শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

দেবর-ভাবির লড়াইয়ে দ্বিধা-দ্বন্দ্বে তৃণমূল নেতাকর্মীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৯ মার্চ রওশন এরশাদের ডাকা সম্মেলন নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। একদিকে সম্মেলন করতে জোর প্রস্তুতি চালাচ্ছেন রওশনপন্থিরা। অপরদিকে সম্মেলন নিয়ে মাথাব্যথা নেই মন্তব্য করলেও, সাড়া না দিতে তৃণমূলের নেতাকর্মীদের চিঠি পাঠাচ্ছেন জি এম কাদেরপন্থিরা।



দলের কর্তৃত্ব দখলে দীর্ঘদিন ধরেই দুই মেরুতে দেবর-ভাবি (রওশন-জি এম কাদের)। পুরোনো লড়াই মাথাচাড়া দিয়ে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। ধাপে ধাপে অব্যাহতি, বহিষ্কার আর পদত্যাগে চিড় ধরেছে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটিতে। সেই ফাটলে ক্ষণে ক্ষণে আসছে নতুন মোড়।


নির্বাচনের পর সংসদে ব্যস্ত সময় পার করছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদ ব্যস্ত সম্মেলনের প্রস্তুতিতে। সবমিলিয়ে আবারও শিরোনামে দেবর-ভাবির দ্বন্দ্ব।

 

৯ মার্চে ডাকা রওশন এরশাদের সম্মেলন নিয়ে এবার নতুন উত্তেজনা। কাউন্সিল করতে জোর প্রস্তুতি চালাচ্ছেন রওশনপন্থিরা। দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে পোস্টার, দফায় দফায় চলছে নেতাকর্মীদের বৈঠক।

 

রওশপন্থিদের এমন উৎসবে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু যেন একটু বেরসিকই। জাতীয় পার্টি নামে আরও অনেক দলই আছে মন্তব্য করে মহাসচিব জানান, এই সম্মেলনকে গুরুত্ব দেয়ার কিছু নেই।


তিনি বলেন, ‘মই মার্কা, কাঁঠাল মার্কা, আম মার্কা, বহুত রয়েছে। আরেকটা নাম ঘোড়া মার্কা হবে। এতে কিছু আসে যায় না। জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় জি এম কাদের আছেন। এতে কে কী করলো না করলো কিছু যায় আসে না।’


তবে, সম্মেলন নিয়ে মাথাব্যথা নেই মুখে বললেও, রওশনপন্থিদের কর্মসূচিতে নেতাকর্মীদের সাড়া না দেয়ার আহ্বান জানিয়ে চিঠিও দেয়া হয়েছে জি এম কাদেরপন্থিদের পক্ষ থেকে।


জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘পোস্টার করেছি লাঙ্গল মার্কা দেয়া আছে। হুসেইন মুহম্মদ এরশাদের ছবি দেয়া হয়েছে। যাতে কেউ বিভ্রান্তিতে না পড়ে এ জন্য চিঠি দেয়া।’


এদিকে রওশনপন্থিদের দাবি, শত চেষ্টা করেও সম্মেলন আটকানো যাবে না। বরং এটিই হবে দলের ঐতিহাসিক সম্মেলন।


রওশনপন্থি দলের নেতা বলেন, ‘সম্মেলন নিয়ে তারা আমলেই নিচ্ছে না, আবার জেলায় জেলায় চিঠি পাঠাচ্ছে। তাদের দৈন্যতা কোথায় পৌঁছেছে তা বোঝাই যাচ্ছে।’


দেবর-ভাবির এই লড়াইয়ে দ্বিধা-দ্বন্দ্বে তৃণমূলের নেতাকর্মীরা। এরশাদপত্নীর ডাকে সাড়া দিয়ে নতুনে ভিড়বেন, নাকি জি এম কাদেরের সঙ্গে সুসংগঠিত হওয়ার স্বপ্ন দেখবেন নেতারা- এই নিয়ে রয়েছেন দোটানায়।


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব