শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

গুজব ছড়ানোদের ‘মিথ্যাবাদী’ বললেন বেনজেমা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

করিম বেনজেমার ইউরোপে ফেরার গুঞ্জন বেশ ভালোভাবেই মাথাচাড়া দিয়েছিল। এমনও বলা হয়েছিল, সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন অভিজ্ঞ এই ফরাসি স্ট্রাইকার। তবে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদেই শেষ পর্যন্ত থেকে গেছেন তিনি। আর যারা এসব গুজব ছড়িয়েছিল, তাদের মিথ্যাবাদী বলে সম্মোধন করেছেন ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ী।


গত ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রো লিগের চলতি মৌসুমের মধ্যবর্তী বিরতি ছিল। যেখানে বিরতির শুরুর দিকে মরিশাসে ছুটি কাটাতে গিয়েছিলেন বেনজেমা। কিন্তু ছুটি শেষ হওয়ারও ১৭ দিন পর তিনি যোগ দেন আল ইত্তিহাদে। ফলে দুবাইতে হওয়া অনুশীলন ক্যাম্পে সতীর্থদের সঙ্গে থাকতে পারেননি।


ক্লাবটির একজন প্রতিনিধি সেসময় বলেছিলেন, টানা ১০ দিন চেষ্টা করেও বেনজেমার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলেন তারা। যদিও জানা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে আফ্রিকার দ্বীপদেশটিতে আটকা পড়েছিলেন তিনি। এরপর আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, বেনজেমা দেরিতে ফেরায় কোচ মার্সেলো গ্যালার্দোসহ আল ইত্তিহাদের কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়েছিল। ফলে ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। যারা জেরে যোগ দেওয়ার মাত্র ছয় মাসের মাথায় তিনি ক্লাব ছাড়তে চেয়েছিলেন।


তবে সময়ের সঙ্গে সেসব খবর মিলিয়ে গেছে হাওয়ায়। মধ্যবর্তী বিরতি শেষে খুশি মনে আল ইত্তিহাদের জার্সিতে মাঠে ফিরেছেন বেনজেমা।


৩৬ বছর বয়সী ফুটবলার এই প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, 'আমি ফিরে এসেছি এবং ভালো অনুভব করছি। আমার বিদায় নেওয়ার খবর সত্যি নয়। আমি সৌদি আরবে আনন্দে আছি।'


বেনজেমা কোচের সঙ্গে দ্বন্দ্ব ও ইউরোপে ফেরার গুঞ্জন তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন, 'গ্যালার্দোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যারা বলেছিল আমি ইউরোপে ফিরতে চাই, তারা মিথ্যাবাদী। আমি আল ইত্তিহাদে খুব সুখে আছি। আমার দিক থেকে কারও সঙ্গে কোনো সমস্যা নেই। আমার অনুপস্থিতিতে কোচকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি দুবাইতে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে তৈরি ছিলাম।'


এর আগে গত বছরের জুনে বিস্ময় জাগিয়ে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের সঙ্গে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে আল ইত্তিহাদে নাম লেখান বেনজেমা। তাকে দলে টানতে কোনো ট্রান্সফার ফি লাগেনি প্রো লিগের ক্লাবটির। ইত্তিহাদে হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ খেলে ১২ গোল করেছেন বেনজেমা।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা