
মজমুল হক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গঙ্গাচড়া অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) গঙ্গাচড়া উপজেলা শাখার (রেজি. নং- সি-১৭০১৩৫) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
অসকস বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট মো. গোলাম রব্বানী, সিগন্যালস (অব.) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. নুরুল হক (অব.)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম চাঁদ এবং গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




























