শিরোনাম
লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ! মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা
রবিবার ২২ নভেম্বর ২০২৬
রবিবার ২২ নভেম্বর ২০২৬

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

প্রকাশিত:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



সাআদ মাহমুদ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: 

সকাল থেকেই হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে মানুষের ভিড়। কারও চোখে দীর্ঘদিনের সমস্যা, কেউ ভুগছেন ছানিপড়ায়, আবার কেউ এসেছেন চোখ পরীক্ষা করাতে। চিকিৎসকের পরামর্শ নিতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন নারী-পুরুষ ও বয়স্ক রোগীরা। সবার লক্ষ্য একটাই—বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা পাওয়া।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচিতে এমন চিত্র দেখা যায়। বেলা ১১টায় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। দিনব্যাপী এ আয়োজনে কয়েক হাজার রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, ‘আপনারা অধৈর্য হবেন না। একটি পক্ষ বলে বেড়ায়, স্বতন্ত্র এমপি কোনো উন্নয়ন করতে পারবেন না। তাহলে কি তারা আমাদের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বোঝেন? প্রধানমন্ত্রী বলছেন, সারাদেশে একই ধরনের উন্নয়ন হবে। এখানে স্বতন্ত্র, বিরোধী দল কিংবা সরকারি দল বলে কোনো কথা নেই।’


তিনি আরও বলেন, ‘আমার যতটুকু সক্ষমতা আছে, হালুয়াঘাট-ধোবাউড়াবাসীর জন্য কাজ করব। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যতটুকু স্নেহ করেন, ভালোবাসেন, আশা করি মন্ত্রীর চেয়ে বেশি বরাদ্দ হালুয়াঘাট-ধোবাউড়াবাসীর জন্য আনতে পারব।’


আগামী পাঁচ বছর সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, আমার জন্য দোয়া করবেন। আগামী পাঁচ বছর আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।’


চক্ষুসেবা কর্মসূচির পেছনের গল্প তুলে ধরে সালমান ওমর রুবেল জানান, ২০১২ সালে ছোট পরিসরে মানুষের কল্যাণে এ উদ্যোগ শুরু করেছিলেন তিনি। পরবর্তী সময়ে নানা প্রতিকূলতা এলেও কর্মসূচিটি বন্ধ করেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এ কার্যক্রম বন্ধের চেষ্টা করলেও তা সফল হয়নি। কখনো দলীয় ব্যানারে, আবার কখনো ওমর ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের জন্য এ সেবা অব্যাহত রেখেছেন তিনি।


এমপি হওয়ার পরও সেই উদ্যোগ থেমে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে বলতেন, আমি এমপি হওয়ার জন্য এই কর্মসূচি করেছি। এমপি হলে আর থাকবে না। কিন্তু এখন দেখুন, আমি সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আমি মানুষের পাশে থাকতে চাই।’


নিজ উদ্যোগে হালুয়াঘাট ও ধোবাউড়ার অন্তত ৮০ হাজার মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতেও মানুষের সহযোগিতা নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


এ সময় সীমান্তবর্তী এলাকার স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, সরকারি হাসপাতালে কী ধরনের চিকিৎসাসেবা পাওয়া যায় কিংবা কোন চিকিৎসক দায়িত্বে রয়েছেন, তা অনেক মানুষই জানেন না। এ কারণে তাঁর উদ্যোগে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন এলাকায়, বাজারে ও গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।


হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এখলাস উদ্দিন বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী, হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন খান হিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


দিনব্যাপী এ কর্মসূচিতে চোখে ছানিপড়াসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষের জন্য একটি বড় স্বাস্থ্যসেবা উদ্যোগে।


আরও খবর




লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ!

বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় পানির ট্যাংকে নেমে বাঁশখালীর কিশোর শ্রমিকের মৃত্যু, অসুস্থ ৩

রাণীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আড়াইহাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


এই সম্পর্কিত আরও খবর

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যক্তিগত উদ্যোগে বিশাল খেলার মাঠ উদ্বোধন

আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালপুরে জাতীয় যুব পুরস্কার বিজয়ী কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

শার্পের আয়োজনে কাজিপুরে লিগ্যাল এইড বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার দাপট

হালচাষ ছাড়াই সরিষার আবাদ, পতিত জমিতে কৃষকের নতুন সম্ভাবনা