শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

শান্ত অধ্যায় শুরু আজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তারকাদের পদচারণে ফের মুখর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। তবে এবারের দৃশ্যপট খানিকটা ভিন্ন। দশম বিপিএলের সুবাদে গত মাসে লিটন-মাহমুদউল্লাহ-শরিফুল-বিজয়রা সেখানে ম্যাচ খেলেছেন, অনুশীলনে ঘাম ঝরিয়েছেন, তবে ভিন্ন ভিন্ন দলের জার্সিতে। এবার তাদের সবার জার্সির রং একই, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে যে লড়তে চলেছেন।


বিপিএল শেষ হওয়ার পর ঠিকঠাক বিশ্রামেরও ফুরসত মেলেনি। তড়িঘড়ি করেই সিলেটে রোববার আনুষ্ঠানিক অনুশীলনে নামতে হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা যে আজই শুরু হয়ে যাচ্ছে। এই সিরিজ দিয়েই বাংলাদেশের ক্রিকেটে

শুরু হবে নতুন এক অধ্যায়, আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তর জমানায় ঢুকে যাচ্ছে টাইগাররা। দলের নেতৃত্বে শান্ত নতুন নন। সবশেষ সিরিজও এই তরুণের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। কিন্তু তিনি তখন দায়িত্ব পেয়েছিলেন খণ্ডকালীন সময়ের জন্য। সম্প্রতি আগামী ১২ মাসের জন্য তিন সংস্করণেই টিম বাংলাদেশের অধিনায়ক করে দেওয়া হয়েছে শান্তকে, ওই ঘোষণার পর এটাই টাইগারদের প্রথম সিরিজ।


পাকাপাকিভাবে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজ, স্বাভাবিকভাবেই শান্ত রোমাঞ্চিত এবং আনন্দিত। রোববার সিলেটে সিরিজপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তা জানিয়েও দিলেন, ‘অবশ্যই এটি অনেক আনন্দের। পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। ওই সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করে দিয়েছে। অবশ্যই তাদের ধন্যবাদ জানাই আর খুবই আনন্দিত।’ চ্যালেঞ্জটাও টের পাচ্ছেন তরুণ অধিনায়ক, ‘কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং।...প্রতিটি খেলোয়াড় সম্পর্কে জানতে হবে। যদিও খেলার মধ্যেই থাকি একসঙ্গে। দেখা হয়, কথা হয়। পরিকল্পনা করা আমার জন্য সহজ হবে, যেহেতু তিন সংস্করণেই দায়িত্বে আছি।’


শান্তর জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ছন্দে ফেরা। এবারের বিপিএলটা দুঃস্বপ্নের মতো কেটেছে তার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মাতিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন জাকের আলী, নাইম শেখ, এনামুল হক বিজয়ের মতো খেলোয়াড়রা। মাঠে সবাইকে এক সুতোয় বাঁধার কাজটা শান্তকেই করতে হবে। আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে জয়ের ধারায় থাকা। টি-টোয়েন্টির সঙ্গে কখনোই সেভাবে সখ্য গড়ে ওঠেনি টিম বাংলাদেশের। তবে ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে তাদের সাম্প্রতিক অতীত দারুণ। ঘরের মাঠে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করেছে টাইগাররা।


অজেয় থেকে টানা পঞ্চম সিরিজ কাটানোর চ্যালেঞ্জ এখন শান্ত ব্রিগেডের সামনে। সেই চ্যালেঞ্জটাও নিতে হচ্ছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই। সাকিবের থেকেই নেতৃত্বভার বুঝে নেওয়া শান্ত এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না। সাকিবহীন দল নিয়েই তো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্রয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তো ঘরের মাঠে শ্রীলঙ্কাকে সামলাতে হবে, যে দলটির বিপক্ষে টিম বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্টই উজ্জ্বল। টি-টোয়েন্টিতে ১৩ সাক্ষাতে জয়ের হিসাবে ৯-৪ ব্যবধানে পিছিয়ে থাকা হয়তো উজ্জ্বলতার বিচ্ছুরণ ঘটাচ্ছে না, তবে শক্তি-সামর্থ্যে দুই দলের মধ্যে এখন ব্যবধান খুঁজে পাওয়া মুশকিল। দুই দলের লড়াই হয় জমাট, ফলে ক্রিকেট বিশ্ব পেয়েছে নতুন এক দ্বৈরথ।


২০১৮ সালের মার্চে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা আর বাংলাদেশের ম্যাচ ছড়িয়েছিল উত্তেজনা। এরপর দল দুটি যতবারই মুখোমুখি হয়েছে, ওই উত্তেজনার ঝাঁজ টের পাওয়া গেছে। অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়া বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্ক দ্বৈরথে যোগ করেছে নতুন মাত্রা। মোদ্দাকথা, লড়াইয়ের ময়দানে এখন আর কেউ কাউকে ছেড়ে কথা বলে না। বিষয়টা খুব ভালো করেই জানেন অতিথিদের কোচ ক্রিস সিলভারউড। তবে অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ এই ইংলিশম্যান। শিষ্যরা মাঠে সেরাটা দিয়ে খেলুক, এটিই প্রত্যাশা তার। কিন্তু তারকা ওপেনার কুশাল পেরেরাকে দেশে রেখে আসা লঙ্কানরা সিরিজের প্রথম দুই ম্যাচে পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও।


সিলভারউড তা নিয়েও মাথা ঘামাচ্ছেন না। তার সাফ কথা-নিজ দল কিংবা প্রতিপক্ষ শিবিরে কে আছে আর কে নেই, সেসব নিয়ে না ভেবে লড়াইয়ের ময়দানে নিংড়ে দিতে হবে নিজেদের সেরাটা। শান্তর নতুন অধ্যায়ে সাকিবহীন বাংলাদেশেরও ভাবনা অভিন্ন। টাইগার দলপতির এই কথাতেই তা পরিষ্কার-চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই প্রস্তুত।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল