শিরোনাম
বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে নতুন ভোটার ৩৫,৫২২

প্রকাশিত:রবিবার ০২ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মনির হোসেন সুমন, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়েছে, জেলায় নতুন ভোটার বেড়েছে ৩৫ হাজার ৫২২ জন। এর ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জন। রোববার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। 

তিনি জানান, গত বছর নারায়ণগঞ্জে ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ১৬ হাজার ৪০৭ জন, যা এ বছর ৩৫ হাজার ৫২২ জন বৃদ্ধি পেয়ে ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জনে পৌঁছেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৭-২০০৮ সালে প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে। ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে, যাতে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি পায়।

তিনি বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শর্ত হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন। এর জন্য প্রয়োজন নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিকবুজ্জামান রেনু এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থী তালহা সিকদার দিগন্তও সভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা নতুন ভোটারদের সঠিক তথ্য প্রদান করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং দ্বৈত ভোটার হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।



আরও খবর




স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন