শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

খুনে ব্যাটিংয়ে পিএসএলে ‘প্রথম সেঞ্চুরি’ ফন ডার ডাসেনের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পেসার লুক উডের নিচু ফুল টস ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কায় ওড়ালেন রাসি ফন ডার ডাসেন। ৯৬ থেকে তিনি পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। কাজ বাকি তখনও। শেষ ওভারে জয়ের জন্য দলের প্রয়োজন ১৮ রান, কিন্তু দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সুযোগ পেলেন কেবল একটি বল খেলার। হেরে গেল তার দল।


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স চলতি আসরে হারল নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই! তাদের বিপক্ষে ৮ রানে জিতল পেশাওয়ার জালমি।


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৪ উইকেটে ২১১ রান করে পেশাওয়ার। ৬ উইকেট হারিয়ে ২০৩ পর্যন্ত যেতে পারে লাহোর।


আসরের প্রথম সেঞ্চুরিতে ৫২ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেও হতাশায় মাঠ ছাড়তে হয় ফন ডার ডাসেনকে। তার বিস্ফোরক ইনিংসটি গড়া ৬ ছক্কা ও ৭ চারে।


তাকে ছাপিয়ে ম্যাচের সেরা সাইম আইয়ুব। পেশাওয়ার ওপেনার ৫৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস।


উদ্বোধনী জুটিতে সাইমের সঙ্গী, অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫ চারে ৪৮ রান। তিনে নেমে ৫ চার ও ২ ছক্কায় ২০ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন রভম্যান পাওয়েল।


টস হেরে ব্যাটিংয়ে নেমে সাইম ও বাবরের ব্যাটে ভালো শুরু পায় পেশাওয়ার। পাওয়ার প্লেতে আসে বিনা উইকেটে ৫৭ রান।


ঝড় তুলে সাইফ ফিফটি পূর্ণ করেন ৩৬ বলে। বাবর বিদায় নেন পঞ্চাশ থেকে ২ রান দূরে থাকতে। তাকে ফিরিয়ে ৮৬ বলে ১৩৬ রানের শুরুর জুটি ভাঙেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পরে তিনি বোল্ড করে থামান শতকের পথে থাকা সাইমকে।


মোহাম্মদ ইমরানের এক ওভারে টানা চার বলে দুটি করে ছক্কা ও চার মারেন পাওয়েল। শেষ ওভারে ক্যাচ দিয়ে থামেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।


বড় লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফাখার জামানকে হারায় লাহোর। তিনে নামা ফন ডার ডাসেন তৃতীয় উইকেটে শেই হোপের সঙ্গে ৪৭ বল ৭১ রানের জুটিতে এগিয়ে নেন দলকে। ফিফটি তুলে নেন তিনি ২৭ বলে।


হোপ বিদায় নেন ২৩ বল ২৯ রান করে। ফন ডার ডাসেন বলতে গেলে একাই বাঁচিয়ে রাখেন দলের আশা। চতুর্থ উইকেটে তিনি আরেকটি পঞ্চাশোর্ধ জুটি (২৬ বলে ৫৫) গড়েন আহসান হাফিজের সঙ্গে।


শেষ তিন ওভারে লাহোরের দরকার ছিল ৪৭ রান। অষ্টাদশ ওভারে সালমান ইরশাদকে তিনটি চার মারেন জাহানদাদ খান, ওভারে আসে ১৩ রান। দুই ওভারে চাই ৩৪।


১৯তম ওভারের প্রথম বলে উডকে চার মেরে নম্বইয়ের ঘরে পৌঁছানোর পর দুটি ডাবল নিয়ে সেঞ্চুরির কাছে চলে যান ফন ডার ডাসেন। এরপর ছক্কা মেরে পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই ওভারে তিনি নেন ১৬ রান।


শেষ ওভারে ইংলিশ বাঁহাতি পেসার পল ওয়াল্টারের প্রথম বলে জাহানদাদ এক রান নিয়ে স্ট্রাইকে দেন ফন ডার ডাসেনকে। তবে দ্বিতীয় বলে ব্যাটে খেলতে পারেননি তিনি। লেগ বাই থেকে আসে ১ রান।


তৃতীয় বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন জাহানদাদ। চতুর্থ বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হয়ে যান সিদান্দার রাজা। পঞ্চম বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি কার্লোস ব্রেথওয়েইট। শেষ বলে তার ছক্কা যথেষ্ট হয়নি।


স্নায়ুর চাপ সামলে শেষ ওভারে দারুণ বোলিংয়ে কেবল ৯ রান দেন ওয়াল্টার। জয়ের উচ্ছ্বাসে ভাসে তার দল।


চার ম্যাচে পেশাওয়ারের দ্বিতীয় জয় এটি। 


আরও খবর




মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল