শিরোনাম
নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫ গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন ধুনটে ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৪ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০১ জুন ২০২৬ | হালনাগাদ:সোমবার ০১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের একাংশের উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গড়ে ওঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিদ্যমান রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অবক্ষয়ের বদলে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই দল। প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি আসনে জয়ী হয়ে এবং ২টি সংরক্ষিত নারী আসন পাওয়ায় দলটি রাজনীতির মাঠেও আর উপেক্ষণীয় নয়। দলটি থেকে পদত্যাগ ও বহিষ্কারের খড়্গে চল্লিশ জনের বেশি কেন্দ্রীয় নেতা চলে গেলেও দলটির কার্যক্রম থেমে নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে সাংগঠনিক পরিসর বাড়ছে।


তিনটি স্তরে পুনর্গঠিত করা হবে দলকে



এনসিপি সূত্রে জানা গেছে, এরই মধ্যে তারা দুটি সহযোগী সংগঠন (‘জাতীয় ছাত্রশক্তি’ ও ‘জাতীয় শ্রমিক শক্তি’) ও দুটি অঙ্গসংগঠন (‘জাতীয় যুবশক্তি’ ও ‘জাতীয় নারীশক্তি’) গড়ে তুলেছে। অচিরেই আত্মপ্রকাশ করবে ‘জাতীয় কৃষক শক্তি’ ও ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে আরও দুটি সহযোগী সংগঠন। যে লক্ষ্যে বেশ কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনে আরও কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এনসিপির। এ উদ্দেশ্যে দলের হাইকমান্ড গঠন করেছে ‘ন্যাশনাল সার্চ কমিটি’। সাংগঠনিক জটিলতা ও দায়িত্বের দ্বন্দ্ব এড়াতে ‘পলিটিক্যাল কাউন্সিল’, ‘নির্বাহী পরিষদ’, ‘কেন্দ্রীয় কমিটি’Ñ এই তিন স্তরে দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতিনির্ধারকরা। কাজের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদও বাড়াচ্ছে এনসিপি। ঘরোয়া কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যু নিয়েও মাঠের রাজনীতিতে আরও সক্রিয় হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা। 



এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি


স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনকে বিস্তৃত করার প্রস্তুতিও নিচ্ছে এনসিপি। এ লক্ষ্যে জাতীয় কমিটি গঠনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামোর পরিধি বাড়ানোর জন্য দলটি ইতোমধ্যেই সারা দেশের ১০০টি উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। এর আগে দলটি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদেও প্রার্থী ঘোষণা করেছে। এভাবে ছোটদের এনসিপি চেষ্টা করছে ধীরে ধীরে বড় হয়ে ওঠার। 


এ বিষয়ে জানতে চাইলে দলটির সদস্য সচিব আখতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করার স্বার্থে আমাদের কেন্দ্রীয় নেতারা সারা দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত সফর করবেন। ইতোমধ্যে সেই সফর শুরু হয়েছে। ধীরে ধীরে এ সফর আরও বাড়বেÑ এ ধরনের একটা পরিকল্পনা আমাদের আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ব্যাপকভাবে একেবারে স্থানীয় পর্যায় পর্যন্ত, প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাব।’


দলের সাংগঠনিক বিস্তৃতি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সদস্য সচিব বলেন, ‘এনসিপি এবং জামায়াতে ইসলামীÑ আমরা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী ঐক্যের মধ্যে আছি। সংসদীয় ক্ষেত্রে তার একটা রিফ্লেকশনও আছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এনসিপি মনে করছে, এককভাবেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা থেকেই আমরা এককভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি এবং প্রার্থী ঘোষণাও শুরু করেছি। যদি নির্বাচনের আগে নানা কারণে জোটের প্রয়োজনীয়তা অনুভূত হয়, সে সময় আমরা সে ব্যাপারেও চিন্তা করব।’


সিটি করপোরেশনের পাশাপাশি উপজেলাতেও প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলছে জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘শুধু সিটি করপোরেশন না, স্থানীয় সরকারের উপজেলা পর্যায়ে যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের ব্যাপারেও আমাদের একটা কমিটি হয়েছে। উপজেলা পর্যায়ে আমরা অলরেডি আমাদের ১০০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছি। আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাকে মূলত উপজেলার প্রার্থী চূড়ান্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছি।’ 


রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট নয়


এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপিকে ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি হিসেবে দেখলেও এর জাতীয় বিস্তার এবং সুনির্দিষ্ট আদর্শিক ভিত্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তারা বলছেন, সবার আগে এনসিপির যেটা দরকার সেটা হলোÑ একটি স্পষ্ট এবং সর্বজনীন বয়ান (Narrative) বা দলীয় আদর্শ তৈরি করা। যে বয়ান বা আদর্শের সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা মেজরিটি জনগণ নিজেদের সম্পৃক্ত করতে পারবে। দলটিতে বিভিন্ন মতাদর্শের মানুষের সমাগম ঘটেছে। দলটির সুনির্দিষ্ট আদর্শিক ভিত্তি ও রাজনৈতিক অবস্থান এখনও সুস্পষ্টভাবে দৃশ্যমান নয়।


এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক, অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, ‘দল তৈরি করতে ডেডিকেশন লাগে। আদর্শিক বয়ান (ন্যারেটিভ) তৈরি করা লাগে। এই বয়ান আগে তৈরি করতে হবে, তারপর তৃণমূলের জনগণের কাছে যেতে হবে। জনগণ এই বয়ান বা দলীয় আদর্শ দেখে অন্যদল থেকে তাদের আলাদা করতে পারবে এবং দলে যোগ দেবে। আমি মনে করি, এনসিপি এটা এখনও করতে পারেনি।’


তৃণমূল হলো একটা দলের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে দিলারা চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে দেশের একটা ভালো রাজনৈতিক দল প্রয়োজন। যে দলের সবাই দেশপ্রেম, সততা, নিষ্ঠার পাশাপাশি নারী-পুরুষ সকলের কাছে একটা ইউনিভার্সাল মেসেজ দেবে। সবার আশা-আকাঙ্ক্ষা তুলে ধরবে। এদিক থেকে এনসিপি ভালো প্লাটফর্ম। কিন্তু তারা তৃণমূলের শক্তিতে এখনও বলীয়ান হতে পারেনি। এই শক্তি অর্জন করতে হবে। এটা এক রাতে হবে না। দলটি একটা মাত্র নির্বাচন করেছে, সামনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। তাতে দলের আরও পরিচিতি বাড়বে।’ 




এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ছয় জন সদস্য নির্বাচিত হওয়ার পর এনসিপি এখন একটি বড় দল হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছে। তবে একটি দলকে সত্যিকার অর্থে ‘জাতীয় রাজনৈতিক দল’ হিসেবে গণ্য হতে হলে কেবল ঢাকাকেন্দ্রিক হলে চলবে না, বরং দলটির নেটওয়ার্ক প্রান্তীয় অঞ্চলেও ছড়িয়ে পড়তে হবে। 


অধ্যাপক ড. সাব্বির বলেন, ‘এনসিপি বর্তমানে রাজনীতিতে আগ্রহী তরুণদের জন্য একটি ভালো প্লাটফর্ম। দলটি একটি ‘লিবারেল আইডোলজিক্যাল ক্রাউড’ বা উদারপন্থী আদর্শের মধ্যে আছে। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দলটির একটি বাইট তৈরি হয়েছে। তাদের আরও বিস্তৃত হওয়ার সুযোগ আছে। তবে যতক্ষণ পর্যন্ত সারা দেশে নেটওয়ার্ক তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত দলটি জাতীয় পর্যায়ের দল হয়ে উঠবে না বা একে জাতীয় পর্যায়ের দল বলা যাবে না।’ 


তিনি বলেন, ‘দলটি সংসদ নির্বাচন করেছে। এখন স্থানীয় নির্বাচনে যদি ভালো সংখ্যায় নির্বাচিত হয় কিংবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাহলে বলা যাবে, এনসিপির একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরও হবে। তবে এর আগে এনসিপিকে তার আদর্শিক অবস্থান জনগণের কাছে দৃশ্যমান বা পরিষ্কার করতে হবে।’



আরও খবর




কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবা‌দিক মাসুম বিল্লাহর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

ভরা মৌসুমে জেলেদের জালে নেই ইলিশ, সাগরপারে জেলেদের স্বপ্নে দুশ্চিন্তার ছাপ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

সবুজায়নের অঙ্গীকারে গাজীপুরে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব