শিরোনাম
২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

ব্যাংক আমানতের এক পঞ্চমাংশই মতিঝিল-গুলশানে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ব্যাংকপাড়া বলে খ্যাত রাজধানীর মতিঝিল। এখানে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় যেমন আছে, তেমনি আছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়ও।

আবার অভিজাত গুলশান হলো ব্যবসা-বাণিজ্যের অন্যতম বড় ঠিকানা।  


দেশের ব্যাংকগুলোতে গ্রাহকের যে আমানত রয়েছে, তার এক পঞ্চমাংশই এই মতিঝিল ও গুলশান থানা এলাকায় রয়েছে।


বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ তথ্য পর্যালোচনায় এ চিত্র উঠেছে।


বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশে কার্যরত সব ধরনের ব্যাংকে মোট আমানতের পরিমাণ ১৮ লাখ ২৫ হাজার ৩৩৮ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে মতিঝিল ও গুলশান এলাকায় গচ্ছিত রয়েছে ২০ দশমিক ৫ শতাংশ আমানত। মতিঝিলে আছে মোট আমানতের ১০ দশমিক ৮ শতাংশ; অর্থাৎ ১ লাখ ৯৭ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ টাকা। আর গুলশান এলাকায় আছে মোট আমানতের ৯ দশমিক ৭ শতাংশ; অর্থাৎ এক লাখ ৭৭ হাজার ১৭২ কোটি এক লাখ টাকা।


তিন মাস আগে অর্থাৎ বছরের দ্বিতীয় প্রান্তিক (জুন) শেষে ব্যাংক ব্যবস্থাপনায় আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ৩৮ হাজার ৮৩৭ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে ১০ দশমিক ৯ শতাংশ বা দুই লাখ ৯৭২ কোটি ৬০ টাকা ছিল মতিঝিলে। আর ৯ দশমিক ৫ শতাংশ বা ১ লাখ ৭৫ হাজার ৩৮৯ কোটি ৯১ লাখ টাকা ছিল গুলশান এলাকায়।


আমানত কমেছে

দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিক শেষে দেখা গেছে, ব্যাংক আমানত ১৩ হাজার ৪৯৮ কোটি ৬২ লাখ টাকা কমে গেছে।


অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকে আমানত কমে যাওয়ার পেছনে দুটি কারণ কাজ করেছে। প্রথমত, আগস্টে একটি অবিস্মরণীয় গঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার ফলে সরকারের লোক ও তাদের সমর্থক নেতা-কর্মীরা টাকা তুলে নিয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীসহ ক্ষুদ্র আমানতকারীরা ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছেন না, তারা তুলে নিয়েছেন।  


অবশ্য ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে কিছু রাজনীতিক ও শীর্ষ ব্যবসায়ীর ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের হিসাব জব্দ হয়। ফলে তাদের হিসাবে নতুন করে টাকা জমা দেওয়া যাচ্ছে না, আবার উত্তোলনও করা যাচ্ছে না। এদের অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। যে কারণে টাকার প্রবাহ কমেছে। এসব ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তার অনেক কোম্পানি বন্ধ, আবার কোনো কোনো কারখানার উৎপাদনও কমে গেছে।  সারা দেশেই কম বেশি এমন ঘটনা ঘটেছে। যার কারণে আমানতে টান পড়েছে।  


ঢাকার মতিঝিল-গুলশান ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র হওয়ার কারণে আমানতের নিম্নমুখিতার চিত্রও এখানে বেশি স্পষ্ট।


ব্যাংক আমানতে দৈন্যের ছাপ দেশের বাণিজ্য নগরী চট্টগ্রামেও পড়েছে। বন্দর নগরের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ডবলমুরিং ও কোতোয়ালী থানায় এলাকার আমানতও কমে গেছে।  


তৃতীয় প্রান্তিক শেষে দেখা গেছে, ডবলমুরিং থানা ও কোতোয়ালী এলাকায় আমানত যথাক্রমে ৭৫ হাজার ৫১০ কোটি ৯১ লাখ ও ৫৫ হাজার ৩৯ কোটি ৯৯ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিক শেষে এই দুই এলাকায় আমানত ছিল যথাক্রমে ৭৫ হাজার ৯৫০ কোটি ১৮ লাখ ও ৫৪ হাজার ৫২৪ কোটি ৩৫৬ লাখ টাকা। 


আরও খবর




২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প