শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘সবাই ভেবেছিল আমরা শেষ হয়ে গিয়েছি। কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’ কার্লো অ্যানচেলত্তির এই কথায় দম্ভ মিশে থাকতেই পারে। কিন্তু মঞ্চটা যখন চ্যাম্পিয়ন্স লিগ, তখন রিয়াল মাদ্রিদ আসলেই হয়ত মরে না। আধুনিক চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে রেকর্ড ১৭তম বার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবটি। আগের ১৬ বার সেমিফাইনালের মধ্যে ৮ বার ফাইনালে গিয়েছে তারা। 



গতকালের ম্যাচের আগে অনেকেই অবশ্য সম্ভাবনার পাল্লায় এগিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটিকেই। এর আগে ইতিহাদে কখনোই জেতেনি রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে এই সিটির কাছেই বিধ্বস্ত হয়েছিল তারা। স্বাভাবিকভাবেই অনেকেই এগিয়ে রেখেছিল বর্তমান চ্যাম্পিয়নদের। 


কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়া জয় পেয়েছে মাদ্রিদই। ম্যাচ শেষে মিক্সড জোনে তাই অকপটেই বললেন অ্যানচেলত্তি, ‘সবাই ভেবেছিল আমরা বুঝি শেষ হয়ে গিয়েছি। কিন্তু সেটা কেউই করতে পারবে না। রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’  



এমন চাপের মুখ থেকেও জয় ছিনিয়ে এনে অ্যানচেলত্তি কৃতিত্ব অবশ্য দিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাস এবং ঐতিহ্যকে, ‘মাদ্রিদ বহুবার এটা করেছে। মূল ব্যাপারটা এই (মাদ্রিদ) ব্যাজে। শ্যুটআউটে আমাদের মনে হয়েছিল আমরা কোয়ালিফাই করব। আন্দ্রে (লুনিন) দারুণ করেছে। ভালো খেলার পাশাপাশি যখন একটা দল নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে, সেটা দারুণ লাগে আমার।’ 



জয় পেলেও গোটা ম্যাচে অবশ্য স্বাগতিকদের আধিপত্যই ছিল বেশি। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ৩৩টি শট নিয়েছে সিটি। তবে অ্যানচেলত্তি নিজে ইতালিয়ান। দলকে খেলিয়েছেন চিরায়ত রক্ষণাত্মক ভঙ্গিমায়। নিজের ট্যাকটিক্সের সমর্থনে রিয়াল ম্যানেজার বললেন, ‘এখান (ইতিহাদ) থেকে বেঁচে ফেরার একটাই উপায়, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছি। সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ নেই।’ 


পেনাল্টি নিয়েও তৃপ্তি শোনা গেল রিয়াল ম্যানেজারের কণ্ঠে, 'সব পেনাল্টিই দারুণ ছিল। রুডিগারের পেনাল্টিতে অবাক হয়েছি আমরা। পেনাল্টিতে খুব একটা ভালো অনুশীলন করিনি এই মৌসুমে। তবে সবাই দারুণ করেছে।'  


সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বায়ার্ন মিউনিখকে। জার্মানির ক্লাবটির সঙ্গে এর আগেও সেমির মঞ্চে দেখা হয়েছে মাদ্রিদের। এমনকি অ্যানচেলত্তি নিজেও ছিলেন বায়ার্নের কোচ। সেমিফাইনালেও হয়ত তাই দেখা মিলবে আরেক ধ্রুপদী লড়াইয়ের। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল