শিরোনাম
আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি নিয়ে বিতর্ক: একযোগে ১৩ নেতার পদত্যাগ

প্রকাশিত:শনিবার ১১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শনিবার ১১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গাজী হাবিব, সাতক্ষীরা:

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সাতক্ষীরা জেলা শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক ও অসন্তোষ দেখা দেওয়ার জেরে একযোগে ১২ জন পদত্যাগ করেছেন। কমিটিতে বিতর্কিত ও আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেন শীর্ষ নেতা ও সংগঠকরা।


শনিবার (১১ এপ্রিল) বেলা ১১ টার দিকে পদত্যাগকারী নেতারা বলেন- কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে গঠিত এ কমিটিতে তৃণমূলের ত্যাগী খেলোয়াড় ও সংগঠকদের মতামত উপেক্ষা করা হয়েছে। তাদের দাবি, এতে প্রকৃত কর্মী ও মাঠপর্যায়ের যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হয়নি।


তাদের অভিযোগ, কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরে প্রকাশিত কমিটি গঠনের সময় খুলনা বিভাগের নেতৃবৃন্দ, এমনকি কেন্দ্রীয় সদস্য মো. হুমায়ুন কবির ডাবলুসহ সংশ্লিষ্টদের কোনো মতামত নেওয়া হয়নি। বরং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।


পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন- মো. অহিদুজ্জামান, ইকবাল কবির খান, মো. মাসুদ, তাপস কুমার সরকার, মো. আরিফুল ইসলাম রিপন, মো. মহাসিন, জি. এম মাহমুদুল হক লালটু, মো. হযরত আলী, মো. শামীম হাসান সাঈদ, সুকুমার দাশ বাচ্চু, মো. শরিফুল ইসলাম, মো. অজিয়ার রহমান ও মো. সাইফ হাসান মুকুল।


এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দলের দুর্দিনে আমরা রাজপথে থেকে ক্রীড়াঙ্গনকে সংগঠিত করার চেষ্টা করেছি। অথচ এখন ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এমন কমিটির সঙ্গে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়।


তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও সক্রিয় কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।


এদিকে, কেন্দ্রীয়ভাবে গোলাম ফারুক বাবুকে আহ্বায়ক এবং মীর তাজুল ইসলাম রিপনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে দলীয় তৃণমূল নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। 


সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যারা বিগত সময়ে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন, তারাই এখন জেলার বিভিন্ন কমিটিতে নেতৃত্বে আসছেন।


অন্যদিকে, ‘বিএনপি নেটওয়ার্ক সাতক্ষীরা’ নামক একটি ফেসবুক আইডি থেকে বিতর্কিত ব্যক্তিদের সুবিধাভোগী ছবি প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে- এই যদি হয় নেতৃত্ব, তাহলে ত্যাগীরা যাবে কোথায়?


সার্বিক পরিস্থিতিতে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




আরও খবর




আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন