শিরোনাম
ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

প্রকাশিত:সোমবার ০৩ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৩ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



আলমগীর হোসেন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বহন ও বিক্রি রোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টে পুলিশি তৎপরতায় দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে খেপে গিয়ে পুলিশের ওপর চড়াও হন ওই এলাকা মাদক কারবারিরা। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। তিনি দৈনিক আলোকিত সকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট দেওয়া হয়। ওই চেকপোস্টে দুই মাদকসেবী আটক হলে তাঁদের ছাড়িয়ে নিতে এবং চেকপোস্ট সরাতে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আটক দুই মাদকসেবী হলেন উপজেলার আংগারপাড়া সরদারপাড়া তারাবুদ্দিনের ছেলে নুর আলম (৩২) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ফুলতলার সেলিম (২২)। তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা সাজা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী মুশাহারপাড়া সাঁওতাল পল্লি এলাকায় মাদক বিক্রি ও বহন রোধে চেকপোস্ট বসায় থানা-পুলিশ। এ সময় পুলিশের হাতে দুই মাদক সেবনকারী আটক হলে ওই এলাকার মাদক কারবারি বুলু ভূঁইয়া ওই তাঁর সহযোগীরা গিয়ে চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানান। এতে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় মাদক কারবারি বুলু ভূঁইয়াকে (৩২) আটক করে পুলিশ। পরে হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও কামরুজ্জামান সরকার ও ওসি নজমূল হক ঘটনাস্থলে যান। এ সময় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ও মাদক কারবারি বুলু ভূঁইয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।

খানসামা থানার ওসি বলেন, মাদক রোধে থানা-পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক মাদক সংশ্লিষ্টদের রোববার (২ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইউএনও কামরুজ্জামান বলেন, মাদক, জুয়া ও যেকোনো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।

একই দিন উপজেলার হোসেনপুর মাঝাপাড়া এলাকা থেকে নিতাই চন্দ্র রায় নামের এক মাদক কারবারিকে ২৫টি ইয়াবা বড়িসহ আটক করে থানা-পুলিশ।


আরও খবর




চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত চকরিয়ার ইয়াছিন আরফাত

‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সৌজন্য সাক্ষাৎ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন