শিরোনাম
বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

লালমোহনে অতিবৃষ্টির কারণে আমন আবাদে বিপাকে কৃষকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন উপজেলায় চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে আমন আবাদ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। পানিতে কৃষকের বীজতলা কয়েকবার নষ্ট হয়ে যাওয়ায় দেরি হচ্ছে আমন আবাদে। এতে করে খরচ বাড়ছে কৃষকদের। তবুও শেষ মুহূর্তে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর লালমোহনে ২৩ হাজার ৮৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে উফশি জাতের বিআর-১১, বিআর-২৪, বিআর-৪৪, ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৬, ব্রি ধান-৮৭, ব্রি ধান- ১০৩ এবং বিনা ১৭ ও স্থানীয় জাতের লোতর এবং কালোজিরা ধান আবাদ করা হবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে এবার আমান আবাদে দেরি হওয়ায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন লালমোহন উপজেলার কৃষকরা। যদিও নিচু এলাকার জমিগুলোতে এখনো অনেক পানি রয়েছে। তবুও আগামী কয়েকদিনের মধ্যেই উপজেলার কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণ শেষ করবেন।

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার কৃষক মো. আমির হোসেন জানান, ১৫ বছর ধরে ধানের আবাদ করে আসছি। এ বছর ১৬০ শতাংশ জমিতে আমন ধান আবাদের জন্য প্রস্তুত করেছি। এসব জমিতে ধানের চারা রোপণও এখন শেষ পর্যায়ে। বৃষ্টির কারণে আমার বীজ তলার চারা কয়েকবার নষ্ট হয়ে গেছে। এতে আমার অন্তত ৫ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এরপর আবার বীজ বপন করে জমিতে নতুন চারা রোপণ করেছি। জমি লগ্নি, প্রস্তুত, শ্রমিক ও সারসহ ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে।

একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালমা এলাকার মো. ছবির উদ্দিন বলেন, এ মৌসুমে  ৮৮ শতাংশ জমিতে আমন আবাদ করেছি। মৌসুমের শুরু থেকেই এবার অনেক বৃষ্টি ছিল। যার জন্য বীজতলা এবং ধান আবাদের জমিতে প্রচুর পানি জমে ছিল। এতে করে চরম বিপাকে পড়েছি। এর ফলে এই মৌসুমে আমন আবাদ করতে প্রায় ১ মাসের মতো দেরি হয়েছে। তবে সামনে যদি বৃষ্টি কম হয় তাহলে আশা করছি আর কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, এবারের আমন মৌসুমে অতিবৃষ্টির কারণে কৃষকরা ধান আবাদ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেক কৃষকের বীজতলা বার বার নষ্ট হয়ে গেছে। তবুও এতে ধান আবাদের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না। তবে যেসব কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন আমরা তাদের সামনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের চেষ্টা করবো।


আরও খবর




স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন