধ্যমে নিজের মূল্য খুঁজতে চায়।


তৃতীয় মৌসুমে সে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, প্রথম দর্শনে এমনটাই মনে হতে পারে। কিন্তু দ্বিতীয় পর্বে বন্ধু ম্যাডির (অ্যালেক্সা ডেমি) সঙ্গে কথোপকথনে স্পষ্ট হয়, তার এই যাত্রা আসলে আত্মপ্রতিষ্ঠার নয়; বরং স্বীকৃতির জন্য মরিয়া এক প্রচেষ্টা। এ জায়গাতেই সিরিজটি সমালোচিত হচ্ছে সবচেয়ে বেশি। কারণ, যেখানে এই গল্প যৌনকর্ম বা অনলাইন কনটেন্ট তৈরির ক্ষমতায়নের দিকটি তুলে ধরতে পারত, সেখানে তা বরং একধরনের নির্ভরশীলতা ও আত্ম–অবমূল্যায়নের গল্প হয়ে দাঁড়িয়েছে।


গত ৩১ মে শেষ হয়েছে এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’। এদিন প্রচারিত হয় সিরিজটির তৃতীয় ও শেষ মৌসুমের শেষ পর্ব। এবারের কিস্তি মুক্তির পর আগেরগুলোর মতোই আলোচিত হয়েছে, নগ্নতা ও যৌনতার উপস্থাপনা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে নির্মাতা স্যাম লেভিনসন জানান, তিনি তৃতীয় মৌসুমে অভিনেত্রী সিডনি সুইনির চরিত্র ক্যাসিকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এবার হয়তো চরিত্রটির কোনো নগ্ন দৃশ্য না রাখাই ভালো। কিন্তু সেই প্রস্তাব শুনে অবাক হয়ে যান সুইনি নিজেই। তাঁর সোজাসাপটা জবাব ছিল, ‘মজা করছেন নাকি?’


সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা স্যাম লেভিনসন এ তথ্য জানান। তিনি জানান, ক্যাসি চরিত্রটি দীর্ঘদিন ধরেই দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেক সময় চরিত্রটির অতিরিক্ত যৌনায়ন নিয়েও সমালোচনা হয়েছে। তাই নতুন মৌসুমে তিনি ভিন্নভাবে বিষয়টি উপস্থাপনের কথা ভেবেছিলেন।


লেভিনসনের ভাষায়, ‘আমি প্রথমে ভাবছিলাম, হয়তো পুরো মৌসুমই এমনভাবে ধারণ করব, যেখানে কোনো নগ্নতা থাকবে না। কিছু দৃশ্য অন্যভাবে দেখানোর চেষ্টা করা যেতে পারে।’


কিন্তু সিডনি সুইনি এ ধারণার সঙ্গে একমত হননি। লেভিনসন বলেন, ‘সে আমার দিকে তাকিয়ে বলল, “আপনি কি সিরিয়াস? আমি তো একজন অনলিফ্যানসের (প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট) মডেলের চরিত্রে অভিনয় করছি। আর আপনি বলছেন এসব বিষয় এড়িয়ে যাবেন?” তখন আমি বললাম, ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে।’


১৯৯৭ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্পোকেন শহরে জন্ম সিডনি সুইনির। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। পরিবারের সবাই প্রথমে এটিকে গুরুত্ব দেননি। কিংবদন্তির মতো শোনালেও সত্যি, মাত্র ১২ বছর বয়সে অভিনয় শেখার অনুমতি পাওয়ার জন্য তিনি নিজের পরিবারের সামনে একটি পাঁচ বছরের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেখানে দেখিয়েছিলেন, কীভাবে অভিনয়কে তিনি পেশা হিসেবে নিতে চান। শেষ পর্যন্ত পরিবার রাজি হয়। এরপর শুরু হয় অডিশনের পর অডিশন। হলিউডে সাফল্য তাঁর কাছে সহজে আসেনি। কিশোর বয়সে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন সিরিজে। বড় সুযোগ আসে ২০১৮ সালে। প্রথমে তিনি অভিনয় করেন ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এ। এরপর ‘শার্প অবজেক্ট’-এ অভিনয় করে সমালোচকদের নজরে আসেন। তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় ‘ইউফোরিয়া’। এই সিরিজে ক্যাসি হাওয়ার্ড চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন সিডনি সুইনি।


কিশোরদের সম্পর্ক, মানসিক সংকট, প্রেম, যৌনতা ও আত্মপরিচয়ের জটিল গল্প নিয়ে নির্মিত সিরিজটি শুরু থেকেই বিতর্কিত ছিল। এতে অসংখ্য সাহসী দৃশ্য ছিল, যার মধ্যে সিডনি সুইনির বেশ কয়েকটি নগ্ন দৃশ্যও ছিল। অনেক দর্শক অভিযোগ করেন, সিরিজটিতে প্রয়োজনের তুলনায় বেশি নগ্নতা দেখানো হয়েছে। অন্যদিকে সিডনি সুইনি একাধিক সাক্ষাৎকারে বলেন, ক্যাসি চরিত্রটির মানসিক ভাঙন ও আত্মসম্মানহীনতার দিক তুলে ধরতে এসব দৃশ্য গুরুত্বপূর্ণ ছিল। তাঁর মতে, একজন অভিনেত্রীর শরীরকে কেন্দ্র করে অতিরিক্ত আলোচনা হয়, কিন্তু অভিনয় নিয়ে তুলনামূলক কম কথা বলা হয়।


সিডনি সুইনির ক্যারিয়ার নিয়ে আলোচনা হলেই একটি প্রশ্ন ঘুরেফিরে আসে—তিনি কি খুব বেশি নগ্ন দৃশ্যে অভিনয় করেন?


এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার বিতর্ক হয়েছে। কেউ বলেন, তিনি সাহসী ও আত্মবিশ্বাসী। আবার কেউ মনে করেন, হলিউড তাঁকে অপ্রয়োজনীয়ভাবে যৌন আবেদনময় চরিত্রে ব্যবহার করছে। সিডনি বরাবরই নিজের অবস্থানে অনড়। তিনি বলেছেন, পুরুষ অভিনেতারা যখন শরীর প্রদর্শন করেন, তখন তা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি বড় বিতর্ক হয়ে দাঁড়ায়।


সিডনি আরও দাবি করেন, অভিনয়ের সময় তাঁর সীমারেখা স্পষ্ট থাকে এবং কোন দৃশ্যে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সে সিদ্ধান্ত তিনিই নেন। দ্য হলিউড রিপোর্টার, আইএমডিবি ও ভ্যারাইটি অবলম্বনে


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়!

দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের -সালাহউদ্দিন আহমেদ

চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষকতা, গবেষণা ও মানবিকতায় অনন্য এক অধ্যায় রেখে অবসরে অধ্যাপক ড. মখলেসুর রহমান

জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন

প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেমি উপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’