শিরোনাম
মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

মাংসের বাজার চড়া হলেও ক্রেতা না থাকায় সবজিতে স্বস্তি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদ পরবর্তী সময়ে ক্রেতা না থাকায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। ঈদের আগে যেসব সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, ঈদ পরবর্তী বাজারে সেসব সবজির দাম কেজিপ্রতি কমেছে প্রায় ২০ থেকে ৫০ টাকা। তবে খুশির খবর নেই মাংসের বাজারে। মুরগির দাম কিছুটা কমলেও এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস।




সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর বাসাবো কাঁচাবাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, ঈদের বাজারে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর মাংস এখনো একই দামেই বিক্রি হচ্ছে। সাধারণত ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ঈদের আগে ৩৮০ টাকায় বিক্রি হওয়া লেয়ার কেজিপ্রতি ৪০ টাকা কমে এখন ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কেজিপ্রতি ৩০ টাকা কমে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালি মুরগি।


এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি সবজির দামই কমেছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা না থাকায় কম দামে মালপত্র বিক্রি করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বাজারে প্রতি কেজি শসা ৪০ টাকা, প্রতি হালি মাঝারি সাইজের লেবু ৩০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, উস্তা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।



এছাড়া গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া বেগুন (গোল) প্রতি কেজি দাম কমে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া লম্বা বেগুন প্রতি কেজি ২০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে, ৪০ টাকায় টমেটো ৩০ টাকায়, ৪০ টাকা কেজি দরের ঢেঁড়স ৩০ টাকা, ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া ধুন্দল ৪০ টাকা এবং ৬০ টাকা পিসপ্রতি বিক্রি হওয়া ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 


সবজি বিক্রেতা আব্দুস সামাদ বলেন, বাজারে তেমন লোকজন নেই। কাঁচামাল বেশি দিন ঘরে রাখা যায় না। অনেক মাল আছে বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে হচ্ছে। চাহিদা না থাকায় মোটামুটি সব ধরনের সবজির দাম এখন অনেক কম। এখনো অনেকে ঢাকা ফেরেনি। ঢাকা ফিরলেই আবার সবকিছু দাম আগের মতোই হবে।


আরেক বিক্রেতা আব্দুর জব্বার মিয়া বলেন, আড়তে এখন কম দামে সবজি পাওয়া যাচ্ছে। কম দাম হলেও কেউ কিনছে না সবজি। ঢাকায় তো মানুষ নাই। ঈদ শেষ করে অনেকেই এখনো ঢাকায় ফেরেনি। মানুষ না থাকায় চাহিদা কম, দামও কম।


রবিউল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ঈদে গ্রামে যাওয়া হয়নি। ঢাকাতেই ঈদ করেছি। সবজির দাম এখন তুলনামূলক অনেক কম। সারা বছর এমন দামে সবজি পেলে ভালো হতো। কিন্তু সেটা তো আর পাওয়া যাবে না।


মাংস কিনতে আসা রায়হান বলেন, সবজির দাম কম না মাংসের দাম তো কমেনি। আগে যে দামে আমি মাংস কিনেছি এখনও একই দামে মাংস কিনতে হচ্ছে। মাংসের এত বেশি দাম হলে মানুষ খাবে কীভাবে? 


আরও খবর




মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প