শিরোনাম
আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে দ্বিধাবিভক্ত আ’লীগের তৃণমূল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার স্থানীয় সরকার নির্বাচনে মনোযোগ নির্বাচন কমিশনের (ইসি)। সামনে দুই সিটি করপোরেশনের নির্বাচন। পাশাপাশি চার ধাপে হবে দেশের বেশিরভাগ উপজেলার নির্বাচন। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের এ সিদ্ধান্তের ফলে সম্ভাব্য অনেক প্রার্থীর ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ। দলীয় নেতাকর্মী ও ভোটারদের সন্তুষ্ট করেই জিতে আসতে হবে তাদের। যে কারণে এরই মধ্যে এলাকামুখী হয়েছেন প্রার্থীরা।


তবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রতীক দিয়ে যেমন বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ, হুট করে সেটি না দেওয়ার সিদ্ধান্তেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূলে। এর ফলে কেন্দ্র তোষণে ব্যস্ত নেতারা পড়েছেন বেশি বিপাকে। যদিও উজ্জীবিত কর্মীনির্ভর নেতারা। সব মিলিয়ে পরিবেশ বেশ সরগরম হলেও দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের তৃণমূল। একই দলের একাধিক প্রার্থী হওয়ায় কোন্দল আরও বাড়ছে।



গত ২২ জানুয়ারি রাতে গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়। দলটির নেতারা বলছেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার স্বার্থে এই সিদ্ধান্ত।





এই সিদ্ধান্তের ফলে দলের শৃঙ্খলা ফিরবে নাকি বিশৃঙ্খলা বাড়বে, জানতে তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলেছে । এ প্রশ্নে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে বলছেন, ‘এটিকে স্বাগত জানাই। এমন সিদ্ধান্ত দলের জন্য মঙ্গলজনক।’ আবার কেউ কেউ বলছেন, ‘এটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে সিটি করপোরেশনের মতো বড় নির্বাচনে দলীয় প্রতীক প্রয়োজন।’ অনেকে আবার ভালো-খারাপ দুই দিকই তুলে ধরেছেন।


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান  বলেন, ‘এটি একদিক থেকে ভালো হয়েছে। প্রার্থীরা নিজেদের অবস্থান যাচাই করে আসতে পারবেন। অনেকাংশেই সঠিক নেতৃত্ব আসবে। আবার আরেক দিক থেকে দেখা যায়, এই সুযোগ নেবে বিরোধীরা। যারা রাজনীতিতে আপস করে, সব দলের সঙ্গে ভেতরে ভেতরে সমন্বয় করে চলে, তারা এগিয়ে যাবে। পেছনে পড়ে যাবে দলের পোড়খাওয়া প্রকৃত কর্মীরা।’


এ নিয়ে কথা হয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনে প্রতীক দেওয়ার দরকার ছিল। এটা বড় নির্বাচন। এরপরে যেগুলো যেমন- উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদে প্রতীক দরকার নেই।’


ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, ‘আমাদের দলীয় সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। অবশ্যই সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি মনে করি, উনার (শেখ হাসিনার) এ সিদ্ধান্ত সময়োপযোগী। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি সবসময় নেত্রীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক পক্রিয়ায় সবারই অংশগ্রহণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে নাগরিকরা একজনকে বেছে নেবেন। নির্বাচন পক্রিয়ার এটিই মূল লক্ষ্য। আমি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রেখে এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই- এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে।’


ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা কাজী আজাদ জাহান শামীমও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শামীম বলেন, ‘প্রতীক ছাড়া নির্বাচনকে স্বাগত জানাই। বিগত সময়ের যে তিক্ত অভিজ্ঞতা- যিনি প্রতীক পান, উনার প্রতীক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জায়গা থেকে আমাদের দল প্রতীক ছাড়া নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সব প্রার্থী মাঠে নিজের অবস্থান যাচাই করতে পারবে, কেন্দ্রও যাচাই করতে পারবে। ভবিষ্যতে জাতীয় নির্বাচনে যখন প্রতীক (প্রার্থী) দেবে, তখন কেন্দ্র সুন্দর ভূমিকা রাখতে পারবে। প্রার্থী মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।’



এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন  বলেন, ‘স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে প্রতীক বরাদ্দ না করার সিদ্ধান্ত আওয়ামী লীগের নিজস্ব দলীয় সিদ্ধান্ত। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আইনের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ এবার দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না। চলমান রাজনৈতিক বাস্তবতায় আসন্ন উপজেলাসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অধিক অংশগ্রহণমূলক, উৎসবমুখর করা এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার স্বার্থে এই সিদ্ধান্ত। এতে দেশের আইনের সঙ্গে কোনো সংঘাত হবে না।’


২০১৫ সালে স্থানীয় সরকার আইন সংশোধন করে দলগতভাবে প্রতীক দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত হয়। সে সময় এর বিরোধিতা করে বিএনপিসহ বিভিন্ন দল। এমনকি আওয়ামী লীগের তৃণমূলও এর বিরুদ্ধে ছিল। কিন্তু সবকিছু উপেক্ষা করে গত ৮ বছর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। ফলে দলীয় কোন্দল ও দলাদলি পৌঁছে গেছে গ্রাম পর্যায়ে। এমনকি কোন্দল ঢুকেছে পরিবারেও। খোদ আওয়ামী লীগের মধ্যে বেড়েছে দলগত বিভক্তি ও দ্বন্দ্ব-সংঘাত।


আরও খবর




আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব