শিরোনাম
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল স্নায়ুচাপের লড়াই। চুলে আর্জেন্টিনার পতাকার রঙ করে, মাথায় বিশ্বকাপের লোগো খচিত ক্যাপ নিয়ে ফ্রান্সে পা রেখেছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ। বোঝাই যাচ্ছিল, পিএসজির ফ্রেঞ্চ তারকাদের বিপক্ষে স্নায়ুচাপের পরীক্ষা নিতে চাইছেন তিনি। তাতে সাড়াও মিলেছিল। দেসিরে দুয়ে সরাসরিই বলেছিলেন, ফ্রান্সের খেলোয়াড় হিসেবে কিছুটা প্রতিশোধ নিতে চান মার্তিনেজের বিপক্ষে। 


প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিয়েছেন দুয়ে। নিজে করেছেন এক গোল। অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজি জিতেছে ৩-১ গোলে। তবে এই ম্যাচের স্পটলাইট কেড়ে নিয়েছেন ‘নতুন ম্যারাডোনা’ নাম পেয়ে যাওয়া খাভিচা কাভারাৎসখেলিয়া। এমি মার্তিনেজ চেষ্টার ত্রুটি রাখেননি। পুরো ম্যাচে ছিল তার ৮ সেইভ এবং ৯ রিকোভারি। 


কিন্তু নিঃসঙ্গ নাবিক হয়ে প্রতিকূল আবহাওয়ায় কতক্ষণই বা টেকা যায়? বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পিএসজির আক্রমণের সামনে তিনটা গোল হজম করতেই হলো মার্তিনেজকে। শুরু থেকেই লুইস এনরিকের শিষ্যরা ব্যস্ত রেখেছিল ভিলাকে। শুরুর আধঘণ্টায় অন্তত ৮বার গোলে শট নিয়েছে পিএসজি। বিপরীতে ভিলা কোনো আক্রমণই করতে পারেনি। 


যদিও খেলার ধারার বিপরীতে প্রথম গোল পেয়েছিল ভিলাই। প্রতি আক্রমণ থেকে গোল হলেও সেটা ছিল পারফেক্ট টিম প্লের নমুনা। জন ম্যাকগিন বল কেড়ে নেন পিএসজির কাছ থেকে। এরপর মার্কাস রাশফোর্ড হয়ে বল পেয়ে যান বেলজিয়ান তারকা টিলেমেন্স। সেখান থেকে পাওয়া ক্রসে বল জালে জড়ান রজার্স। ভিলার লিড ১-০ গোলে। 


গোল করেই যেন পিএসজিকে তাঁতিয়ে দিয়েছিল সফরকারীরা। সমতায় ফিরতে পিএসজির লাগলো মোটে ৪ মিনিট। গোলদাতা দেসিরে দুয়ে। বক্সের বাইরে থেকে মার্তিনেজের মাথার ওপর দিয়ে তার নেয়া শট পার্ক দে প্রিন্সেসে উন্মাদনা ফিরিয়ে আনে। বিরতির আগে আরও সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি লুইস এনরিকের দল। 


দ্বিতীয়ার্ধের একেবারেই শুরুতে এগিয়ে যায় পিএসজি। মার্কিংয়ে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাছের পোস্টে নেয়া দারুণ এক শটে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও গোল পেয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের থ্রু পাস ধরে নুনো মেন্দেজ লক্ষ্যভেদ করেন দারুণ দক্ষতায়। 


আগামী বুধবার ফিরতি লেগে ভিলার মাঠে মুখোমুখি হবে দুই দল। 


আরও খবর




জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপির বিশাল জনসভায় জনগণের আস্থার মর্যাদা রক্ষা ও বাস্তবমুখী উন্নয়নের প্রত্যয় আখতারুজ্জামান বাচ্চু এমপি

বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল