শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জরিপে উঠে এলো কাঁচা বাজারের ভয়াবহ তথ্য, হাতবদলে যেভাবে দাম বাড়ে ৯ গুণ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সম্প্রতি কাঁচা বাজারের বিভিন্ন পণ্যের উৎপাদন ও খুচরা বিক্রি নিয়ে গবেষণামূলক জরিপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এতে ভয়াবহ তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, বিভিন্ন পণ্যের উৎপাদন ব্যয় ও তা খুচরা পর্যায়ে বিক্রিতে হাতবদলের মাধ্যমে মূল্য ৯ গুণ পর্যন্ত বেড়েছে।



দেশে প্রতি কেজি কাঁচা মরিচের গড় উৎপাদন ব্যয় ৪৯ টাকা ৬০ পয়সা। গত আগস্টে খুচরা বাজারে তা বিক্রি হয়েছে ২৩৬ টাকায়। তার মানে উৎপাদন ব্যয়ের চেয়ে পৌনে ৫ গুণ বেশি দামে কাঁচা মরিচ কিনেছেন ভোক্তারা। 


সম্প্রতি কাঁচা মরিচের দাম আরো বেড়েছে। বাজারভেদে ২২০-৩০০ টাকা। গত সপ্তাহে ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ।


এছাড়া প্রতি কেজি হলুদের উৎপাদন খরচ ৩৪ টাকা ৭৬ পয়সা। যদিও খুচরা বাজারে প্রতি কেজি হলুদ গড়ে ৩২৩ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ উৎপাদন খরচের তুলনায় ৯ দশমিক ৩০ গুণ বেশি দামে হলুদ কিনতে হয়েছে ভোক্তাদের।


বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত ‘খাদ্য মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণে গতি-প্রকৃতি বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে গবেষণার এই ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ।



তাদের মধ্যে আছেন উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী। এতে ২১টি পণ্যের তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ১২টি স্থানীয়ভাবে উৎপাদিত, ৫টি আমদানি এবং বাকি ৪টি স্থানীয় উৎপাদন ও আমদানি করা হয়।


সেমিনারে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কয়েক গুণ দাম বাড়লেও উৎপাদকেরা পণ্যের ন্যায্য দাম পান না। কখনো কখনো মূল্যবৃদ্ধির জন্য পরোক্ষ খরচও দায়ী। 


‘আমরা যদি মজুত, পরিবহন ও প্রক্রিয়াকরণ পর্যায়ে উৎপাদন ব্যয় কমাতে পারি, তাহলে দাম তুলনামূলকভাবে কমে আসবে।’ 


ট্যারিফ ক্যালেন্ডার প্রণয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশীয় মৌসুম ছাড়াও পূর্বঘোষিত সময়সীমা অনুসারে আমদানি শুল্ক হ্রাস অথবা বৃদ্ধি করা যেতে পারে।


সেমিনারে জরিপের ফলাফল তুলে ধরেন ঢাকা চেম্বারের নির্বাহী সচিব (গবেষণা) এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারি। 


তিনি বলেন, কৃত্রিম সংকট, ঋণপত্র খোলার সমস্যা, মৌসুমি পণ্যের মূল্যের তারতম্য, টাকার অবমূল্যায়ন, সরবরাহব্যবস্থায় অদক্ষতা, অপর্যাপ্ত মজুতসুবিধা ও উৎপাদকদের সীমিত বাজারে প্রবেশাধিকার ইত্যাদি বিষয় পণ্যের দাম ওঠানামার জন্য দায়ী।


গবেষণার তথ্যানুযায়ী, বিভাগভেদে বিভিন্ন পণ্যের উৎপাদন ব্যয় ও খুচরা পর্যায়ে দামের ব্যবধান ২ হাজার শতাংশ হয়ে থাকে। যেমন হলুদের উৎপাদন ব্যয় ও খুচরা পর্যায়ে দামের ব্যবধান বরিশালে ২ হাজার ১১ শতাংশ, কাঁচা মরিচে ১ হাজার ১০০ শতাংশ, মসুর ডালে ১ হাজার ২০ শতাংশ, মোটা চালে ৫৬৬ শতাংশ, শুকনা মরিচে ৩৪৪ শতাংশ, রসুনে ২০৪ শতাংশ। 


অন্যদিকে আমদানি হওয়া নিত্যপণ্য আমদানি ব্যয়ের তুলনায় সর্বোচ্চ ৩৮ শতাংশ বেশি দরে বিক্রি হয়। যেমন আদা প্রতি কেজি ১৭১ টাকা ৫৫ পয়সায় আমদানি হয়। কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৩৮ টাকায়। এ ছাড়া শুকনা মরিচ ২৯৫ টাকায় আমদানি হলেও খুচরায় বিক্রি হচ্ছে ৩৬৫ টাকায়।


    সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়েরা ইউনুস বলেন, শুধু মুদ্রানীতি দিয়ে পণ্যের মূল্য কমানো সম্ভব নয়। এ জন্য সরকারকে প্রান্তিক পর্যায়ে পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে। 


তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংক ৯ বার নীতি সুদহার পরিবর্তন করলেও বাজারে উল্লেখযোগ্য প্রভাব নেই।


বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড সাপোর্ট মেজারস উইংয়ের যুগ্ম সচিব সাইফ উদ্দিন আহম্মদ বলেন, আমাদের বার্ষিক পণ্যভিত্তিক কোনো প্রোডাক্ট ক্যালেন্ডার বা পণ্য দিনপঞ্জি নেই। পরিসংখ্যানভিত্তিক এমন দিনপঞ্জি থাকলে সরকারের পক্ষে পণ্য আমদানি, শুল্কায়নসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া সহজ হতো। 


তিনি বলেন, দেশে প্রতিবছর আবাদি জমি ১ শতাংশ হারে কমছে। এ কারণে আমদানিনির্ভরতা বাড়ছে। বর্তমানে দেশে কৃষি খাতে ভর্তুকি ৪-৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের মতো এই ভর্তুকি ১০ শতাংশে উন্নীত করা গেলে স্থানীয় পর্যায়ে উৎপাদনশীলতা বাড়বে।


বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মো. মশিউল আলম বলেন, ট্যারিফ ক্যালেন্ডার প্রবর্তন করা গেলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মৌসুমে শুল্ক কমানো বা বৃদ্ধি করা যাবে। এতে স্থানীয় উৎপাদকেরা উপকৃত হবেন। একই সঙ্গে আমদানিপ্রক্রিয়াও সহজতর হবে।


সেমিনারে আরো বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপপরিচালক স্বজন হায়দার। উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প