শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিম্নমুখী রপ্তানি বাজার; বিশ্ববাজারে পিছিয়ে পড়ছে পোশাক খাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চলমান রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে নিম্নমুখী দেশের রপ্তানি বাজার। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্ববাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের সবচেয়ে সম্ভাবনাময় তৈরি পোশাক খাত। মূলত তৈরি পোশাক নির্ভর রপ্তানি খাতের বহুমুখীকরণে কেটে গেছে পাঁচ দশক। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের নতুন বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়াতে ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ীসহ সব পক্ষকেই উদ্যোগী হতে হবে।


মার্কিন শুল্কনীতি, রপ্তানিতে চীন–ভারতের আগ্রাসী কৌশল, টানা তিন মাসের নেতিবাচক প্রবৃদ্ধি এবং গেল ১৪ মাসে ৩৫৩টি কারখানা বন্ধ—সবমিলিয়ে যখন রপ্তানি খাত নিম্নমুখী, তখন নতুন করে আলোচনায় রপ্তানির বহুমুখীকরণ বিষয়টি।


প্রায় ছয় দশক ধরে দেশের রপ্তানি উন্নয়নে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। তাদের তথ্য বলছে, ২০২৩–২৪ অর্থবছরে সার্বিক রপ্তানি ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, এর মধ্যে রেডিমেড গার্মেন্টস খাতেরই হিস্যা ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। সবশেষ অর্থবছরে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারের রপ্তানির আয়ের মধ্যে পোশাক খাতের অবদান ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর বিপরীতে গেল ২ অর্থবছরের অন্যান্য খাতের রপ্তানি আয় মাত্র ১৭ দশমিক ২৫ বিলিয়ন ডলারের।


চলতি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে হোম টেক্সটাইল খাতে রপ্তানি ২৭৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে এসেছে ৪১৩.৫০ মিলিয়ন ডলার। আর হিমায়িত ও জীবন্ত মাছসহ কৃষিজাত পণ্যের রপ্তানি ৫৫৬.৮২ মিলিয়ন ডলারের।


সাধারণ রপ্তানিকারকরা জানালেন, বিমান ভাড়া, অপ্রতুল লজিস্টিক ও রপ্তানিবান্ধব পরিবেশসহ নানা চ্যালেঞ্জের কথা।


এ ওয়ান কম্পোজিট লেদারওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম বলেন, ‘প্রণোদনার পরিমাণটা উনারা কমিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে ম্যাটারিয়াল যেমন- ব্যাগ, জুতা দুইটারই এক্সেসরিজের জন্য আমরা বাইরের দেশের ওপর নির্ভরশীল।



কেন্দ্রীয় প্যাকিং হাউজের অতিরিক্ত উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের এক্সপোর্টররা যদি বিমান ভাড়াটা কম পেতো এবং বিমানের স্পেসটা নিশ্চয়তা থাকতো তাহলে আমাদের এক্সপোর্ট অনেক বেশি বেড়ে যেতো।’


প্রচলিত বাজারগুলোর মধ্যে চলতি অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রপ্তানি ৩ দশমিক ০২৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য—রপ্তানি ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জার্মানি ও স্পেনে রপ্তানি ১ দশমিক ৬৬ ও ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। ৮৪২ দশমিক ৩৪ মিলিয়ন ডলার রপ্তানি হয়েছে নেদারল্যান্ডসে।


এদিকে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে চার মাসে অস্ট্রিয়ায় রপ্তানি ১৭৯ দশমিক ৫১ মিলিয়ন ডলার। তুরস্কে ১৬৮ দশমিক ২৯ ও ব্রাজিলে রপ্তানি ১৬৪ দশমিক ৬১ মিলিয়ন ডলার। তবে ৯০টির বেশি দেশ, রপ্তানির ১ মিলিয়ন ডলারের ক্লাবে নেই।


রপ্তানি বিশেষজ্ঞ ফুয়াদ এম খালিদ হোসেন বলেন, ‘ইমপোর্টিং কান্ট্রির যে কম্পাইল রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমরা মিট করতে না পারার কারণে আমরা আমাদের ট্র্যাডিশনাল মার্কেটের বাইরেও যেতেও পারছি না। এজন্য আমাদের ব্যবসায়ীরা ফুড প্রোডাক্টগুলো শুধুমাত্র এথনেক মার্কেটে সেল করেই খুশি।’


অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি বহুমুখীকরণে মুক্ত বাণিজ্য চুক্তি, সম্পর্ক উন্নয়ন ও বাজার সম্প্রসারণে ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ীসহ সব পক্ষকেই উদ্যোগী হতে হবে।


অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘ভিয়েতনামের মতো অর্থনীতি যদি গত ১৫/২০ বছরে কয়েক ডজন এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে পারে আমরা একটাও পারি না কেন?এটা তো আমাদের দৈন্যতা। আমরা শুধু ইউরোপের মার্কেটে তাও কনসেশানের ট্যারিফ আছে বলে। আশিয়ানের সঙ্গে তো আমাদের সহযোগী মেম্বার হওয়ার দরকার ছিলো এতদিনে।’


বাজার সম্প্রসারণে রপ্তানিকারকদের সহযোগিতা, বিভিন্ন আন্তর্জাতিক মেলায় ব্যবসায়ীদের অংশগ্রহণে কাজ করে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।


ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘সারা বিশ্বে প্রায় ৪৬টি আন্তর্জাতিক মেলাতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশের রপ্তানিকারকরা অংশগ্রহণ করবেন। এরমধ্যে এমন অনেক মেলা আছে যেগুলো অপ্রচলিত, আমাদের ভাষায় প্রখ্যাত গন্তব্য নয় সেসব গন্তব্যের মেলাতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি।


সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি ব্যাবসাবান্ধব নীতি প্রণয়ন করা গেলে রপ্তানির পালে সুবাতাস লাগবে বলেও জানান ইপিবির এই শীর্ষ কর্মকর্তা।


ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘শুধু পোশাক শিল্প না পাশাপাশি আরও সাতটি খাতের যারা উদ্যোক্তা আছেন তারা তাদের কাঁচামালটা কোনোরকম ডিউটি পরিশোধ না করে তারা আমদানি করতে পারবেন। আমরা আশা করছি এরকমভাবে রপ্তানিমুখী নীতিমালার সুবিধা যদি তাদের দিতে পারি তাহলে সে খাতগুলো হয়তো এগিয়ে আসবে এবং ভবিষ্যতে পোশাক শিল্পের পাশাপাশি দ্বিতীয় বা তৃতীয় খাতটিকেও আমরা খুঁজে পাবো।’


এদিকে, রপ্তানির বহুমুখীকরণে ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগটি পুনরায় চালু করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। 


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প