শিরোনাম
মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

ধর্মপাশায় বিএনপির কমিটিতে আওয়ামীলীগের লোক অন্তভূক্ত করায় সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ও অর্থের বিনিময়ে পদ বন্টনের করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বাদশাগঞ্জ বাজারে একটি কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

স্বাক্ষরকারী সাবেক ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ারা হোসেন টিটুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড কমিটির সদস্য আলী হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ বিএনপির একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ। কর্মী হিসেবে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। বিভিন্ন সময় আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার হয়েছি এবং বিএনপির পতাকা উঁচু রাখতে নিজেকে সব সময় নিয়োজিত রেখেছি ও নানা হয়রানি সহ্য করেছি।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি নব গঠিত পাইকুরাটি ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড কমিটিতে আমাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে নানা কৌশলে আওয়ামী লীগ সমর্থিত ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আমাদের কাছে গভীর হতাশার বিষয় এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

আমাদের অভিযোগ ও দাবি- বিভিন্ন ফেসবুক পোস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন, তাদেরকে এই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও নতুনদের পদ বণ্টন করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের সভাপতির পদ কেড়ে নেওয়া হয়েছে।

আমরা মনে করি, এসব কর্মকাণ্ড বিএনপির নীতিমালা ও তৃণমূল নেতাকর্মীদের আত্মত্যাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের স্পষ্ট দাবি- পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির গঠিত কমিটি দ্রুত পুনর্গঠন করতে হবে। প্রকৃত ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ সমর্থিত ও বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। প্রিয়

সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি, ধর্মপাশা উপজেলা বিএনপি আহবায়ক কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করবেন এবং প্রকৃত নেতাকর্মীদের ন্যায্য দাবি পূরণ করবেন। অন্যথায় তৃণমূলের ক্ষোভ আরও বিস্তার লাভ করবে।

আপনাদের মাধ্যমে আমরা বিষয়টি উচ্চপর্যায়ে পৌঁছে দিতে চাই এবং ন্যায়বিচার কামনা করছি। অপরদিকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্ড কমিটির সাবেক সদস্য আবুল কালাম, আল আমীন, নজরুল ইসলাম ও সংবাদ সম্মেলন আয়োজনকারী সাবেক ৭নং ওয়ার্ক কমিটির সভাপতি মনোয়ারা হোসেন টিটু প্রমূখ। অভিযুক্ত পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক হারুন ওর রশীদ সরকার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মো: আব্দুল হক বলেন, ওয়ার্ড কমিটি গঠন করা দায়িত্ব ইউনিয়ন আহবায়ক কমিটির, ত্যাগী ও নির্যাতিত নেতার কমিটিতে স্থান পাবে। কোন প্রকার অনিয়ম চলবে না, কোন প্রকার দুর্নীতিতে জরিত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরও খবর




মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন