শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
রয়েছে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধের বিরত্বগাথা

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে উঠে এসেছে ২৪ এর গণঅভ্যুত্থান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে '২৪ এর গণঅভ্যুত্থান গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে স্থান পেয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। থাকছে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধের বিরত্বগাথাও। ২০১৪, ১৮ ও ২৪ সালে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন, গুম, খুন, হত্যাসহ বিরোধী মতের ওপর দমন পীড়ন যেমন তুলে ধরা হয়েছে, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও স্থান পেয়েছে পাঠ্যবইয়ে।


স্বৈরাচারের বিরুদ্ধে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আবু সাঈদ। মীর মুগ্ধের 'পানি লাগবে পানি'র কথা মনে করিয়ে দেয় কারবালার কাহিনী। এসবই এখন ইতিহাস, পাঠ্যবইয়ের পাতায় পাতায়।


২০২৫ শিক্ষাবর্ষের ৫ম থেকে ৯ম-১০ম শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থান। ৫ম শ্রেণির বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলবো না’ শীর্ষক পাঠ্যে শহিদ তিতুমীর, প্রীতিলতা, ৫২'র রফিক-সালাম-বরকত-জব্বার, ১৯৮৭'র শহিদ নূর হোসেন, ৯০ এর ডা. মিলন ও জেহাদ।


ইতিহাসের এই ধারাবাহিকতায় স্থান পেয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধের নাম। ষষ্ঠ শ্রেণির 'চারুপাঠ' বইয়ে 'কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা' বোঝাতে হেলিকপ্টার থেকে গুলি করার গ্রাফিতি।


৭ম শ্রেণির 'স্বপ্তবর্ণ' বইয়ে যুক্ত হয়েছে হাসান রোবায়েতের 'সিঁথি' নামক জুলাইয়ের কবিতা। একই শ্রেণির ইংরেজি বইয়ে আলোচনা করা হয়েছে জেনারেশন জেড এবং ২৪ এর গণঅভ্যুত্থান।


৮ম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ে 'গণঅভ্যুত্থানের কথা' শীর্ষক গদ্যে ১৯৬৯, ১৯৯০ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থান। প্রেক্ষাপট আলোচনা করতে তুলে ধরা হয়েছে- ২০১৪, ১৮ ও ২৪ সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা নানান কায়দাকানুন করে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যম ক্ষমতা দখল এবং সবশেষ কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ। অবশেষে জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


৮ম শ্রেণির ইংরেজি বইয়ে দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনে নারীর অবদান তুলে ধরা হয়েছে। যেখানে ব্রিটিশবিরোধী, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ আনা হয়েছে।


২৪ এ কীভাবে ছাত্রীরা হল থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেয়, কাঁদানে গ্যাস ও গুলি উপেক্ষা করে কীভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করে মায়েরা, শহীদ আবু সাঈদের মায়ের 'হামার ব্যাটাক মারলু কেনে' বাক্যও তুলে ধরা হয়েছে।


দেশের ক্যালেন্ডারে জুলাই থামেনি, ৫ আগস্ট হয়ে যায় ৩৬ জুলাই। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাৎ বরণের বিরত্বগাথা তুলে ধরা হয়েছে ৯ম-১০ম শ্রেণির বাংলা সাহিত্যের 'আমাদের নতুন গৌরবগাথা' গদ্যে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর চালানো বর্বরতার চিত্রও ফুটে উঠেছে। একই শ্রেণির ইংরেজি বইয়ে জুলাই-আগস্টের 'গ্রাফিতি'র কথাও উল্লেখ করা হয়েছে। পাঠ্যবইয়ে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করেই ২৪ এর গণঅভ্যুত্থান তুলে ধরা হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয়, গ্রাফিতি থেকে শুরু করে ইতিহাসের যে বিভিন্ন ব্যাখ্যা বা বর্ণনা পাঠ্যপুস্তকে এসেছে আমি মনে করি এটা স্বাভাবিক।’


এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম রিয়াজুল হাসান বলেন, ‘কোনটার আবেদন কী, কোনো টা সার্বজনীন কি না, কোনটা কোন বয়সের জন্য উপযোগী- সেগুলো আমাদের ভাবতে হয়েছে।’


তবে ৯ম-১০ম শ্রেণির ইংরেজি বইয়ে জুলাই-আগস্টের ‘গ্রাফিতি’ অধ্যায়ে রংপুরে আবু সাঈদকে হত্যার তারিখ ১৬ জুলাইয়ের বদলে ভুল করে লেখা হয়েছে ১৭ জুলাই।


এনসিটিবি চেয়ারম্যান বলেন, এটা আমরা অনলাইন বইতে ঠিক করে দিয়েছি। এবং যে সব বই এখনো ছাপা হয় নাই সে বইয়ের ফর্মায় ওই প্লেটটা সংশোধন করে দিয়েছি।’


জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা, বাছাই করা ৪০টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ৯০টি বইয়ের ব্যাক কাভারে রাখা হয়েছে। 


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী