শিরোনাম
মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

কালিহাতীতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


সাদিয়াত হোসেন: স্টাফ রিপোর্টার


টাঙ্গাইলের কালিহাতীতে যুবদল থেকে রফিকুল ইসলাম রফিককে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার(৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম রফিক বলেন, কালিহাতী প্রেসক্লাবকে কেন্দ্র করে আমার নামে যে মিথ্যা বানোয়াট অপবাদ ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। প্রেসক্লাবে ভাংচুরের যে ঘটনা উল্লেখ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার জানামতে এই ধরনের কোন ঘটনা ঘটেনি কালিহাতী প্রেসক্লাবে। প্রেসক্লাবের যে ঘটনা সেটা সাংবাদিকদের অভ্যন্তরীণ বিষয়। বিগত ১৭ বছর আওয়ামী নামধারী যে-সব সাংবাদিক সংবাদ পরিবেশনের নামে হলুদ সাংবাদিকতা করেছে ও আওয়ামী লেজুড় ভিত্তিক অপসাংবাদিকতা ছাড়া কিছুই নয়। ১৭ বছর প্রকৃত সাংবাদিকরা তাদের সত্য সংবাদ প্রকাশ করতে পারে নাই। এর জন্য কালিহাতীর প্রকৃত সাংবাদিকরা তাদের প্রেসক্লাব সংস্কার করেছেন মাত্র। অবৈধ কমিটিকে তারা বিলুপ্ত করেছে এবং সাধারণ সভা ডেকে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এটা সাংবাদিকদের নিজস্ব বিষয় মাত্র। এর সাথে আমি এবং আমার দলের কোনো সম্পৃক্ততা নেই।


তিনি আরো বলেন,গত ৩ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাকে নিয়ে যে বহিষ্কারাদেশ প্রদান করেছে তাহা কালিহাতী উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বহিষ্কারাদেশে আমাকে কেন বহিষ্কার করা হয়েছে তাহার সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ আমাদের নিকট প্রেরণ করে নাই। আমাকে বহিষ্কার করার মতো কোনো অপ্রীতিকর ঘটনাও কালিহাতীতে ঘটে নাই এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয় নাই। বহিষ্কারাদেশের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে প্রতিটা নেতাকর্মীর মাঝে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। যে কমিটির সদস্যপদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে সে কমিটি থেকে ২০২২ সালে আমি স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করে পদত্যাগ পত্র জমা দেই তৎকালীন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলমের নিকট। কারণ আমি ওই কমিটির পূর্বে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমাকে আমার পদের সঠিক মূল্যায়ন করা হয়নি। 


আমার পিতা মো. আলী আকবর জব্বার দীর্ঘদিন যাবৎ কালিহাতী বিএনপির একজন নিবেদিত কর্মী ও নেতা হিসেবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি কালিহাতী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও দুইবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা আওয়ামীপন্থি পরিবারের লোক। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও আমার পরিবার এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য লিপ্ত রয়েছে। আমি বর্তমানে গ্রুপিং রাজনীতির শিকার।আর গ্রুপিং সৃষ্টিকারীর মূল হোতা টাকায় পদ কেনা আওয়ামী পরিবারের সন্তান বেনজির আহমেদ টিটো। বেনজির আহমেদ টিটো আওয়ামী এজেন্ট। কালিহাতী বিএনপিকে দুর্বল করার জন্য কেন্দ্রীয় বিএনপি ও কেন্দ্রীয় যুবদলকে মিথ্যা বুঝিয়ে এই বহিষ্কার নাটক মঞ্চস্থ করেছে। বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলকে অনুরোধ জানাচ্ছি সঠিক তদন্ত কমিটি গঠন করে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। 


এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ মিয়া, মোহাম্মদ আবু বাইজিদ খান,কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহীদুর রসিদ, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. ইয়ামিন, বেল্লাল হোসেন, শাহীন, বাছেদ, আসাদুর রহমান, শফিকুল ইসলাম শফি, মো. শফি, কালিহাতী পৌর যুবদলের সাবেক সদস্য এস এম এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ।


আরও খবর




মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন