
মোঃ জসিম উদ্দিন
মির্জাগন্জ উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ৬২তম জন্মদিন উপলক্ষে মির্জাগঞ্জে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ নভেম্বর ২০২৬ রাতে পটুয়াখালী জেলার, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে, সভাপতি নান্নু মুন্সির (সভাপতিত্বে) সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন মুন্সি সঞ্চালনা, সিনিয়ার সহ সভাপতি আহসান উল্লাহ পিন্টু শিকদার, সহ সভাপতি মোবারক আলী মুন্সি, যুবদলের সিনিয়ার সহ সভাপতি নাসির হাওলাদার, সহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্ব স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে,পতিতা ফ্যাসিবাদী, শক্তি দেশকে আবারো অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা করছেন, দেশের শান্তি ও তার জন্মদিনে মির্জাগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।শৃঙ্খলা রক্ষায় বিএনপি'র নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে।




























