শিরোনাম
লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ,টায়ার জ্বালিয়ে রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ
শনিবার ২১ নভেম্বর ২০২৬
শনিবার ২১ নভেম্বর ২০২৬

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুল। বিদ্যালয়টির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও জুনিয়র মেধাবী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শশাঙ্ক রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার সামাজিক ও সামগ্রিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একটি স্বতন্ত্র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। সেই প্রয়োজনীয়তা থেকেই মোগড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের যাত্রা শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।


তারা আরও বলেন, মোগড়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে মোগড়া কর্নেল বাজার প্রধান সড়কের পাশে মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নসহ আশপাশের এলাকার মেয়েদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে নারী শিক্ষার প্রসার এবং শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও মেধা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।


এদিকে, বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় জুনিয়র মেধা পরীক্ষা। অনুষ্ঠানের আগে আখাউড়া উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ২০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। পরে অনুষ্ঠানে নির্বাচিত ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।


নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে আখাউড়ার মোগড়া ও মনিয়ন্দ এলাকার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মানসম্মত শিক্ষা ও যোগ্য শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুল অত্র এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আরও খবর




লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা